Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাজী রোহান (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার শেখ হাসিনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোহান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের কাজী আতিকের ছেলে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। আহতরা হলেন- হৃদয় (১৮), সাইফ (১৯) নাদিম (২১)।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন জানান, নিহত রোহান তার বন্ধুকে নিয়ে সন্ধ্যার দিকে শহরের শিমরাইলকান্দি এলাকার শেখ হাসিনা সড়কে ঘুরতে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে দুই মোটরসাইকেলের চারজন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে রোহানকে আশংকাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares