March, 2025
আশুগঞ্জে বাস–সিএনজি অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত, আহত ২
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও অন্য দুজন গুরুতর আহত হয়েছে। সোমবার বিকেলে ঢাকা -সিলেট মহাসড়কে উপজেলার সোনারামপুর এলাকার হোটেল রাজমনির সামনে এ দুর্ঘটনা হয়। নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। দ্বীন ইসলাম নামের এই ব্যক্তি আশুগঞ্জের একটি চাতালকলের শ্রমিক ও কিশোরগঞ্জের বাসিন্দা। নাম না জানা অপর নিহত ব্যক্তি সিএনজি অটোরিকশার চালক। আহতরা হলো– আশুগঞ্জের সোহাগপুরের গ্রামের সৈয়দ হোসেনের ছেলে তাজবির ও ব্রাহ্মণবাড়িয়া শহরের পাইকপাড়া এলাকার জুয়েল মিয়ার ছেলে রুবেল। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাRead More
ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে। আজ সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮ টায় শহরের কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জেলা জামে মসজিদের খতিব হযরত মাওলানা সিবগাহতুল্লাহ নূর। নামাজে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, জেলা জামায়াতের আমির মোবারক হোসেন আকন্দসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। পরে খুতবা পাঠ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিতRead More
মহানগর এক্সপ্রেসে কসবার বৃদ্ধকে মারধর, পাওয়ার কার অপারেটর সাময়িক বরখাস্ত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা ফুল মিয়া (৬২) নামের এক বৃদ্ধকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ভেতর রেলওয়ের এক কর্মচারী মারধর করায় তুলকালাম ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃদ্ধকে মারধরের খবরটি ছড়িয়ে পরলে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে রোববার (৩০ মার্চ) বিকেল ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে জড়ো হন। ফুলমিয়া কসবা উপজেলার সায়েদাবাদ এলাকার বাসিন্দা। মারধরের ঘটনায় অভিযুক্ত রেলওয়ের কর্মচারী কাউসার মিয়াকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সে ট্রেনের পাওয়ার কার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। উপজেলা প্রশাসন ও কসবা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ফুল মিয়া রোববার বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম রেলওয়েRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
আগামীকাল সোমবার (৩১ মার্চ) উদযাপিত হবে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ব্রাহ্মণবাড়িয়া শহরে সকাল সাড়ে ৮টায় ঈদ-উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জেলা ঈদগাহ ময়দানে। এতে ইমামতি করবেন – জেলা জামে মসজিদের খতিব মাওলানা সিবগাহতুল্লাহ নূর। তবে বৈরী আবহাওয়া থাকলে জেলা জামে মসজিদে নির্ধারিত সময়ে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদ জামাত পালনে ইতিমধ্যে সব ধরনের প্রস্ততি সম্পন্ন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। এছাড়াও জেলা শহরের ট্যাংকের পর জামে মসজিদ, শেরপুর জামে মসজিদ, কাউতলী নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামের আউটার স্টেডিয়াম, ভাদুঘর ফাঁটা পুকুর ঈদগাহ ময়দান, ভাদুঘর শাহী মসজিদ প্রাঙ্গণ, পূর্বমেড্ডাRead More
আখাউড়ায় গরু চড়াতে গিয়ে পশুর গুতোয় কৃষকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীর চরে গরু চড়াতে গিয়ে পশুর গুতোয় ইয়াদ মোল্লা খাদেম (৬৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ৩ টার দিকে এ ঘটনা ঘটে। ইয়াদ মোল্লা আখাউড়া পৌরশহরের খড়মপুরের বাসিন্দা। তবে মৃত্যুর ঘটনায় দুরকম তথ্য পাওয়া গেছে। পরিবারের দাবি মহিষ গুঁতো দিয়েছে, কেউ বলছে নিজ ষাঁড়ের গুতোতে মৃত্যু হয়েছে। খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছে। জানা গেছে, ইয়াদ মোল্লা খাদেম দীর্ঘদিন ধরে গরু লালন পালন করতেন। সকালে গরু চড়াতে নিয়ে যান। আড়াইটা থেকে ৩ টার মধ্যে পশুর গুতোয় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যুRead More
নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু
জেলার নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নসু মিয়া (৪৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে । শুক্রবার (২৮ মার্চ) সকালে উপজেলার চিশতীয়া মার্কেটে এই ঘটনা ঘটে। নিহত নসু মিয়া উপজেলার শ্রীঘর গ্রামের দক্ষিণ পাড়ার মৃত সাজু মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নসু মিয়া প্রতিদিনের মতো সকালে নিজের ব্যটারী চালিত অটোরিক্সা নিয়ে নাসিরনগর সদরে আসেন। বেলা আনুমানিক ৯.৪৫ সময়ে রিকশা মেরামতের জন্য চিশতীয়া মার্কেটের দেবু সরকারের মালিকানাধীন উজ্জল সাইকেল স্টোরে আসেন। তখন তিনি নিজ হাতে ধরে কোথায় জ্বালাই করতে হবে দেখিয়ে দিতে গিয়েই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে লুটিয়ে পড়ে মাটিতে । সাথে সাথেই তাকেRead More
৮ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দরের বাণিজ্য কার্যক্রম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের অন্যতম বৃহৎ ও রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আটদিনের ছুটি শুরু হয়েছে। এতে করে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় স্বাভাবিক থাকবে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ মিয়া শানু বলেন, ঈদুল ফিতর উপলক্ষে বন্দর ও শুল্ক কর্তৃপক্ষ এবং ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আটদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া ছুটি শেষ হবে আগামী ৪ এপ্রিল। এরপর ৫ এপ্রিল থেকে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে। তিনি আরও বলেন, আমদানি-রপ্তানি বন্ধেরRead More
নির্বাচিত সংসদ ছাড়া সংবিধান পরিবর্তন টেকসই হবে না: জোনায়েদ সাকি
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, সংস্কারের অনেকগুলো জায়গা আছে। কিছু নির্বাচনের আগেই নির্বাহী আদেশে সংস্কার করা সম্ভব। আবার অনেকগুলো সংস্কার, যেগুলো সাংবিধানিক ও মৌলিক কাঠামোগত, সেগুলো নির্বাচিত জনপ্রতিনিধিদের করতে হবে। নির্বাচিত সংসদ ছাড়া সংবিধান পরিবর্তন করা টেকসই হবে না। আজ বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরে উপজেলা সদরে গণসংহতি আন্দোলনের দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়। জোনায়েদ সাকি বলেন, ঐকমত্য কমিশনের উদ্যোগে সব রাজনৈতিক দল একমত হবে। সর্বসম্মত জায়গায় দাঁড়াবে। সেটি জাতীয় সনদ আকারে সামনে আসবে।Read More
নবীনগরে এক শিক্ষার্থীর ‘ঝুলন্ত লাশ’ উদ্ধার
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে মেডিক্যালের এক শিক্ষার্থীর ‘ঝুলন্ত লাশ’ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, ওই ছাত্রকে দুর্বৃত্তরা হত্যা করে তার হাত বেঁধে লাশ গাছে ঝুলিয়ে রাখে। ভুক্তভোগী ডালিম আহমেদ (২৬) সাতক্ষীরা মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন।খবর পেয়ে পুলিশ আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের শামসুল হকের ছেলে ডালিম আহমেদ (২৬) সাতক্ষীরা মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন। কিন্তু বছর দুইয়েক আগে তিনি মানসিক রোগে আক্রান্ত হন। এরপর মেডিক্যাল কলেজ ছেড়ে বাড়ি চলে আসেন।Read More
কসবায় গণঅভ্যুত্থানে দুই আহত পেলেন সরকারী আর্থিক অনুদান
কসবা প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সরকারীভাবে আর্থিক অনুদান পেলেন জুলাই গণঅভ্যুত্থানে আহত দুইজন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম দুই আহতের পরিবারের কাছে আর্থিক সহায়তাবাবদ চেক হস্তান্তর করেন। দুই ক্যাটাগরিতে দুইজন আহত তিন লক্ষ টাকা অনুদান পেয়েছেন। উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, গত বছরের জুলাইয়ে সরকার পতনের গণঅভ্যুত্থানে অংশ নিয়ে আহত হয়েছিলেন কসবা উপজেলার ৮ জন ও নিহত হন একজন। পরে সরকারের নির্দেশনা অনুযায়ী তালিকা পাঠায় উপজেলা প্রশাসন। তাদের মধ্যে গুরুতর আহত ছিলেন উপজেলা রাইতলা গ্রামের আল আমিন। এখনো সে ক্ষতের যন্ত্রনা বয়ে বেড়াচ্ছে। বৃহস্পতিবার আটজন আহতের মধ্যেRead More



















