Main Menu

Monday, March 31st, 2025

 

আশুগঞ্জে বাস–সিএনজি অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত, আহত ২

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও অন্য দুজন গুরুতর আহত হয়েছে। সোমবার বিকেলে ঢাকা -সিলেট মহাসড়কে উপজেলার সোনারামপুর এলাকার হোটেল রাজমনির সামনে এ দুর্ঘটনা হয়। নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। দ্বীন ইসলাম নামের এই ব্যক্তি আশুগঞ্জের একটি চাতালকলের শ্রমিক ও কিশোরগঞ্জের বাসিন্দা। নাম না জানা অপর নিহত ব্যক্তি সিএনজি অটোরিকশার চালক। আহতরা হলো– আশুগঞ্জের সোহাগপুরের গ্রামের সৈয়দ হোসেনের ছেলে তাজবির ও ব্রাহ্মণবাড়িয়া শহরের পাইকপাড়া এলাকার জুয়েল মিয়ার ছেলে রুবেল। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাRead More


ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে। আজ সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮ টায় শহরের কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জেলা জামে মসজিদের খতিব হযরত মাওলানা সিবগাহতুল্লাহ নূর। নামাজে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, জেলা জামায়াতের আমির মোবারক হোসেন আকন্দসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। পরে খুতবা পাঠ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিতRead More


মহানগর এক্সপ্রেসে কসবার বৃদ্ধকে মারধর, পাওয়ার কার অপারেটর সাময়িক বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা ফুল মিয়া (৬২) নামের এক বৃদ্ধকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ভেতর রেলওয়ের এক কর্মচারী মারধর করায় তুলকালাম ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃদ্ধকে মারধরের খবরটি ছড়িয়ে পরলে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে রোববার (৩০ মার্চ) বিকেল ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে জড়ো হন। ফুলমিয়া কসবা উপজেলার সায়েদাবাদ এলাকার বাসিন্দা। মারধরের ঘটনায় অভিযুক্ত রেলওয়ের কর্মচারী কাউসার মিয়াকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সে ট্রেনের পাওয়ার কার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। উপজেলা প্রশাসন ও কসবা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ফুল মিয়া রোববার বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম রেলওয়েRead More


This site is protected by wp-copyrightpro.com