Main Menu

আশুগঞ্জে বাস–সিএনজি অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত, আহত ২

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও অন্য দুজন গুরুতর আহত হয়েছে। সোমবার বিকেলে ঢাকা -সিলেট মহাসড়কে উপজেলার সোনারামপুর এলাকার হোটেল রাজমনির সামনে এ দুর্ঘটনা হয়।

নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। দ্বীন ইসলাম নামের এই ব্যক্তি আশুগঞ্জের একটি চাতালকলের শ্রমিক ও কিশোরগঞ্জের বাসিন্দা। নাম না জানা অপর নিহত ব্যক্তি সিএনজি অটোরিকশার চালক।

আহতরা হলো– আশুগঞ্জের সোহাগপুরের গ্রামের সৈয়দ হোসেনের ছেলে তাজবির ও ব্রাহ্মণবাড়িয়া শহরের পাইকপাড়া এলাকার জুয়েল মিয়ার ছেলে রুবেল। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, ‘আজ বিকেলে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশায় থাকা দুজন নিহত ও অন্য দুজন গুরুতর আহত হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং অপর দুজনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো উদ্ধার করা হয়েছে।’ সূত্র: ইনডিপেন্ড টিভি






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares