June, 2014
মন্দিরের জায়গা অধিগ্রহন বন্ধের দাবিতে মৌন মিছিল- স্মারকলিপি পেশ
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রধান সড়ক টি.এ. রোডের মৌড়াইল রেলক্রসিং ওভারপাস নির্মানের জন্য শহরের দক্ষিন কালিবাড়ি জয়কালি মন্দিরের জায়গা অধিগ্রহন না করার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মৌন মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে সনাতন ধর্মাবলম্বীরা।রবিবার সকালে দক্ষিন কালীবাড়ি এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বীদের একটি মৌন মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।পরে জয়কালী মন্দিরের পক্ষ থেকে জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেনের কাছে স্মারক লিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ কুমার কর, সাধারন সম্পাদক উত্তম পাল সহ মন্দির কমিটিরRead More
জেলা নাগরিক ফোরামের সভা, রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবি
প্রতিবেদক : পবিত্র রমজান মাসে ব্রাহ্মণবাড়িয়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানানো হয়েছে। গত শনিবার সন্ধ্যায় সুর স¤্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনে জেলা নাগারিক ফোরাম আয়োজিত সভায় এ দাবি জানানো হয়। সভায় ফরমালিনের অপব্যবহার রোধেরও দাবি উঠে।সংগঠনের সভাপতি পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রতন কান্তি দত্ত, অ্যাডভোকেট এনামুল হক কাজল, মো. খবির উদ্দিন, রনি চৌধুরী, মোশারফ হোসেন, নিহার রঞ্জন সরকার, হাবিবুর রহমান পারভেজ প্রমুখ।সভায় অভিযোগ করা হয়, ব্রাহ্মণবাড়িয়া রেল ষ্টেশনে প্রকাশ্যেই ট্রেনের টিকিট চোরাকারবারি হচ্ছে। রামকানাই স্কুলের পাশে পাইকপাড়া পুকুর পাড়ে খোলা ডাস্টবিনে ময়লা আবর্জনার স্তুপ করেRead More
হিসাব রক্ষন অফিসে অনির্দিষ্টকালের কলম বিরতি শুরু
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় সিজিএ কর্মচারী সমিতি জেলা শাখার উদ্যোগে রবিবার থেকে জেলা হিসাব রক্ষন অফিসসহ বিভিন্ন উপজেলা হিসাব রক্ষন অফিসে অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি শুরু হয়েছে।অডিটর পদটি স্কেলসহ দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদায় উন্নীতকরন এবং জুনিয়র অডিটরের বেতন স্কেল ২ধাপ উন্নীতকরনের দাবিতে তারা এই কলম বিরতি শুরু করেন।কলম বিরতি চলাকালে সকাল ১১টায় জেলা হিসাব রক্ষন কার্যালয় প্রাঙ্গনে হিসাবনিয়ন্ত্রক, বাংলাদেশ কর্মচারী সমিতি (সিজিএ) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সিজিএ কর্মচারী সমিতির সভাপতি অডিটর মোঃ নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি অডিটর মোৎ মাঈনুল আহসান, সাধারণRead More
হিসাব রক্ষন অফিসে অনির্দিষ্টকালের কলম বিরতি শুরু
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় সিজিএ কর্মচারী সমিতি জেলা শাখার উদ্যোগে রবিবার থেকে জেলা হিসাব রক্ষন অফিসসহ বিভিন্ন উপজেলা হিসাব রক্ষন অফিসে অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি শুরু হয়েছে।অডিটর পদটি স্কেলসহ দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদায় উন্নীতকরন এবং জুনিয়র অডিটরের বেতন স্কেল ২ধাপ উন্নীতকরনের দাবিতে তারা এই কলম বিরতি শুরু করেন।কলম বিরতি চলাকালে সকাল ১১টায় জেলা হিসাব রক্ষন কার্যালয় প্রাঙ্গনে হিসাবনিয়ন্ত্রক, বাংলাদেশ কর্মচারী সমিতি (সিজিএ) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সিজিএ কর্মচারী সমিতির সভাপতি অডিটর মোঃ নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি অডিটর মোৎ মাঈনুল আহসান, সাধারণRead More
বাঞ্ছারামপুর বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচন
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচন শনিবার সম্পন্ন হয়েছে । ৬ জন শিক্ষকের মধ্যে ৩ জন নির্বাচিত হয়েছেন । নির্বাচিত শিক্ষক প্রতিনিধিরা হলেন আলম আরা বেগম সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ,মোঃ চাঁন মিয়া সরকার প্রভাষক বিভাগীয় প্রধান হিসাব বিজ্ঞান,মোঃ মোজাফর আলী প্রভাষক উদ্ভিদ বিদ্যা বিভাগ ।
নাসিরনগরে ঢাকাস্থ নাসিরনগর সমিতির বৃওি প্রদান অনুষ্ঠান
মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর :শনিবার সকাল এগার ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলা পরিষদ মিলনায়তনে ঢাকাস্থ নাসির নগর উপজেলা সমিতির উদ্যোগে উপজেলার কৃতি ছাত্র/ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্টান অনুষ্টিত হয়।সমিতির সভাপতি কৃষিমন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আলহাজ্ব মোঃ আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায়, স্বাগত বক্তব্য রাখেন সহ সভাপতি আবু ছালেহ মোঃ জাহাঙ্গীর, অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রণালয়ের যুগ্নসচিবও সমিতির সিনিয়র সভাপতি ইন্জিনিয়ার মোঃ গাজীউর রহমান ,নাসির নগর আশুতোষ পাইলট উ”্চ বিদ্যালযের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম, গোয়াল নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের ,ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের প্রধানRead More
কসবার জনগণের চোখ সালদানদীর গ্যাস ঃ খ.ম.হারুনুর রশীদ ঢালী
ব্রাহ্মণবাড়িয়ার স্বনামধন্য ঐতিহ্য সমৃদ্ধ জনপদ কসবার সাধারণ মানুষ অনেকবারই বঞ্চিত,প্রতারিত ও উপেক্ষিত হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার ও কর্তা ব্যক্তিরা বহু বহু সুন্দর আশ্বাসের বাণী শুনিয়েছেন।বাস্তবে তা আর আলোর মুখ দেখেনি। প্রতিটি সরকার এ অঞ্চলের সম্পদ অন্য অঞ্চলে নিয়ে অনুন্নত অঞ্চলকে উন্নত করছে। মিল,কারখানা স্থাপন করছে।সর্বোপরি এ অঞ্চলের গ্যাস সারা দেশেই ব্যবহার হচ্ছে। কিন্ত কসবার মানুষ এখন এর ব্যবহার থেকে বঞ্চিত। কসবা সর্বদলীয় ভাবে আন্দোলন করেছে। “কসবার গ্যাস কসবা চাই-আর না হলে রক্ষা নাই”। এই রকম শত শত শ্লোগানে আকাশ বাতাস ধবনিত হয়েছে।অবস্থাদৃষ্টে মনে হচ্ছে কসবাবাসী নিজগৃহে পরবাসী হয়ে আছে।আরRead More
বাঞ্ছারামপুরে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীরা বিপুল ভোটে জয়ী
সংবাদাদাতা : বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীগণ বিপুল ভোটে জয়লাভ করেছে । চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম আনারস প্রতীকে ১২২০৪৩ ( একলক্ষ বাইশ হাজার তেতাল্লিশ) ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন । তার নিকটতম প্রতিদ্বন্ধী সাইদ উদ্দিন খান জাবেদ কাপ পিরিচ প্রতীকে ১০০৭১( দশহাজার একাত্তর)ভোট পেয়েছেন । ভাইস চেয়ারম্যান পদে উপজেলা কৃষকলীগের সভাপতি মিন্টু রঞ্জন সাহা তালা চাবি প্রতীকে ১২০৬৭৮( একলক্ষ বিশ হাজার ছয়শত আটাত্তর) ভোট পেয়ে নির্বাচিত হন । তার নিকটতম প্রতিদ্বন্ধী শফিকুল ইসলাম সবুজ চশমা প্রতীকে ১১১২৫(এগারহাজার একশত পচিশ). ভোট পেয়েছেন । মহিলাRead More
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসে প্রয়াসের স্বতফুর্ত অংশগ্রহণ
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস”২০১৪” এ স্বতফুর্তভাবে অংশগ্রহণ করেছে ব্রাহ্মণবাড়িয়ার একমাত্র আধুনিক সেবা সম্মত মাদক নিরাময় কেন্দ্র ”প্রয়াস”। গতকাল বৃহস্পতিবার মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় অংশ নেয় প্রয়াসের একটি দল। প্রয়াসের প্রোগ্রামার মোঃ রাজিব খান এর নেতেৃত্বে এই দলটিতে আরো ছিলেন, মো. কামরুল (প্রোগ্রামার), মোঃ রুবায়েত, মোঃ পলাশ, ছোটন, নিবিড়, রুবেল, ইমান আলী, সাফায়েত প্রমূখ। এদিকে, জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রয়াসের প্রোগ্রামার মোঃ রাজিব খান। তিনি তার বক্ত্যব্যে সমাজ সচেতন মূলক বিভিন্ন দিক নিয়ে আলোচনাRead More
নুরুল ইসলাম বিজয়ী
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. নুরুল ইসলাম। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাইদ উদ্দিন খান জাভেদ কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৭১ ভোট। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার বেসরকারিভাবে এ ফলাফল জানান। নির্বাচনের ভোটগ্রহণকালে দুপুর ১২টায় কারচুপির অভিযোগ এনে বিএনপি সমর্থিত প্রাথী মাহবুব হাসান বাবু নির্বাচন বর্জন করেন। সকাল ৮ টায় উপজেলার ৮৩ টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। এ উপজেলায় মোট ভোটার ১ লাখRead More



















