February, 2019
ব্রাহ্মণবাড়িয়ায় শিশু মেলা ও শিশু মেধাবৃত্তি প্রদান
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসব মুখর পরিবেশে সদর উপজেলার চিনাইরে বৃহস্পতিবার শিশু মেলা ও শিশুদের মধ্যে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে শিশুদের মধ্যে এই মেধাবৃত্তি প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ মাঠে অনুষ্ঠিত শিশু মেলা ও শিশু মেধা বৃত্তি প্রদান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের সভাপতি ও মাউশির সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন নর্থ সাউথ বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ আতিকুলRead More
সাংবাদিক শাহ্ আলমগীরের মৃত্যুতে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) শোক
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক শাহ্ আলমগীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সংগঠন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)। এক শোক বার্তায় খ্যাতিমান এই সাংবাদিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ইমজার সভাপতি পীযূষ কান্তি আচার্য ও সাধারণ সম্পাদক সেলিম পারভেজ। তাঁর মৃত্যু সাংবাদিক অঙ্গণের অপূরণীয় ক্ষতি বলেও শোক বার্তায় উল্লেখ করেছে ইমজা। বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি শাহ্ আলমগীর। দেশের খ্যাতনামা বেশ কয়েকটি প্রিন্ট ওRead More
মুমূর্ষু অবস্থায় হাসপাতালে সাবেক ছাত্রলীগ নেতা অনিক পাল, সকলের কাছে দোয়া কামনা
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক অনিক পাল মুমূর্ষ অবস্থায় রাজধানী ঢাকার গেন্ডারিয়ায় একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকরা তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন। তার আশুরোগ মুক্তি কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। অনিক পালের ছোট ভাই আনান পাল জানান, গত ২২ ফেব্রুয়ারি রাতে পূর্ব শত্রুতার জেরে পূর্ব পাইকপাড়া এলাকার পাটগুদাম মাঠে দুর্বৃত্তরা অনিকের উপর অতর্কিত হামলা করে। এ সময় তারা অনেককে ছুরিকাঘাত করলে তার ফুসফুস, কিডনি এবং খাদ্যনালীতে তা আঘাত করে৷ স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক অনিকের অবস্থাRead More
নবীনগরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরন
নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরএলাকার আলমনগর উত্তর সরকারি বিদ্যালয়ে মরহুম হাজী আজগর আলী ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম,উপজেলা শিক্ষা কর্মকর্তা শরীফ রফিকুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, প্রফেসর ড. গণি,মিসেস সুফিয়া গণি, শরীফ গণি জিলানি, আরিফ রহমান, মিসেস জাকির হোসেন, শফিকুল ইসলাম, শিক্ষক উজ্জল কুমার সরকার,আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উক্ত স্কুলের প্রধান শিক্ষক রৌশন আক্তার। এসময় বিদ্যালয়টির শতাধিক শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরন করা হয়।
শিল্প- সাহিত্যি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আহছানউল্লাহ ফরিদ
মোহাম্মদ আহছানউল্লাহ ফরিদ একজন বহুমুখী প্রতিভাধর ব্যক্তিত্বের অধিকারী। একাধারে কবি-সাহিত্যিক, গায়ক, সুরকার, শিল্প ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছাড়াও তিনি একজন সমাজসেবক ও সংগঠক। কৈশোরকালে মোহাম্মদ আহছানউল্লাহ ফরিদ অত্যান্ত মেধাবী ও জ্ঞান পন্ডিত্বের অধিকারী ছিলেন। তৃতীয় শ্রেণীতে পড়ার সময়ই ছবি আঁকা, গান গাওয়া ও কাব্য রচনার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। শৈশবে ছবি এঁকে বাড়ীর দেয়ালে টানিয়ে রাখতেন। গ্রামে কোন বিবাহের অনুষ্ঠান হলে মোহাম্মদ আহছানউল্লাহ ফরিদ বর বরণের জন্য বিভিন্ন ভাবে ফটক তৈরী করতেন এবং মেয়েদের রুমাল, কাপড় ইত্যাদিতে নানা রকমের নকসা এঁকে দেওয়ার জন্য তখনকার সময়ে অনেক জনপ্রিয় হয়ে ওঠেন। সাহিত্যে ওRead More
সপ্তাহব্যাপী অমর একুশে বই মেলার সমাপনী অনুষ্ঠানে মোকতাদির চৌধুরী এমপি
পৃথিবীর বুকে বাংলা ভাষা-ভাষীদের একমাত্র রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন,পৃথিবীর বুকে বাংলা ভাষা-ভাষীদের একমাত্র রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। আমাদের ভাষার সমৃদ্ধি যত বেশী হবে, জাতি হিসেবে আমরা তত এগিয়ে যাব। তিনি বুধবার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে শহীদ ভাষা দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত সপ্তাহব্যাপী অমর একুশে বই মেলার সমাপনী, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাRead More
নাসিরনগরের গোকর্ণ ইউনিয়নে রাত পোহালে ভোট, প্রকাশ্যে সিল মারার হুমকির অভিযোগ
মুরাদ মৃধা, নাসিরনগর সংবাদদাতাঃ রাত পোহালেই নির্বাচন। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) জেলার নাসিরনগরের ১০ নং গোকর্ণ ইউনিয়ন পরিষদ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গত বছরের ২০ ডিসেম্বর ওই ইউনিয়নের নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান মোঃ হাসান খাঁ সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় শূন্যপদ পূরণে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন উপলক্ষ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন কমিশন। ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর পাশাপাশি নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ । এদিকে ইউনিয়ন পরিষদ(ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের ভয়ভীতি ওRead More
সন্ত্রাস চাদাবাজিতে জড়িত দলীয়দেরও ছাড়া হবেনা-মোকতাদির চৌধুরী এমপি
বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়।এ উপলক্ষে বুধবার বিকেলে শহরের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খা সঙ্গীতাঙ্গনে আনন্দ আয়োজন করে জেলা মহিলা আওয়ামীলীগ। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।জেলা মহিলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার,পৌর মেয়র নায়ার কবির,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল বারী চোধুরী মন্টু,গোলাম মহিউদ্দিন খোকন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিনRead More
নবীনগরে কিশোরীদের মাঝে বাইসাইকেল বিতরন
নবীনগর প্রতিনিধি: বাল্যবিবাহ,মাদক,ইভটিজং, যৌতুক,সাইবার অপরাধ রোধকল্পে ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের বিগ্রেডের সদস্যদের মধ্যে ৫০টি বাইসাইকেল বিতরন করা হয়। বুধবার বিকেলে উপজেলা পরিষদ গেইটে বিভিন্ন স্কুলের ছাত্রিদের কাছে এই বাইসাইকেল তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোকারম হোসেন, ইউপি চেয়ারম্যান আলী আকবর খান,ইতি বেগম প্রমুখ
নবীনগরে বজ্রপাতে মাটিকাটার শ্রমিক নিহত
নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বজ্রপাতে মঞ্জুর আলী(৩৫) নামে এক মাটিকাটা শ্রমিক মারা গেছেন। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। মঞ্জুর আলী জেলার নাসিরনগর উপজেলার সোলাকান্দি গ্রামের গোলাম রহমানের ছেলে। তিনি নবীনগরে দৌলতপুরে একটি ইটভাটার মাটি কাটা শ্রমিক ছিলেন। স্থানিয়রা জানান, সকালে বৃষ্টির মধ্যে মঞ্জুর আলী অন্যান্য শ্রমিকের সাথে নৌকা দিয়ে মাটি কেটে স্থানীয় সুমন ব্রিকস নামের ইটের ভাটায় আসেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি অচেতন হয়ে যান। অচেতন অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এছাড়া পাশ্ববর্তী রায়পুরাRead More



















