Main Menu

February, 2019

 

কারান্তরীণ দুই সাংবাদিকের মুক্তি ও ৪ সাংবাদিকরে মামলা প্রত্যাহারে দাবি

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় কারান্তরীণ দৈনিক যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি ও লোহাগড়া প্রতিনিধি মো. সেলিম উদ্দিনের দ্রুত মুক্তিসহ আরও ৪সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং সারা দেশে সাংবাদিকদের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় গ্রেফতার ও হয়রানীর প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গনে ‘ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমাজ’র উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল আমিন শাহিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদকRead More


সচেতন নাগরিক কমিটি (সনাক), ব্রাহ্মণবাড়িয়া এবং ট্রান্সপারেন্সি ইন্টান্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর উদ্যোগে

বুধল ইউনিয়ন পরিষদে সেবার মান উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

২৭ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ বুধবার বুধল ইউনিয়ন পরিষদের সভা কক্ষে সুশাসন প্রতিষ্ঠা ও ইউনিয়ন পরিষদে সেবার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক। সভাপতির বক্তব্যে বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক বলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ জনসাধারণের সেবা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করে নির্বাচিত হয়েছেন। তাই নির্বাচিত ইউপি সদস্যদের তাদের কর্মকান্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে। তিনি আরও বলেন বুধল ইউনিয়ন পরিষদের কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। তিনি বুধল ইউনিয়নের সীমাবদ্ধতা উল্লেখ করে বলেন আয়তনে ছোট হলেও জনসংখ্যা বেশি এবং দরিদ্র জনসংখ্যা তুলনামূলকRead More


কসবা কাঞ্চনমুড়ি গ্রামে দ্বি বার্ষিক তাফসীরুল কুরাআন মাহফিল অনুষ্ঠিত

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকাধীন কাঞ্চনমুড়ি গ্রামবাসীর উদ্যোগে দ্বি-বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। সাংবাদিক খ.ম.হারুনুর রশীদ ঢালীর বাড়ির সামনে মাঠ চত্বরে মঙ্গলবার আছর বাদ থেকে সমস্ত রাত্র ব্যাপি মাহফিল শুরু হয়ে বুধবার ফজর নামাজের পূর্বে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। আড়াইবাড়ী দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা অধ্যক্ষ মোহাম্ম;দ গোলম সারোয়ার সাঈদীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা গোলাপ বাগের ক্বারী আবুল কাসেম সরকার। বিশেষ বক্তা ছিলেন, মোহাম্মদ এ.এফ সাকিব আহমেদ। ওয়াজ করেন হযরত মাওলানা মো:খন্দকার তাওহীদুল ইসলাম,খাইরুল বাসার,মো:আমিনুল ইসলাম প্রমুখ। মাহফিল পরিচালনা করেন মাওলানা মো: জাকির হোসেন।Read More


ব্রাহ্মণবাড়িয়ায় নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল বিতরন

বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের অধীনে নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয় বর্ধনমূলক কার্যক্রম হিসেবে গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রাঙ্গণে উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে ছাগল বিতরন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া। সিনি:উপজেলা মৎস্য কর্মকর্তা মো সহিদুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো মামুনুর রশিদ, কুমিল্লা প্রকল্প সহকারি পরিচালক সামসুুউদ্দিন বাবু। অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ নিবন্ধিত জেলেরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া বলেন,Read More


সরাইলে দিন দুপুরে ডাকাতি

মোহাম্মদ মাসুদ,সরাইল ॥  ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারে দিন দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দুপুর দুইটার দিকে উপজেলার পানিশ্বর এলাকার কাকলি ব্রিকস নামের একটি ইটভাটার সামনে এ ঘটনা ঘটেছে। অ¯্রধারী ডাকাতদল যাত্রীদের মারধর করে নগদ টাকা, মুঠোফোন ও মালামাল নিয়ে পালিয়েছে। ট্রলারের মাঝি ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে ৫০/৬০ জন যাত্রী নিয়ে কিশোরগঞ্জের ভৈরব বাজার নৌঘাট থেকে একটি ইঞ্জিন চালিত ট্রলার ছেড়ে আসে। দুপুর একটার দিকে এটি আশুগঞ্জ বাজার এলাকায় থামে। আশুগঞ্জ থেকে আরও প্রায় ৪০/৫০ জন যাত্রী ওঠে। এর মধ্যে যাত্রীবেশী অস্ত্রধারীRead More


নবীনগরে উপজেলা চেয়ারম্যান পদে নৌকার মাঝি হতে চায় শফিকুল ইসলাম

মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধিঃ  জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। ক্যালেন্ডার, ফেস্টুন ও পোস্টারের মাধ্যমে ব্রাহ্মণবাডিয়া জেলার নবীনগর উপজেলার চেয়ারম্যান পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরাও বিভিন্নভাবে জানান দিচ্ছেন প্রার্থিতা। তাই নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝেও কৌতুহল সৃষ্টি হয়েছে। উপজেলায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচিত নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম। উপজেলার তৃণমূলের জনপ্রিয় এই নেতাকে নিয়ে ভোটারদের মধ্যে চলছে আলোচনা। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগের মনোনয়ন চান একাধিক প্রার্থী। তাদের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী একাধীকবারRead More


আখাউড়ায় বজ্রপাতে শ্রমিক নিহত

 ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ গ্রামে  বজ্রপাতে শামসুল আলম (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঐ এলাকার মেহের আলীর সবজি জমিতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুল আলম নেত্রকোণার বারহাট্টা উপজেলার ছয়গাও গ্রামের বাসিন্দা আব্দুল হাই মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, আজ সকালে সবজির জমিতে কাজ করার সময় তিনি বজ্রপাতে আহত হন। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। আখাউড়া থানার ওসি আরিফুল আমিন সাংবাদিককে এ খবরটি নিশ্চিত করে বলেন, লাশ বনগজে আছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া করার কাজ চলছে।


নবীনগরে বিভিন্ন দোকানে এলপি গ্যাসের অবৈধ ব্যবসা

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় যত্রতত্র বিভিন্ন দোকোনে অবাধে চলছে ফায়ার লাইসেন্সবিহীন এলপি গ্যাস সিলিন্ডারের খুচরা ব্যবসা। যে কোন ধরণের বিপর্যয় মোকাবেলার জন্য নেই কোন অগ্নিনির্বাপক যন্ত্র। ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ,মাছের খাবারের দোকান,সার-বিষ,মুদি ও রড-সিমেন্টের দোকান,এমনকি পানের দোকানেও প্রকাশ্যে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রয় হচ্ছে। মাঠ পর্যায়ে এই সব দোকানের ফায়ার লাইসেন্স তো দুরের কথা, অগ্নিনির্বাপক যন্ত্রও তাদেও নেই। নবীনগর উপজেলা একটি পৌরসভা সহ ২১টি ইউনিয়নের প্রায় প্রতিটি বাজারেই বর্তমানে গ্যাস সিলিন্ডার কম বেশি বিক্রয় হচ্ছে। ১০টির কম সিলিন্ডার দোকানে থাকলে লাইসেন্সর প্রয়োজন হবে না এমন আইনের সুযোগ কাজে লাগিয়ে নবীনগরRead More


১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু

চলতি বছর উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ১ এপ্রিল। ঢাকা শিক্ষা বোর্ড রোববার (২৪ ফেব্রুয়ারি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, ১ এপ্রিল থেকে ১১ মে হবে তত্ত্বীয় পরীক্ষা। আর ১২ থেকে ২১ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে। প্রতিবছরের মতো এবারও প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্দেশনায় বলা হয়েছ, পরীক্ষা শুরুর ৩০ মি‌নিট আগে পরীক্ষার্থী‌দের পরীক্ষার হ‌লে গি‌য়ে আসন গ্রহণ করতে হবে। সকালের পরীক্ষা ১০টা থেকে বেলা ১টা ও বিকেলের পরীক্ষা ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।


বঙ্গবন্ধু টানেলের নির্মাণ কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চট্রগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ বোরিং কাজের ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের মূল কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার সকাল সোয়া ১১টার দিকে চট্টগ্রামে নির্মিতব্য উপমহাদেশের প্রথম নদীর নিচ দিয়ে সড়ক টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়া চট্টগ্রাম নগরের লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের মূল কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টানেল এলাকা পর্যন্ত ভিআইপি সড়কে টহল দিচ্ছে পুলিশ ও র‌্যাব সদস্যরা। প্রকল্প এলাকায় মেটাল ডিটেক্টর ও ডগRead More


This site is protected by wp-copyrightpro.com