February, 2019
কসবা উপজেলা পরিষদ নির্বাচনে ৩ জনের মনোনয়নপত্র জমা প্রদান
কসবা প্রতিনিধি:: আসন্ন উপজেলা নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা নির্বাচন অফিসে ৩ জনের মনোনয়ন পত্র জমা প্রদান করেন। রোববার দুপুরে কসবা উপজেলা নির্বাচন কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এড.রাশেদুল কাওছার ভূইয়া জীবন মনোয়ন পত্র দাখিল করেন। এর পরই উপজেলা ভাইস চেয়ারম্যান পদে কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: মনির হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারহানা ছিদ্দিকী মনোয়ন পত্র জমা প্রদান করেন। তিন জনের মনোনয়ন পত্র জমা প্রদান কালে কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এম জি হাক্কানী,কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল,কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুরRead More
নবীনগরে মুক্তিযোদ্ধা ও মেধাবীদের শিক্ষার্থীদের সংবর্ধনা
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি সেলিম রেজা ভুঁইয়া কল্যান তহবিল ও বড়িকান্দি ভুঁইয়াবাড়ি ওয়েলফেয়ার এসোসিয়েশের যৌথ উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় বড়িকান্দি লঞ্চঘাট সংলগ্ন মাঠে ২৭ জন বীরমুক্তিযোদ্ধাসহ ১৭০ জন মেধাবীদের শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। বিশিষ্ট ব্যাংকার জামাল হোসেন ভুঁইয়া সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য মোজ্জামেল হক। বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ মনিরুজ্জামান, সলিমগঞ্জ কলেজের উপাধাক্ষ গোলাম মাওলা খান দিপু, শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, জেলা পরিষদ সদস্য নুরুন্নাহার বেগম, নবীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম কে জসিম উদ্দিন, সলিমগঞ্জ কলেজের সহকারী প্রভাষকRead More
নবীনগর উপজেলায় জাদু দেখাতে গিয়ে এক জাদুকরের মৃত্যু
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জাদু দেখাতে গিয়ে আব্দুর রহমান (৫৫) নামে এক জাদুকরের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর বাজারে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান মেহেরপুরের গাংনী উপজেলার মিনহাজ উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, আব্দুর রহমান ও তার সহযোগী কামরুল গাজী দেশের বিভিন্ন স্থানে ঘুরে জাদু খেলা দেখান। বিকেলে কৃষ্ণনগর বাজারে তারা জাদু খেলা দেখাচ্ছিলেন। এ সময় অভিনব কায়দায় জাদু দেখাতে গিয়ে আব্দুর রহমানের মৃত্যু হয়। নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধারRead More
নবীনগরে প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে আগুন দেওয়ায় ৬ ছাত্রলীগ নেতাকে শোকজ
নবীনগর প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত পোস্টার ও ব্যানার ছিঁড়ে অগ্নিসংযোগের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক ছয় নেতাকে শোকজ করেছে জেলা ছাত্রলীগ। শুক্রবার রাতে উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবু ছায়েদ ও সাবেক সদস্য পারভেজ আহমেদ, নবীনগর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আরিফুল ইসলাম রাজীব, সাবেক যুগ্ম আহ্বায়ক নাছির উল্লাহ ও সাবেক সদস্য মোবারক হোসেন এবং পৌর ছাত্রলীগের সাবেক সদস্য সাইফুল ইসলাম রকিকে শোকজ করে দুইদিনের মধ্যে তাদের লিখিত জবাব দিতে বলা হয়েছে। একই অভিযোগে গত ১৮ ফেব্রুয়ারি নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনেRead More
‘বন্ধ করে দেব তিন নদীর জল’, ঘোষণা গডকড়ীর, পাকিস্তানের উপর চাপ বাড়াল ভারত
পুলওয়ামা হামলার পরই পাকিস্তানকে দেওয়া মোস্ট ফেভার্ড নেশন (এমএফএন) মর্যাদা তুলে নিয়েছে ভারত। আমদানি শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে ২০০ শতাংশ। পাকিস্তানের উপর চাপ বাড়ানোর পথে আরও এক এগোল নয়াদিল্লি। বৃহস্পতিবারই কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী নিতিন গডকড়ী হুঁশিয়ারি দিয়েছিলেন, পাকিস্তানে তিনটি নদীর জল প্রবাহ বন্ধ করে দেওয়া হবে। শুক্রবার সেটাই আরও স্পষ্ট করে গডকড়ী জানালেন, তিন নদীর জল বন্ধ করে ভারতের দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করতে ইতিমধ্যেই মন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী কাজও শুরু হয়ে গিয়েছে। কিন্তু মন্ত্রীর এই ‘জল-কামান’-এর নিশানায় থাকা সীমান্তের ওপারে উদ্বেগ কতটা? পাক সংবাদমাধ্যমগুলিরRead More
নাসিরনগরে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার
মুরাদ মৃধা, নাসিরনগর সংবাদদাতাঃ লঙ্গন নদী থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা তিন চারদিন পূর্বে নদীতে লাশটি ভাসিয়ে দিয়েছে। লাশটি পচে যাওয়ায় ছেলে না কি মেয়ে সেটা সনাক্ত করা যাচ্ছে না। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) দুপুর তিনটার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের কামারগাঁও কবরস্থান সংলগ্ন লঙ্গন নদী থেকে ভাসমান অবস্থায় ওই শিশুর লাশ উদ্বার করা হয়। স্থানীয় ও পুলিশের তথ্যসূত্রে জানা যায়, লঙ্গন নদী সংলগ্ন মেদীর হাওয়রে কাজ করে ফেরার সময় কয়েকজন কৃষক নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে কামারগাঁয়ের স্থানীয়দের খবর দেয়। পরে লোকজন পুলিশকে খবরRead More
কসবায় ৩৬ পরিবারকে জিম্মি করে মিথ্যা মামলা দিয়ে পুকুর দখল করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউপির লক্ষীপুর গ্রামে ৩৬ পরিবারকে জিম্মির মাধ্যমে প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে পুকুর দখল করার এবং মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার দুপুরে কসবা উপজেলা স্বাধীনতা চত্বরে লক্ষীপুর গ্রামবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, আব্দুল মতিন,মো: নরুল আমীন, মো:জসীম,আনোয়ার হোসেন,মহসিন মিয়া,মো:জাকির হোসেন,আরিফ হোসেন ও মনির হোসেন প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করেন। মানববন্ধনকারীরা বলেন, একই গ্রামের খোরশেদ আলম ও সোলেমান গংরা ঢাকা ডিএমপির এসপিRead More
আজ বাংলা ভাষার উদ্যাপন করাচিতেও
বাংলাদেশের ঢাকায় ভাষা দিবসের অনুষ্ঠানের কথা সারা বিশ্ব জানে। কিন্তু পাকিস্তানে যে বাংলা পড়ানো হয় সেটাই জানা নেই অনেক বাঙালির। শুধু পড়ানোই হয় না, বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে করাচি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে আলোচনা হবে ভাষা আন্দোলন নিয়ে। ভাষার সেতুতে জুড়ে যাবে ঢাকা-কলকাতা-করাচি। বুধবার আনন্দবাজারকে এ কথা জানালেন বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক মহম্মদ আবু তাইয়ব খান। এ দিন করাচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া নম্বরে ফোন করতে ধরলেন অধ্যাপক তাইয়ব নিজেই। প্রথমে হিন্দিতে কথা শুরু করলেও ‘কলকাতা’ শুনেই বললেন, ‘‘বলুন, কেমন আছেন?’’ ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ গঠনের পরে সাবেক পশ্চিম পাকিস্তান থেকে অনেকRead More
ভাষা থেকে স্বাধীনতা-পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই জারি ছিল একই ধারাবাহিকতায়
দিনটি শুধু বাংলাদেশের নয়। বাংলা ভাষার। পৃথিবীর যে প্রান্তে যে বাঙালি আছে, তাদের সবারই গর্ব করার দিন একুশে ফেব্রুয়ারি। গর্ব হবেই বা না কেন? পরাধীনতার শিকল ভাঙার শব্দ এই গ্রহতে শোনা গিয়েছে গত কয়েক শতক জুড়েই। বিশেষ করে গত শতকে গোটা পৃথিবীই ছিল মানুষের মুক্তির শতক। সেই শতকেই লেখা হয়েছিল এক নতুন ইতিহাস। ভাষার জন্য, নিজের মায়ের মুখে শুনে শেখা মাতৃভাষার জন্য তাজা রক্তে ইতিহাস লেখা হয়েছিল এই ভূখণ্ডে। যা চমকে দিয়েছিল বিশ্ববাসীকে। যার প্রতি সম্মান জানিয়ে রাষ্টপুঞ্জ ২১ ফেব্রুয়ারি দিনটিকে ঘোষণা করেছে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। ঘটনাটি ৬৭ বছর আগের।Read More
আইএস জঙ্গি শামিমাকে নাগরিকত্ব দিতে নারাজ বাংলাদেশ, হাত তুলেছে ইং
সদ্য মা হওয়া ১৯ বছরের আইএস জঙ্গি শামিমার নাগরিকত্ব কেড়ে নিয়েছিল ইংল্যান্ড সরকার। এ বার দেশের নিরাপত্তার কারণে তাকে নতুন করে নাগরিকত্ব দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিল বাংলাদেশও। এই মুহূর্তে সিরিয়ার একটি উদ্বাস্তু শিবিরে আছে শামিমা। ইংল্যান্ডের উন্নত স্বাস্থ্য পরিকাঠামোতে নিজের সন্তানকে বড় করার জন্যই লন্ডনে ফিরতে চাওয়ার কথা জানিয়েছিল শামিমা। চার বছর আগে মাত্র ষোল বছর বয়সে লন্ডনে নিজের বাড়ি থেকে পালিয়ে সিরিয়ার জঙ্গিশিবিরে যোগ দিয়েছিল শামিমা। তুরস্ক হয়ে সিরিয়ায় যাওয়ার পর সে নিজেই হাজির হয়েছিল মেয়েদের জন্য নির্দিষ্ট আইএস ক্যাম্পে। সারা পৃথিবী থেকে এই ক্যাম্পে হাজির হওয়াRead More



















