January, 2023
নাসিরনগরে গণডাকাতির ঘটনায় ৬ ডাকাত গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় একরাতে ৩০টি সিএনজিচালিত অটোরিকশায় ডাকাতির সঙ্গে জড়িত ছয়জনকে আটক করেছেন র্যাবের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পৈরতলায় র্যাব-৯ এর অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আটকরা হলেন- ডাকাত দলের মূলহোতা হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উরালকুল এলাকার আব্দুর রউফের ছেলে মো. আবুল কালাম (২৬), একই জেলার লাখাই উপজেলার মুরিআগ গ্রামের রুহুল আমিনের ছেলে জসিম উদ্দিন (২৪), একই উপজেলার বামে কাটিয়ারা গ্রামের রতন মিয়ার ছেলে মো. রিপন মিয়া (২১), ফিরোজRead More
ব্রাহ্মণবাড়িয়ায় প্রার্থী নিখোঁজে সরকারি বাহিনীর সংশ্লিষ্টতা নেই: ইসি
কেউ নিজের ইচ্ছায় লুকিয়ে থাকলে তাকে খুঁজে পাওয়া কঠিন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ার উপণ্ডনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা আবু আসিফের নিখোঁজের বিষয়ে তিনি এ কথা জানান। একই সঙ্গে ইসি আনিছুর রহমান জানান, আবু আসিফের নিখোঁজের ঘটনায় সরকারি কোনো বাহিনীর সংশ্লিষ্টতা নেই। তিনি বলেন, আমাদের কাছে এইটুকু তথ্য আছে যে, সরকারি কোনো বাহিনী এটা করেনি। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার বলেন, আমরা জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও জেলা নির্বাচন কর্মকর্তাকেRead More
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচন ভোট গ্রহণে ব্যাপক প্রস্তুতি
১ ফেব্রুয়ারি (বুধবার) ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচন। গত সোমবার মধ্য রাতেই শেষ হয়েছে প্রার্থীদের প্রচার-প্রচারণার সময়কাল। ইতিমধ্যেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী। এরা হলেন- বিএনপির চেয়ারপারসনের পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়া এই আসনের ৫ বারের সাবেক সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার ভূইয়া (কলারছড়ি প্রতিক), জাতীয় পার্টির প্রার্থী আবদুল হামিদ ভাসানী (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী ও এই আসনের ২ বারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা (আপেল প্রতীক), জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েলRead More
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে প্রার্থী আবু আসিফ আহমেদ ‘আত্মগোপনে’ আছেন, ধারণা ইসি আনিছুরের
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে প্রার্থী আবু আসিফ আহমেদ ‘আত্মগোপনে’ আছেন বলে মনে করছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। তিনি বলেন, পারিপার্শ্বিক যে কথাগুলো আসছে, যেগুলো ভাইরাল হয়েছে, তাতে মনে হচ্ছে তিনি আত্মগোপনে আছেন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তবে সরকারি কোনো বাহিনী এ কাজটা করেনি বলে জানান এই নির্বাচন কমিশনার। প্রার্থীকে খুঁজে না পাওয়ায় ভোটের মাঠে নতুন মেরূকরণ হবে না বলেও মনে করেন তিনি। বিএনপির সংসদ সদস্যের পদত্যাগে শূন্য হওয়া ৬ আসনে বুধবার (১ ফেব্রুয়ারি) উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ভোটের একRead More
৭ ফেব্রুয়ারী পর্যন্ত আদালত বর্জন কর্মসূচী বাড়িয়েছে আইনজীবি সমিতি
ব্রাহ্মণবাড়িয়ায় দাবী আদায় না হওয়ায় আবারো বাড়ানো হয়েছে আদালত বর্জন কর্মসূচী। সোমবার বিকেলে ৫ম দফায় বর্ধিত কর্মসূচীর শেষ দিনে আবারো ৮ দিনের জন্য আদালত বর্জন কর্মসূচী গ্রহন করেছে জেলা আইনজীবী সমিতি। বিকেলে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে সর্বদলীয় স্ট্যান্ডিং কমিটি এক সভার মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়। নতুন কর্মসূচীর আওতায় আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা ও দায়রা জজ শারমিন নিগার এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ ফারুকের আদালত বর্জন করবেন আইনজীবীরা। এসময় আদালতের কোন বিচারিক কার্যক্রমে অংশ নিবেন না তারা। জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট তানভীর ভুইয়া জানান, দাবীRead More
আসিফ নিখোঁজের ঘটনায় তিন সদস্যের কমিটি, খুঁজে বের করার নির্দেশ
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদকে খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। সোমবার (৩০ জানুয়ারি) আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ইসি রাশেদা সুলতানা এ তথ্য জানান। তিনি বলেন, আবু আসিফের নিখোঁজের ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তাকে দ্রুত খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। নিখোঁজ আবু আসিফ আহমেদ আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে, শুক্রবার (২৭ জানুয়ারি) রাত থেকে আসিফ ‘নিখোঁজ’ রয়েছেন বলে দাবি করেন তারRead More
কলার ছড়ি থেকে বেরিয়ে আসবে নৌকা
কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, সরাইল-আশুগঞ্জের মানুষ আবদুস সাত্তারের কলার ছড়ি মার্কায় ভোট দিয়ে আবারো সাত্তার ভূঁইয়াকে সংসদে পাঠিয়ে তারেকের ষড়যন্ত্রের জবাব দেবে। রাজনীতিতে শেষ কথা বলব না, আজকের কলারছড়ি আগামী নির্বাচনে নৌকা হয়ে বেরিয়ে আসবে। তিনি সকলকে ভোটকেন্দ্রে গিয়ে ভোটপ্রদানের জন্য আহ্বান জানান। তিনি উকিল সাত্তারের পক্ষের লোকদের ইউনিয়নে ইউনিয়নে গিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়া নিশ্চত করতে এবং সঠিকভাবে প্রদান নিশ্চিতে কাজ করে যেতে বলেন। তিনি বলেন, আজকের এই সমাবেশে জনগনের উপস্থিতি সিগন্যাল দিচ্ছে আগামী দিনে শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হচ্ছেন। আর বিএনপি নির্বাচনমূখী দল নয়। তারা নির্বাচনRead More
বাঞ্ছারামপুরে প্রতিপক্ষের হাতে সাবেক ইউপি সদস্য খুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন সাবেক ইউপি সদস্য অলি মিয়া (৪৫)। রোববার বিকেলে সাড়ে ৫ টার দিকে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অলি ওই গ্রামের মৃত সহিদ মিয়ার ছেলে। তিনি ছলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও এই ইউপির ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। নিহতের পরিবার জানায়, তাতুয়াকান্দি গ্রামের ইকবাল হোসেনের সাথে অলি মিয়ার এলাকায় পূর্বের সংঘর্ষ নিয়ে মামলা মোকাদ্দমা চলে আসছিল। বিকেলে গ্রামের এক জানাজার নামাজ শেষে ফেরার পথে বাড়ি সামনে ইকবাল ও তার লোকজন অলি মিয়াকে এলোপাথাড়িRead More
সরাইল বিজিবির মাদক বিরোধী অভিযান
মোহাম্মদ মাসুদ, সরাইল। সরাইল বিজিবির অভিযানে বিজয়নগর উপজেলার বিভিন্ন যায়গা থেকে ১৩৩০ পিস ইয়াবা ও ১৮ কেজি গাঁজা উদ্ধার। রোববার (২৯ জানুয়ারি) সরাইল বিজিবি (২৫ ব্যাটালিয়ন) এর অধিনস্থ বিজয়নগর উপজেলার ছানিপুর, চাঁনপুর, কালিনগর নামক স্থান হতে পৃথক অভিযান চালিয়ে ১৩৩০ পিস ইয়াবা ও ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আটককৃত মাদ্রকদ্রব্য ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে ধ্বংসের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সরাইল ব্যাটালিয়নের বিজিবি কর্মকর্তা বলেন, সীমান্ত এলাকায় নিরবিচ্ছিন্ন টহল তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে কোনরকম মাদকদ্রব্য যেন দেশে না প্রবেশ করতে না পারে সে জন্য বর্ডার গার্ড বাংলাদেশ সবসময়ই সীমান্তRead More
ব্রাহ্মণবাড়িয়া-২ উপ-নির্বাচন, দুই দিন ধরে নিখোঁজ আসিফ
গত দুদিন ধরে খোঁজ মিলছেনা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের। রোববার (২৯ জানুয়ারি) আবু আসিফের স্ত্রী মেহেরুন্নিছা ব্রাহ্মণবাড়িয়াটুয়েন্টিফোরডটকমের কাছে এ তথ্য জানান। আবু আসিফ আহমেদ আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি সাবেক বিএনপি নেতা এবং ওই আসন থেকে পাঁচবারের সাবেক সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী। শুক্রবার দিনগত সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ আছেন। আবু আসিফের স্ত্রী মেহেরুন্নিছা বলেন, ‘শুক্রবার সন্ধ্যার পর থেকে আসিফকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোনটিও বন্ধ আছে। তিনি কোথায় এবং কী অবস্থায়Read More



















