Main Menu

January, 2023

 

নাসিরনগরে সড়কে গণডাকাতি, নারীসহ আহত ৩০

নাসিরনগরে সিএনজিচালিত অটোরিকশা আটকে গণডাকাতি হয়েছে। এ সময় ৩০টি সিএনজিচালিত অটোরিকশা আটকে যাত্রীদের মারধর করে তাদের কাছ থেকে স্বর্ণালংকার, মোবাইল ও নগদ প্রায় ৩ লাখ টাকা নিয়ে যায় ডাকাতরা। শুক্রবার (২৭ জানুয়ারি) ভোররাতে উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপড়তলা-ছাতিয়াইন সড়কের বুড়ইউরি গ্রামের পাশে এই ঘটনা ঘটে। ডাকাতদের মারধর ও দায়ের কোপে মহিলাসহ কমপক্ষে ৩০জন আহত হয়েছে। নাসিরনগর থানা পুলিশ সময় সংবাদকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার চাপরতলা ইউনিয়নের খান্দুরা গ্রামে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়াজ মাহফিল শুনতে সেখানে হাজারো ধর্মপ্রাণ মানুষ সমবেত হন। ওয়াজ শুনে ভোর রাত ৪টারRead More


ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ছাত্রলীগের ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠন। বৃহস্পতিবার দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে নবনির্বাচিত সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সিনিয়র সহ-সভাপতি জসীম উদ্দিন, সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটু, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কোষাধ্যক্ষ মোশারফ হোসেন বেলাল, দপ্তর সম্পাদক শাহজাহান সাজু, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক এইচ.এম. সিরাজ, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী, কার্যকরী সদস্য ফরহাদুল ইসলাম পারভেজকে জেলা ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনRead More


নবীনগরে প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করতে গিয়ে ৬৮ রাউন্ড গুলি উদ্ধার

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাটির নিচে পাওয়া গেছে ৬৮ রাউন্ড গুলি। শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের কাজলিয়া প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভাঙার সময় এইগুলির সন্ধান পাওয়া যায়। নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কাজলিয়া প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভেঙে সেখানে নতুন ভবন নির্মাণ করা হবে। শুক্রবার সকালে ভবনটি ভাঙার সময় মাটির নিচ থেকে ৬৮ রাউন্ড গুলি পাওয়া যায়। এগুলো রাইফেলের গুলি। তবে এগুলো দীর্ঘদিন আগের হওয়ায় মরিচা পড়ে গেছে। স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের বরাতে পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ১৯৭১ সালেRead More


আইনজীবী সমিতির নির্বাচন : আ’লীগ সভাপতিসহ ১০ ও বিএনপি সেক্রটারীসহ৪ পদে বিজয়ী

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ২টার দিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে৷ প্রাপ্ত ফলাফলে ১৫টি পদের মধ্যে সভাপতিসহ ১০টি পদে জয়লাভ করেছে আওয়ামীলীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেল। এছাড়াও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলে সাধারণ সম্পাদক সহ ৪টি এবং একক নির্বাচন করা মহিলা বিষয়ক সম্পাদিকা পদে এক প্রার্থী জয়লাভ করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী সভাপতি পদে মো. তানভীর ভূঞা, সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ, সহ-সভাপতি মো. ফরহাদ আহমেদ, সাধারণ সম্পাদক পদে সামসুজ্জামান চৌধুরী কানন , যুগ্ম-সাধারণ সম্পাদক-১ পদে বসির আহমেদ খান, যুগ্ম-সাধারণ সম্পাদক-২ পদেRead More


সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচন হবে: আখাউড়ায় আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন ‘একটি গণতান্ত্রিক দেশে যে কোন রাজনৈতিক দল তার রাজতৈনিক কর্মকান্ড করতে পারে। তাতে আওয়ামীলীগ এবং জননেত্রী শেখ হাসিনার সরকারের কোন আপত্তি নাই। কারণ আওয়ামীলীগ গণতন্ত্রে বিশ্বাস করে। আওয়ামীলীগ বাংলাদেশে গণতন্ত্র স্থাপন করেছে। শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপি’র পদযাত্রী কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে একটি সংবিধান আছে। বাংলাদেশের সংবিধানে জাতীয় নির্বাচন কিভাবে হবে তা সম্পূর্ণ ভাবে লিখা আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। এর আগে তিনি সকাল সোয়া দশটায় আন্ত:নগরRead More


আখাউড়ায় মোটরসাইকেলচাপায় প্রাণ গেলো বৃদ্ধার

জেলার আখাউড়ায় মোটরসাইকেলচাপায় সখিনা খাতুন (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। এর আগে, সন্ধ্যায় উপজেলার গঙ্গাসাগর-আখাউড়া সড়কের মুগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সখিনা বেগম ওই এলাকার সুবহান মিয়ার স্ত্রী। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, সখিনা বেগম সড়কের পাশ দিয়ে হেঁটে গঙ্গাসাগর থেকে আখাউড়া সদরের দিকে যাচ্ছিলেন। পথে সড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসারRead More


দুই দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি

সরস্বতী পূজার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। শুক্রবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটি হওয়ায় টানা ২দিনে বন্ধ থাকবে এ বন্দর। আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বন্দর সূত্রে জানা গেছে, সরস্বতী পূজা উপলক্ষে ভারতের ত্রিপুরার আগরতলা স্থলবন্দরের ব্যবসায়ী সংগঠন ‘ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টার’র সাধারণ সম্পাদক শিব শংকর দেবের স্বাক্ষরিত একটি প্যাডে, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের বিষয়টি বাংলাদেশের আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীদের জানানো হয়। আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ইনচার্জ উপপরিদর্শক স্বপন কুমার দাস জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দর দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।


সরাইলে মা ফিরে এসে দেখল ঘরে ঝুলছে কিশোরীর লাশ, পালাচ্ছে খুনি

মোহাম্মদ মাসুদ ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বসত ঘর থেকে জোনাকি (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে সরাইল থানা পুলিশ। বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলা’র কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা এলাকার ৯ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহত কিশোরী জোনাকি বিশুতারা এলাকার ইট মিল শ্রমিক মোঃ আশেক মিয়ার মেয়ে। তিন বোনের মধ্যে জোনাকি ছিল সবার বড়। নিহতের মা ও স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার খোকন মিয়ার বখাটে ছেলে সিএনজি চালক মোঃ মাহিদুল (২০) প্রায়ই উত্যক্ত করতো কিশোরী জোনাকি কে। এই কারণে তিন মাস পূর্বে জোনাকি কে ঢাকায় পাঠিয়ে দেয় তার পরিবারের লোকজন।Read More


সরাইলের কালিকচ্ছে সাত্তারের সমর্থনে কর্মীসভা

মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আসন্ন উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূইয়ার সমর্থনে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারী বুধবার বিকালে উকিল আবদুস সাত্তার ভূইয়া সমর্থক গোষ্ঠীর উদ্যোগে কালিকচ্ছ ইউনিয়ন আ’লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে কলার ছড়ি সমর্থনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. ইসমাইল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. নাজমুল হোসেন, উপজেলা আওয়ামী লীগেরRead More


সাত্তারের প্রচারণায় কেন্দ্রীয় নেতাকে নিয়ে মাঠে রবিউল-মামুন

চমকের পর চমক দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ নির্বাচনে। মঙ্গলবার বিকেলে সরাইলের সৈয়দ সিরাজুল ইসলাম অডিটরিয়ামে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও আল-মামুন সরকার উপস্থিত থেকে উকিল আব্দুস সাত্তার ভুইয়ার সমর্থনে সভা করেছেন। এসময় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। প্রধান অতিথি বলেন, আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ নির্বাচনে আবারো নির্বাচিত হতে যাচ্ছেন উকিল সাত্তার ভুইয়া। তার একটি মাত্র কারণ তারেক জিয়া সাত্তার উকিলের সাথে যে বেয়াদবি করেছে সরাইল-আশুগঞ্জবাসী তার জবাব দিবে। তিনি মঙ্গলবার বিকেলে বহিস্কৃত নেতা উকিলRead More


This site is protected by wp-copyrightpro.com