Main Menu

সরাইলের কালিকচ্ছে সাত্তারের সমর্থনে কর্মীসভা

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আসন্ন উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূইয়ার সমর্থনে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ জানুয়ারী বুধবার বিকালে উকিল আবদুস সাত্তার ভূইয়া সমর্থক গোষ্ঠীর উদ্যোগে কালিকচ্ছ ইউনিয়ন আ’লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে কলার ছড়ি সমর্থনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. ইসমাইল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূইয়া।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. নাজমুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এড. মুখলেছুর রহমান, সদস্য এড. জয়নাল উদ্দিন (জয়), কালিকচ্ছ ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি রোকেয়া আক্তার, কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা সাজিয়া আফরিন রিতা, কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক আবু শামীম ছানা, সাংগঠনি আবুল কাশেম প্রমুখ।

এছাড়াও কালিকচ্ছ ইউনিয়ন ও ওয়ার্ড পার্যেয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিল।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares