Main Menu

January, 2023

 

৩০ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জন কর্মসূচী বাড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবি সমিতি

দাবী আদায় না হওয়ায় চতুর্থ দফায় আদালত বর্জন কর্মসূচী আগামী ৩০ জানুয়ারী পর্যন্ত বাড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবি সমিতি। মঙ্গলবার ৩য় দফায় বর্ধিত কর্মসূচীর শেষ দিনে আবারো ৬ দিনের জন্য আদালত বর্জন কর্মসূচী গ্রহন করেছে জেলা আইনজীবী সমিতি। নতুন কর্মসূচীর আওতায় আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত জেলা ও দায়রা জজ শারমিন নিগার এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ ফারুকের আদালত বর্জন করবেন আইনজীবীরা। মঙ্গলবার আইনজীবী সমিতির সাধারন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসময় ওই দুই আদালতের কোন বিচারিক কার্যক্রমে অংশ নিবেন না আইনজীবীরা। এদিকে ২৮ জানুয়ারি বাংলাদেশ বার কাউন্সিলের উদ্যোগেRead More


কেউ জানতে বাকি নেই, আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী নিয়ে নির্বাচনে নেমেছে: আহমদ হোসেন

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, আগামী এক তারিখে নির্বাচনে আমাদের প্রার্থী তার নামও আমি ভুলে যাই, চিনি না আমি। প্রার্থীর জনমত নয়, আমাদের নৌকার জনমত, আওয়ামী লীগের জনমত, আওয়ামী লীগের শক্তি। এটা কি কেউ জানতে বাকি আছে, বাংলাদেশের সবাই জানে, মিডিয়ায় নিউজও করতেছে আওয়ামী লীগ এখন স্বতন্ত্র প্রার্থী তাকে নিয়ে নামছে। তার মানে আওয়ামী লীগের শক্তি যে কোন জিরোকে হিরো করতে পারে। আওয়ামী লীগের শক্তি হিরোকে জিরো করতে পারে। আওয়ামী লীগ হেরেছে শুধু চক্রান্তের কাছে, আন্দোলনেও হারে নাই-নির্বাচনেও হারে নাই। কারণ আমাদের নেতা হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখRead More


আখাউড়ায় মাসোহারার জন্য চাপ, পুলিশের সামনেই বিষ খেলো মাদক ব্যবসায়ী নারী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের সামনেই বিষপানে মৌসুমী আক্তার (২৮) নামের এক নারী আত্মহত্যার চেষ্টা করেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার নারায়নপুর এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মানসিক প্রতিবন্ধী আমিন মিয়ার স্ত্রী। মৌসুমীর পরিবারের সদস্যরা জানায়, পুলিশ বিভিন্ন সময় মৌসুমীকে মাদক ব্যবসায়ী বলে টাকা চেয়ে থাকে। সন্ধ্যায় কয়েকজন পুলিশ মৌসুমীর ঘরে গিয়ে তার নামে মাদক মামলা আছে উল্লেখ করে তাকে থানায় যেতে বলে। এনিয়ে মৌসুমীর সাথে পুলিশ সদস্যদের বাদানুবাদ হয়। এর এক পর্যায়ে মৌসুমী ঘরে থাকা বিষ খেয়ে ফেলে। পরে গুরুতর অবস্থায় পুলিশসহ পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়েRead More


শোক সংবাদঃ আলহাজ্ব নূরুল হক ভূঁইয়ার ইন্তেকাল

বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশ সিএনজি ওনার্স এন্ড কনভার্সন এসোসিয়েশনের সাধারন সম্পাদক, বিশ্বরোডস্থ মেসার্স ফাহাদ ফিলিং স্টেশন এর স্বত্বাধিকারী, ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌলভীপাড়া মহল্লার হালদারপাড়া রোডের বাসিন্দা ফারহান নূর ভূইয়ার পিতা আলহাজ্ব মোঃ নূরুল হক ভূইয়া ঢাকায় বার্ধক্যজনিত কারনে মঙ্গলবার সকাল ছয়টায় মৃত্যু বরন করেছেন। ইন্না-লিল্লাহ হি ওয়া ইন্না ইলাহির রাজিউন। বাদ আছর গুলশান ৬৩ নাম্বার রোডের সোসাইটি মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এরপর ব্রাহ্মণবাড়িয়া পাকশিমুল ইউনিয়নের ফতেহপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীদের ভাষা কমলাপুরের কুলিরাও ব্যবহার করেন না-হাইকোর্ট

এজলাস চলাকালে ব্রাহ্মণবাড়িয়ার জেলা জজ শারমিন নিগারের নামে কুরুচিপূর্ণ স্লোগান ও বিচার বিঘ্নিত করার অভিযোগের তলবে হাইকোর্টে হাজির হন ২১ আইনজীবী। এ সময় হাইকোর্ট আইনজীবীদের আচরণ নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, আইনজীবীরা জেলা জজকোর্টে যে ভাষায় কথা বলেছেন তা কমলাপুরের কুলিরাও ব্যবহার করেন না। আইনজীবীদের অশালীন স্লোগান নিয়েও হতাশ হয়েছেন আদালত। এছাড়াও বিভিন্ন মন্তব্য করে শুনানির জন্য আদালত আগামী ১৯ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেছেন হাইকোর্ট। সোমবার (২৩ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত ১০Read More


নবনির্বাচিত প্রেস ক্লাব নেতৃবৃন্দকে জেলা কেমিস্ট এণ্ড ড্রাগিস্ট সমিতির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা কেমিস্ট এণ্ড ড্রাগিস্ট সমিতির নেতৃবৃন্দ। সমিতির সভাপতি মোহাম্মদ আহমেদ হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু কাওসার নবনির্বাচিত প্রেস ক্লাব নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সার্বিক সহযোগিতা কামনা করেন। সোমবার দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে নবনির্বাচিত সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সিনিয়র সহ-সভাপতি জসীম উদ্দিন, সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটু, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কোষাধ্যক্ষ মোশারফ হোসেন বেলাল, দপ্তর সম্পাদক শাহজাহান সাজু, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক এইচ.এম. সিরাজ, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী, কার্যকরী সদস্যRead More


সরাইলে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এডঃ হামিদ খান ভাসানীর নির্বাচনী সভা অনুষ্ঠিত

আসন্ন ব্রাহ্মণবাড়িয়া -২ (সরাইল -আশুগঞ্জ) আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এডঃ হামিদ খান ভাসানীর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার চুন্টা বাজার ঈদগাঁহ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। চুন্টা ইউনিয়ন জাপা’র সভাপতি বাহার উদ্দিনের সভাপতিত্বে ও জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য মজিদ বক্স এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুর সবুর আসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এডঃ রেজাউল ইসলাম ভূইয়া , এডঃ আব্দুল হামিদ খান ভাসানী, জাতীয় পার্টি ভাইস চেয়ারম্যান তারেক এ আদেল,Read More


সরাইলে সংযোগ সড়কে কয়েক শত মানুষের দুর্ভোগ লাঘব

মোহাম্মদ মাসুদ : জেলার সরাইল উপজেলা’র নোয়াগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি সড়কের কাঁচা রাস্তার পাঁচশত মিটার সংযোগ সড়কে কয়েক শত মানুষের দুর্ভোগ লাঘব। সোমবার (২৩ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, যে রাস্তাটি এতদিন যাবৎ চলাচলের অনুপযোগি ছিল সেখানে ইটের সলিং করা হচ্ছে। নোয়াগাঁও আঁখিতাড়া সড়কের নোয়াগাঁও ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শেখের বাড়ির সামনে থেকে মাহফুজ মিয়ার বাড়ি পর্যন্ত ৫০০ মিটার সংযোগ সড়কে এলজি এসপি প্রকল্পের কাজ বাস্তবায়ন হচ্ছে। স্থানীয় অনেকের সাথে কথা হলে তারা বলেন, এই রাস্তাটি দিয়ে একটা সময় চলাচল করা যেতো না।আমাদের বর্তমান মহিলা সদস্য নির্বাচনে বিজয়ীRead More


পৌরমেয়রের সাথে প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দ পৌরমেয়র মিসেস নায়ার কবীরের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। পৌরমেয়র বিগত দিনের ন্যায় প্রেস ক্লাব এবং সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অস্থায়ী কার্যালয়ে প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সিনিয়র সহ-সভাপতি জসীম উদ্দিন, সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটু, সাধারণ সম্পাক বাহারুল ইসলাম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কোষাধ্যক্ষ মোশারফ হোসেন বেলাল, দপ্তর সম্পাদক শাহজাহান সাজু, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক এইচ.এম. সিরাজ, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী, কার্যকরী সদস্য ফরহাদুল ইসলাম পারভেজ ও মীর মো. শাহীনRead More


বিজয়নগরে স্কুল চলাকালে মাঠে ছাত্রলীগের সমাবেশ, দরজা-জানালা বন্ধ করে চলেছে পাঠদান

একদিকে মাইকের উচ্চশব্দ, অন্যদিকে শ্রেণিকক্ষে পাঠদান। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পাশাপাশি অবস্থিত তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ‘কমন মাঠে’ কর্মী সমাবেশের আয়োজন করেছে উপজেলা ছাত্রলীগ। এতে বিঘ্নিত হয়েছে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম। রোববার (২২ জানুয়ারি) আয়োজিত সমাবেশে উচ্চশব্দে মাইক বাজানোর কারণে দরজা-জানালা বন্ধ করে পাঠদান করাতে হয়েছে প্রাথমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজের শিক্ষকদের। শিক্ষাপ্রতিষ্ঠানটি স্থানীয় এমপির (র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী) নামে হলেও পাঠদান চলমান অবস্থায় এমন কর্মী সমাবেশের উদ্যোগ নেওয়ায় আশপাশে উপস্থিত অনেকেই অস্বস্তি প্রকাশ করেন। এদিন দুপুরে উপজেলার চম্পকনগর ইউনিয়নের চম্পকনগর উবায়দুল মোকতাদির চৌধুরীর কলেজ, চম্পকনগর মডেল উচ্চ বিদ্যালয় ও ফতেপুরRead More


This site is protected by wp-copyrightpro.com