January, 2023
সরাইলে সাজাপ্রাপ্ত ইউপি সদস্য গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইউপি সদস্য ফতেহ আলী (৫৫) কে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। রবিবার বিকাল সাড়ে ৩টায় ইউনিয়নের আইরল (ঠাকুর বাড়ির) কুদরত আলীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন নোয়াগাও ইউনিয়ন পরিষদের ৯নং সদস্য সে বছিউড়া গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে। মামলার সূত্রে জানা যায়, সিলেট ফেঞ্চিগঞ্জের মেসার্স মোতালিব ব্রীক্স থেকে ২০২০ সালে শ্রমিক পাঠানোর কথা বলে ২৭ লক্ষ টাকা আনেন ফতেহ আলী। শ্রমিক না পাঠিয়ে টাকা ফেরত দেননি তিনি। পরে মেসার্স মোতালিব ব্রিক্স মালিক আদালতে মামলা করলে আদালত তাকে ১ বছরের সাজাRead More
৯৫৮ মেট্রিক টন রড নিয়ে আশুগঞ্জ নৌ বন্দরে ভারতীয় জাহাজ
৯৫৮ মেট্রিক টন রড নিয়ে ভারতীয় জাহাজ এমভি বলকার -১ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌ বন্দরে নোঙ্গর করেছে। শনিবার রাতে জাহাজটি বন্দরে আসে। নৌ প্রটোকল চুক্তির আওতায় এই পন্য আসে আশুগঞ্জ নদী বন্দরে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জাহাজে টাটা স্টিল এর রড রয়েছে। টাটা স্টিলের এ রড ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলা যাবে। গত ৮ জানুয়ারি ভারতের কলকাতার হলদিয়া বন্দরে ওই জাহাজে রড উঠানো হয়। আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী মোঃ আক্তার হোসেন জানান, তার প্রতিষ্ঠান আদনান এন্টারপ্রাইজের মাধ্যমে সিএন্ডএফ করে রড ভারতে পাঠানো হবে। সড়ক পথে এসব পণ্য আশুগঞ্জ থেকে আখাউড়া আনা হবে।Read More
পুনিয়াউট রেললাইনে তিনবন্ধুর আড্ডা, ট্রেনে কাটা পড়ে নিহত১, আহত ২
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে রিমঝিম (২০) নামের এক যুবক জন নিহত হয়েছে। এ সময় ২ জন আহত হয়। শনিবার দিনগত রাত ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটারের পুনিয়াউট এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমঝিম জেলা শহরের সরকার পাড়া এলাকার মনজু মিয়ার ছেলে। আহত আরাফাত (২২) সরকারপাড়া এলাকার সোনা মিয়ার ছেলে ও দিপু মিয়া (২৫) একই এলাকার বাদশা মিয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান, রাতে পুনিয়াউট এলাকায় তিন তরুণ ঢাকাগামী রেললাইনে বসে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত ছিলেন। তারা ট্রেন আসার বিষয়টি খেয়াল করতে পারেননি। এসময়Read More
ছাত্রলীগ সভাপতি রুবেলের আয়োজনে মোকতাদির চৌধুরীর জন্মদিন উদযাপন
জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল এর আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনের সংসদ সদস্য, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির জন্মদিন উদযাপন করা হয়েছে। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজস্থ বঙ্গবন্ধু ম্যাুরাল চত্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। জন্মদিন উপলক্ষে কেক কাটা, সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে মুজিবকোর্ট, স্কুল ব্যাগ, শিক্ষা উপকরণ এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। সরকারি কলেজ ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক জুবায়ের মাহমুদ খাঁন শ্রাবণ এর সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগRead More
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি জামি-সাধারণ সম্পাদক বাহার
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রেস ক্লাবের মিলনায়তনে ভোট গ্রহণ চলে। এতে প্রেসক্লাবের ৩৭জন সদস্য ১১টি পদের মধ্যে ৮টি পদে ভোট প্রদান করেন। নির্বাচনের ১১টি পদে তফসিল ঘোষণার পর কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় সভাপতি পদে রিয়াজ উদ্দিন জামি, দপ্তর সম্পাদক পদে শাহজাহান সাজু এবং পাঠাগার সম্পাদক পদে এইচ এম সিরাজ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। শনিবার সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক সহ বাকী ৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভোট গ্রহণের গণনা শেষে সিনিয়র সহ-সভাপতি পদে জসিম উদ্দিন, সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খানRead More
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে৷ শনিবার বেলা ১১টায় প্রেস ক্লাবের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আহবায়ক রিয়াজ উদ্দিন জামি’র সভাপতিত্বে ও সদস্য সচিব জাবেদ রহিম বিজনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবে সাবেক সভাপতি মো. আরজু, সৈয়দ মিজানুর রেজা, খ আ ম রশিদুল ইসলাম, সদস্য মনজুরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আ ফ ম কাউসার এমরান, সাদেকুর রহমান, দীপক চৌধুরী বাপ্পি, সদস্য আব্দুন নূর, এমদাদুল হক, মফিজুর রহমান লিমন, নিয়াজ মোহাম্মদ খান বিটু, নজরুল ইসলাম শাহজাদা, বাহারুল ইসলাম মোল্লা প্রমুখ। সভার শুরুতেই প্রেস ক্লাবের প্রয়াত সদস্যদেরRead More
মেড্ডায় বকেয়া ভাড়া চাওয়ায় মালিককে ফাঁস দিয়ে হত্যা করলো ভাড়াটিয়া
ব্রাহ্মণবাড়িয়ায় বকেয়া ভাড়া নিয়ে বিতন্ডার জেরে ভাড়াটিয়ার হাতে বাড়ির মালিক খুন হয়েছে। শনিবার শহরের মধ্য মেড্ডা উচাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় ভাড়াটিয়া আমিনের ঘরের খাটের নীচ থেকে হত্যার শিকার শিরিনা বেগমের মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। নিহত শিরিনা (৬০) ওই এলাকার মোঃ সবুজ আলীর স্ত্রী। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘাতক আমিন পার্শবর্তী এলাকা রহমত পাড়ার মৃত হীরা মিয়ার ছেলে। পরিবারের লোকজন জানায়, রহমত পাড়ার আমিন (২৫) তার স্ত্রী নিয়ে ৫/৬ মাস আগে মেড্ডা উচাবাড়ি এলাকায় সবুজ আলীর বাড়িতে ঘর ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। সকালে সবুজRead More
ব্রাহ্মণবাড়িয়া যুব ঐক্য সংগঠন ইতালির বলোনিয়ার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ
ব্রাহ্মণবাড়িয়া যুব ঐক্য সংগঠন ইতালির বলোনিয়ার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া মানবতার ডাক সামাজিক সংগঠনের কলেজপাড়াস্থ অফিস প্রাঙ্গনে শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় ব্রাহ্মণবাড়িয়া মানবতার ডাক সামাজিক সংগঠনের সভাপতি মোঃ সানাউল্লাহ খান, সেক্রেটারি জায়েদুল ইসলাম জনির, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ সরকার, আইন বিষয়ক সম্পাদক ছানাউল্লাহ, অর্থ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, মহিলা সম্পাদক রুনা খাতুন, সদস্য ডাঃ সেলিম হাসান, এনামুল হক চৌধুরী , ছাদু মিয়া ,নবী মিয়া ,মোঃ নুরুল আজম, কুলসুম আক্তারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সমাজ ও দেশের উন্নয়নের জন্য একেRead More
শীতার্তদের বাড়ি বাড়ি কম্বল পৌঁছে দিচ্ছে সরাইল প্রেসক্লাব
মোহাম্মদ মাসুদ ঃ সেবার এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছেন ১৯৭৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ‘সরাইল প্রেসক্লাব’। সভা নেই, কোন আনুষ্ঠানিকতাও নেই। বাজবে না মাইক। প্রধান অতিথি ও বিশেষ অতিথি থাকবে না। হবে না বক্তৃতা। সুবিধাভোগিদের পাঁয়ে হেঁটে দূর দূরান্তে আসতে হবে না। কম্বলের অপেক্ষায় বসে থাকতেও হবে না। অসহায় দরিদ্র ও প্রতিবন্ধীদের বাড়িতে গিয়ে প্রেসক্লাবের সংবাদ কর্মীরা পৌঁছে দিচ্ছেন কম্বল। কনকনে শীত ও ঘন কূঁয়াশা উপেক্ষা করে বৃহস্পতিবার ভোর থেকেই কম্বল নিয়ে দরিদ্র শীতার্তদের বাড়িতে ছুটে চলেছেন প্রেসক্লাবের সদস্যরা। সরাইল সদর, কালীকচ্ছ ও নোয়াগাঁও ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক শীতার্ত নারীRead More
পৈরতলায় রং-হাইড্রোজেন-সেকারিন মিশিয়ে পচা গুড় বিক্রি
ব্রাহ্মণবাড়িয়ায় রং, হাইড্রোজেন ও সেকারিন মিশিয়ে পচা গুড় বিক্রির অপরাধে একটি কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) জেলা পৌর শহরের উত্তর পৈরতলায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা। এ সময় তার সঙ্গে ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলামসহ একটি দল। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, মিষ্টির গাদ দিয়ে গুড় তৈরি করা হচ্ছিল এমন খবরের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালাই। কিন্তু পৌঁছানোর আগেই তারা মিষ্টির গাদ প্রসেসিং করে। সেই কারখানায় গিয়েRead More



















