Main Menu

ছাত্রলীগ সভাপতি রুবেলের আয়োজনে মোকতাদির চৌধুরীর জন্মদিন উদযাপন

[Web-Dorado_Zoom]

জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল এর আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনের সংসদ সদস্য, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির জন্মদিন উদযাপন করা হয়েছে। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজস্থ বঙ্গবন্ধু ম্যাুরাল চত্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। জন্মদিন উপলক্ষে কেক কাটা, সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে মুজিবকোর্ট, স্কুল ব্যাগ, শিক্ষা উপকরণ এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।

সরকারি কলেজ ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক জুবায়ের মাহমুদ খাঁন শ্রাবণ এর সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল।

এসময় অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুল, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খাঁন খোকন, শহর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল খান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আশা খান, সদর উপজেলা যুবলীগ এর সভাপতি আলী আজ্জম, সরকারি কলেজ ছাত্র সংসদ এর সাবেক ভিপি জালাল হোসেন খোকা, শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রাজিব আহমেদ রনি, জেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন জেলা ছাত্রলীগ এর সাবেক সহ-সভাপতি দেলোয়ার হাসান জুম্মান, জেলা ছাত্রলীগ এর সিনিয়র সহ-সভাপতি সুজন দত্ত, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি জাহিদ হাসান জেনীসহ জেলা ছাত্রলীগ এবং জেলাছাত্রলীগ এর অন্তর্গত বিভিন্ন ইউনিট এর নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ১০০ জন শিশুকে মুজিব কোর্ট উপহার দেয়া হয়। এছাড়া ২০০ জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীত বস্ত্র, শিক্ষা উপকরণ এবং শীতার্ত দের মাঝে মাঝে শীত বস্ত্র বিতরন করা হয় ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares