ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: সদর উপজেলাকে ৩-০ গোলে হারাল পৌরসভা
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর তৃতীয় কোয়ার্টার ফাইনালে সদর উপজেলা একাদশকে ৩-০ গোলে হারিয়েছে পৌরসভা একাদশ। এ জয়ের মধ্য দিয়ে সেমিফাইনালে ওঠার পথে আরও এক ধাপ এগিয়ে গেল দলটি।
মঙ্গলবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত ম্যাচে পৌরসভা একাদশের হয়ে সুমন (৯ নম্বর জার্সি) একটি এবং রিমন (১৭ নম্বর জার্সি) দুটি গোল করেন। ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রিমন।
খেলা শেষে যৌথভাবে তাঁর হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন সাবেক কৃতী ফুটবলার কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন) গিয়াস উদ্দিন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক আলী আজ্জম, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব তানিম শাহেদ রিপনসহ অন্যান্য অতিথি ও ক্রীড়ানুরাগীরা।
পৌরসভা একাদশের এই জয়ে টুর্নামেন্টের পরবর্তী পর্বে দলটির সম্ভাবনা আরও উজ্জ্বল হলো।
« ব্রাহ্মণবাড়িয়ায় এনপিবির ১ম বর্ষপূর্তি উদযাপন (Previous News)
(Next News) ছাত্রলীগের তৎপরতা প্রতিরোধে ছাত্রদলের মিছিলে সেই পুরোনো কর্মীরা, ‘হাইব্রিড ও আত্মীয়করণ’ নিয়ে শীষের ক্ষোভ »



















