Wednesday, November 11th, 2026
সরাইলে ২২ উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর করলেন জেলা পরিষদ প্রশাসক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জেলা পরিষদের অর্থায়নে গৃহীত ২২টি উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্যদের হাতে হস্তান্তর করেছেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় সরাইল উপজেলা ডাকবাংলোতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, সিনিয়র সহ-সভাপতি আশরাফুল করিম রিপন এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য সাবেক কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি তাজুল ইসলাম। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কমিটিরRead More
কসবায় চলন্ত ট্রেনের দরজা খুলে পড়ে আহত ২ যাত্রী
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলন্ত মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগির দরজা খুলে পড়ে দুই যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে সালদা নদী ও মন্দবাগ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আহত দুই যাত্রী পায়ে সামান্য আঘাত পেয়েছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও ট্রেনসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ট্রেনটির ‘ড’ বগির একটি দরজা চলন্ত অবস্থায় খুলে পড়ে যায়। পরে দরজা ছাড়াই ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে। এ ঘটনায় রেললাইন বা আশপাশে অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরে খুলেRead More
কসবায় ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতদের সংবাদ সম্মেলন, রেল-সড়ক অবরোধের হুঁশিয়ারি
রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সদ্য ঘোষিত উপজেলা ও পৌর ছাত্রদলের আংশিক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। কমিটি প্রত্যাহার না করা হলে রেলপথ ও সড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে কসবা পৌর শহরের ফুড প্যালেস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন। তিনি অভিযোগ করেন, অর্থের বিনিময়ে এবং কেন্দ্রীয় নেতাদের অবগত না করেই সদ্য ঘোষিত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে স্থান পাওয়া অনেকের অতীতে ছাত্রলীগেরRead More
নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, জব্দ ১টি, ধ্বংস ৩টি
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে এবং আরও তিনটি ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়েছে। জব্দ ও বিনষ্ট করা মেশিনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা। মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার কোনাউর ও কাইতলা উত্তর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই দুই ইউনিয়নের বিভিন্ন স্থানে একটি অসাধু চক্র অবৈধভাবেRead More
ছাত্রলীগের তৎপরতা প্রতিরোধে ছাত্রদলের মিছিলে সেই পুরোনো কর্মীরা, ‘হাইব্রিড ও আত্মীয়করণ’ নিয়ে শীষের ক্ষোভ
সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তৎপরতা প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের ধারাবাহিক মিছিল ও অবস্থান কর্মসূচিতে দলের পুরোনো কর্মীদের উপস্থিতি থাকলেও অনেক নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি বলে অভিযোগ করেছেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিজোয়ান হক শীষ। একই সঙ্গে দলীয় নেতৃত্বে হাইব্রিড নেতাকর্মীদের প্রাধান্য ও আত্মীয়করণের প্রবণতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা তুলে ধরেন ছাত্রদলের এই নেতা। স্ট্যাটাসে রিজোয়ান হক শীষ লেখেন, গত দুই দিন ধরে ছাত্রলীগের তৎপরতার বিরুদ্ধে আয়োজিত প্রতিটি মিছিলে দলের পুরোনো কর্মীরাই উপস্থিত ছিলেন। তবে বর্তমানে বিভিন্ন নেতার অনুসারীRead More
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: সদর উপজেলাকে ৩-০ গোলে হারাল পৌরসভা
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর তৃতীয় কোয়ার্টার ফাইনালে সদর উপজেলা একাদশকে ৩-০ গোলে হারিয়েছে পৌরসভা একাদশ। এ জয়ের মধ্য দিয়ে সেমিফাইনালে ওঠার পথে আরও এক ধাপ এগিয়ে গেল দলটি। মঙ্গলবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত ম্যাচে পৌরসভা একাদশের হয়ে সুমন (৯ নম্বর জার্সি) একটি এবং রিমন (১৭ নম্বর জার্সি) দুটি গোল করেন। ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রিমন। খেলা শেষে যৌথভাবে তাঁর হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন সাবেক কৃতী ফুটবলার কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন) গিয়াস উদ্দিন এবংRead More
ব্রাহ্মণবাড়িয়ায় এনপিবির ১ম বর্ষপূর্তি উদযাপন
নানা আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় জনপ্রিয় অনলাইন ও ডিজিটাল মিডিয়া এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১০ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সত্য সংবাদ তুলে ধরে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে হবে। গণমাধ্যম কেবল সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, সমাজের অসংগতি, অনিয়ম ও মানুষের প্রত্যাশা তুলে ধরারও শক্তিশালী প্ল্যাটফর্ম। তাই পেশাগত দায়িত্বশীলতা, নিরপেক্ষতা ও সত্যনিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করতে হবে। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি জয়দুল হোসেন।Read More
বাঞ্ছারামপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৫ জনকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অবৈধ গ্যাস সংযোগ ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। অভিযানে ১০টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং পাঁচটি অবৈধ রাইজার স্থায়ীভাবে কর্তন করা হয়েছে। এ ছাড়া পাঁচজনকে মোট ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বাঞ্ছারামপুর সদর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে পাঁচটি স্পট পরিদর্শন করা হয়। এ সময় ৬২ ডিবি গ্যাস ব্যবহৃত ১০টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিজিডিসিএলের দেওয়া তথ্য অনুযায়ী, আবাসিক সংযোগে বাণিজ্যিকভাবে গ্যাস ব্যবহারের দায়ে দুটি সংযোগ (২ ডিবি) বিচ্ছিন্ন করা হয়।Read More
‘কালোবাজারি ধরলে টিকিট পাব কোথায়?’—ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জনের বক্তব্যে সমালোচনার ঝড়
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অনুরোধ জানিয়ে সমালোচনার মুখে পড়েছেন জেলার সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তাঁর দেওয়া একটি বক্তব্য ঘিরে জেলাজুড়ে আলোচনা-সমালোচনা চলছে। গত রোববার (৮ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় এ ঘটনা ঘটে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। এতে জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের টিকিট কালোবাজারি প্রসঙ্গে আলোচনা হলে সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, ‘আমরা যারা দূর থেকে আসা-যাওয়া করি, কালোবাজারি ধরে ফেললে টিকিট পাব কোথায়?’ তাঁর এমন বক্তব্যেরRead More
আইনশৃঙ্খলা সভায় সিভিল সার্জনের ‘অদ্ভুত’ আবদার, টিকিট কালোবাজারি ধরলে টিকিট পাব কোথায়!
রেলস্টেশনে টিকিট কালোবাজারি বন্ধে অভিযান চালিয়ে কালোবাজারিদের ধরলে দূর থেকে আসা-যাওয়া করা যাত্রীরা টিকিট পাবেন কোথায়—এমন প্রশ্ন তুলে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। কালোবাজারিদের ধরার বিষয়ে তাঁর এমন বক্তব্য সভায় উপস্থিত অন্যদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি করে। রোববার (৮ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের মিছিল, সম্ভাব্য নাশকতা, উপজেলা গঠন নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। সভায় রেলস্টেশনে টিকিট কালোবাজারির বিষয়টি আলোচনায় এলে সিভিল সার্জন ডা.Read More



















