January, 2023
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় ব্রাহ্মণবাড়িয়ায় এসএটিভির ১১তম বর্ষে পদার্পন অনুষ্ঠান উদযাপন
আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় এসএটিভির ১১তম বর্ষে পদার্পন অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ এস এম শফিকুল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আহবায়ক রিয়াজউদ্দিন জামির সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাব সদস্য সচিব জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরানুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি পীযূষ কান্তি আচার্য, সাবেক সহ-সভাপতি ইব্রাহিব খান সাদাত, সাংবাদিক ইউনিয়নের সভাপতি- দীপক চৌধুরী বাপ্পি,ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মফিজুর রহমানRead More
সব কথা বলা যায় না,পরিস্থিতির কারণেই পদত্যাগ করে আবার নির্বাচন করতে হচ্ছে-সাত্তার
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিক ভাবে শুরু করেছেন। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পরমানন্দপুরে নিজের বাবার নামে করা হাজী মকসুদ আলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন উপজেলার অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তালেব, পাকশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ। এ নির্বাচনী সভায় উপজেলার পাকশিমুল ইউনিয়নের বরইচারা,পরমানন্দপুর, ফতেপুর, হরিপুর ও ষাটবাড়িয়া এই ৫ গ্রামের প্রায় সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। এ আরও সময় উপস্থিত ছিলেন- আবদুস সাত্তারRead More
আওয়ামীলীগ নেতাদের নিয়ে সাত্তারের নির্বাচনী সভা
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিক ভাবে শুরু করেছেন। আওয়ামী লীগ নেতাদের নিয়ে নির্বাচনী সভা করছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পরমানন্দপুরে নিজের বাবার নামে করা হাজী মকসুদ আলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন উপজেলার অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তালেব, পাকশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ। এ নির্বাচনী সভায় উপজেলার পাকশিমুল ইউনিয়নের বরইচারা,পরমানন্দপুর, ফতেপুর, হরিপুর ও ষাটবাড়িয়া এই ৫ গ্রামের প্রায় সহস্রাধিক মানুষ উপস্থিতRead More
ব্রাহ্মণবাড়িয়ায় কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বুধবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে স্থানীয় প্রেস ক্লাব চত্ত্বরে এক বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি কমরেড শাহরিয়ার মোঃ ফিরোজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সাজিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কমরেড আছমা খানম, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড এড. সৈয়দ মোঃ জামাল, জেলা কমিটির সদস্য অসিত পাল, আহমেদ হোসেন, আল মামুন শ্রমিক নেতা সাহেদ মিয়া ও আনিসুর রহমান, সভার নেতৃবৃন্দ বলেন আই.এম.এফ টাকা ফেরত দিয়ে গত ১৬ বছরে বিদেশে পাচারকৃত ১১ লক্ষ কোটি টাকা ফেরত এবংRead More
জনস্বার্থ ও জনকল্যাণ বিবেচনায় সকল উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে-জেলাপরিষদ চেয়ারম্যান
জেলাপরিষদ চেয়ারম্যান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার বলেছেন, জনস্বার্থ ও জনকল্যাণ বিবেচনায় জেলাপরিষদ থেকে সকল উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসাবে জেলার সকল উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ সমূহের সাথে সমন্বয় করে জনসংখ্যার ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলাপরিষদ থেকে উন্নয়ন বরাদ্দ বন্টন করা হবে। বুধবার অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলাপরিষদের ২য় মাসিক সভায় সভাপতির বক্তৃতায় তিনি এই কথা বলেন। জেলাপরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, নাসিরনগর উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিনRead More
ব্রাহ্মণবাড়িয়া কারাগারের হাজতির মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া কারাগারের আলাল মিয়া (২০) নামের এক হাজতি মারা গেছেন। মঙ্গলবার রাতে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তিনি মারা যান। হাজতি আলাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরের মৃত রহিম মিয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার দিদারুল আলম বলেন, আলাল মিয়া মাদকাসক্ত ছিলেন। গত ৭ জানুয়ারি একটি নারী-শিশু নির্যাতন মামলায় আলাল মিয়াকে গ্রেফতারের পর জেলা কারাগারে পাঠানো হয়। গত সোমবার সে অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে তাকে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক মৃত ঘোষণা করেন। আলালের মরদেহ হাসপাতালRead More
সরাইলে পাওনা টাকা চাইতে গেলে ভাইয়ের হাতে ভাই খুন
মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ এলাকায় টাকা পাওনাকে কেন্দ্র করে খালাতো ভাই আসমত আলীর হাতে অপর খালাতো ভাই মানিক মিয়া (৩৫) খুন হয়। মানিক মিয়াকে টাকা ফেরত দেয়ার কথা বলে ডেকে নিয়ে খুন করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ বিলের পাড় এলাকায় এ ঘটনা ঘটে। মানিক মিয়া ওই এলাকার মৃত এলেম মিয়ার ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, বেশকিছু দিন আগে খালাতো ভাই আসমত আলী ও একই বাড়ির কাজলের স্ত্রী শিরিনকে এক লাখ টাকা হাওলাদ দেন মানিক মিয়া। সেই টাকা ফেরত চাইলেRead More
সেই বিরোধে ফের আশুগঞ্জে দু-পক্ষের সংঘর্ষ, অগ্নিসংযোগ, ১০দাঙ্গাবাজ আটক
পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে এই ঘটনা ঘটে। এসময় আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে স্থানীয় বাজারের অন্তত ১০টি দোকানে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার ও শনিবার গায়ে সিএনজির ধাক্কা লাগা নিয়ে দুর্গাপুর গ্রামের জারুর গোষ্ঠি (রাসেল চেয়ারম্যানের গোষ্ঠি) এবং বারঘরিয়া (মিজান মেম্বারের গোষ্ঠি) গোষ্ঠির লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এরই জের ধরে চেয়ারম্যান ও মেম্বারের গোষ্ঠীর লোকজন বুধবার সকালে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়েছে। এরমধ্যে মেম্বারের গোষ্ঠীরRead More
উপনির্বাচন থেকে স্বেচ্ছায় সরে দাড়াঁলেন স্বতন্ত্র প্রার্থী এডভোকেট জিয়াউল হক মৃধা
মোহাম্মদ মাসুদ ঃ ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনের আসন্ন উপনির্বাচন থেকে স্বেচ্ছায় সরে দাড়াঁনোর ঘোষনা দিলেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক দুই বারের এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা। বুধবার(১৮ জানুয়ারী) লিখিত এক বিবৃতির মাধ্যমে তিনি এ ঘোষনা দেন। নির্বাচনে ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলেও ৮ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়। এদের মধ্যে আওয়ামী লীগ দলীয় ৩জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। সর্বশেষ প্রতিদ্বন্বী ৫ জন প্রার্থীর নামে প্রতীক বরাদ্ধ হয়। এর পর দুই জন স্বতন্ত্র প্রার্থীর প্রতীক পরিবর্তন করে নতুন প্রতীক বরাদ্ধ দেওয়া হয়। বুধবার (১৮ জানুয়ারী)Read More
সরাইলে টিসিবির পণ্য বিতরণ
মোহাম্মদ মাসুদ ঃ সরাইল উপজেলা কালিকচ্ছ ইউনিয়নে মিম এন্টারপ্রাইজ এর( টিসিবি) পণ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭জানুয়ারী ) সকাল ১১ টা হতে দুপুর ২ টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের সামনে ডিলারের মাধ্যমে মোট ১ হাজার কার্ড ধারী পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিতরণ করা হয়। পণ্যগুলো হল সয়াবিন তৈল-২লিটার, মসুর ডাল-২ কেজি, চিনি-১ কেজি যার মূল্য ৪২০ টাকা। পণ্য বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন কালিকচ্ছ ইউনিয়নের চেয়ারম্যান মো. সায়েদ হোসেন তিনি বলেন, বর্তমান সরকার জন বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরীব ও মেহনতী মানুষের জন্য ভুর্তুগিRead More



















