Main Menu

আখাউড়ায় মোটরসাইকেলচাপায় প্রাণ গেলো বৃদ্ধার

[Web-Dorado_Zoom]

জেলার আখাউড়ায় মোটরসাইকেলচাপায় সখিনা খাতুন (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। এর আগে, সন্ধ্যায় উপজেলার গঙ্গাসাগর-আখাউড়া সড়কের মুগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সখিনা বেগম ওই এলাকার সুবহান মিয়ার স্ত্রী।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, সখিনা বেগম সড়কের পাশ দিয়ে হেঁটে গঙ্গাসাগর থেকে আখাউড়া সদরের দিকে যাচ্ছিলেন। পথে সড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে ১১টার দিকে সখিনা মারা যান।

বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, মোটরসাইকেলটি জব্দ করা হলেও আমরা আসার আগেই তা চেয়ারম্যানের কাছ থেকে দেবগ্রামের কাউন্সিলরের জিম্মায় নিয়ে যাওয়া হয়েছে। মোটরসাইকেলটি ওই এলাকার আশিক উদ্দিন দেওয়ান নামে এক যুবক চালাচ্ছিলেন বলে জানতে পেরেছি। তাকে খুঁজে বের করার চেষ্টা করছি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares