Main Menu

নাসিরনগরে ঢাকাস্থ নাসিরনগর সমিতির বৃওি প্রদান অনুষ্ঠান

[Web-Dorado_Zoom]

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর :শনিবার সকাল এগার ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলা পরিষদ মিলনায়তনে ঢাকাস্থ নাসির নগর উপজেলা সমিতির উদ্যোগে উপজেলার কৃতি ছাত্র/ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্টান অনুষ্টিত হয়।সমিতির সভাপতি কৃষিমন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আলহাজ্ব মোঃ আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায়, স্বাগত বক্তব্য রাখেন সহ সভাপতি আবু ছালেহ মোঃ জাহাঙ্গীর, অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রণালয়ের যুগ্নসচিবও সমিতির সিনিয়র সভাপতি ইন্জিনিয়ার মোঃ গাজীউর রহমান ,নাসির নগর আশুতোষ পাইলট উ”্চ বিদ্যালযের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম, গোয়াল নগর  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের ,ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশীর আহম্মদ, কচুয়া মাদ্রাসার শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম,নাসির নগর ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন ,সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক এডঃ মোঃ মহিউদ্দিন,কোষাধক্ষ মোঃ ফরিদ উদ্দিন,সদর চেয়ারম্যান মোঃ রফিজ মিয়া,বাংলাদেশ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী,প্রেস ক্লাবের  সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন ভুইয়া, উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক মোঃ আব্দুল হান্নান প্রমুখ।অনুষ্টান শেষে উপজেলার ৯৫ জন কৃতি ছাত্র/ছাত্রীর মাঝে সনদ পত্র ও নগদ এক লক্ষ তের হাজার টাকা বিতরণ করা হয় ।অনুষ্টান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এডঃ মোঃ আব্বাছ উদ্দিন






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares