March, 2025
সেতুর কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার:: ভোগান্তিতে অর্ধলক্ষ মানুষ
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুলাবাদ ও শিকানিকা গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া যমুনা শাখা নদীতে একটি সেতু না থাকায় দীর্ঘদিন ভোগান্তি পোহাচ্ছে পাঁচটি ইউনিয়নের প্রায় অর্ধ লক্ষাদিক মানুষ। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে ২০২২ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির অধীনে যমুনা নদীর উপর ৮১ মিটার সেতু নির্মাণের জন্য ৭ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। দরপত্র অনুযায়ী সেতুটি নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইউনুছ আল মামুন ও মেসার্স জাকির এন্টার প্রাইজ (জেভী) কে ২০২৩ সালের ৫ই জানুয়ারি থেকে ২০২৪ সালে ৪ঠা জুলাই পর্যন্ত ৫৪০ দিনের মধ্যে কাজটি শেষRead More
শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক বলা সরাইলের অ্যাসিল্যান্ডকে ‘অব্যাহতি’
শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২৬ মার্চ সকালে ফেসবুক থেকে এ বিষয়ে পোস্ট দেওয়ার পর তাকে সরিয়ে নেওয়া হয়। পোস্টে শেখ মুজিবুর রহমানের নামের আগে বঙ্গবন্ধু হিসেবে উল্লেখ করা হয়। যদিও অ্যাসিল্যান্ড পরবর্তীতে পোস্ট দিয়ে দাবি করেছেন লেখাটি তিনি লিখেননি। আইডিটি হ্যাক হয়েছিল। পরে আবার তিনি আইডি ফিরে পান। এদিকে পোস্ট দেওয়ার পর সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গেলে সেখানে বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়েন অ্যাসিল্যান্ড সিরাজুম মুনিরা কায়ছান। এরপরRead More
এবারের মতো রক্ষা পেলো ভারত
প্রথমার্ধে বেশ দাপুটে ফুটবল খেলেছে বাংলাদেশ। তবে ফিনিশিং দুর্বলতায় গোলের দেখা পায়নি লাল-সবুজের প্রতিনিধরা। দ্বিতীয়ার্ধে ভারত কিছুটা চাপ সৃষ্টি করলেও বেশ কয়েকটা গোলের সুযোগ তৈরি করে হ্যাভিয়ের কাবরেরার দল। তবে স্ট্রাইকারদের ব্যর্থতায় রক্ষা পায় ভারত। এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের অ্যাওয়ে ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২৫ মার্চ) শিলংয়ে জওহরলাল স্পোর্টস কমপ্লেকসে কিক অফের পরেই সহজ সুযোগ পায় বাংলাদেশ। হামজার বাড়ানো বলে ভারতের গোলরক্ষকের ভুলে বল পায় মুজিবুর রহমান জনি। তবে ফাঁকা পোস্টেও বল জালে জড়াতে পারেননি তিনি। ম্যাচের ১২ মিনিটে আবারও গোলের সুযোগ পায় বাংলাদেশ।Read More
কসবায় ডেভিল হান্টে গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠ ইউপি চেয়ারম্যান
কসবা প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছেন সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতা ও কসবা পশ্চিম ইউপি চেয়ারম্যান ছাইদুর রহমান মানিক (৪৭)। মঙ্গলবার (২৫ মার্চ) ভোররাতে আকছিনা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে কসবা থানা পুলিশ। ছাইদুর রহমান মানিককে দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ। গত বছরের নভেম্বরে ছাত্রদল নেতার দায়েরকৃত একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। জানা যায়, ৫ আগষ্ট পরবর্তী সময়ে উপজেলার অধিকাংশ আওয়ামী লীগ নেতা হামলা-মামলার ভয়ে আত্মগোপনে চলে যায়। এর মধ্যে আত্মগোপনে থাকা ডজন খানেক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেনRead More
সরাইল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলা কাঁচারীপাড়া এলাকায় বাংলা ক্যাফে এন্ড রেস্টুরেন্টে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছিরের সঞ্চালনায় আয়োজিত এ মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রফিকুল হাসান, উপজেলা সাবেক বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদকRead More
ধর্ষক সন্দেহে যুবককে গণপিটুনির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
মিঠু সূত্রধর পলাশ : নবীনগর উপজেলার বিটঘরে ধর্ষক সন্দেহে আব্দুল খালেক নামে এক যুবককে গণপিটুনি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় বিটঘর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বিটঘর উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে বিটঘর বাজার পদক্ষিণ করে বিটঘর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে সমবেত হয়। এসময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিটঘর গ্রামের মোঃ জসিম, এনামুল ইসলাম, মাসুক মিয়া, ইকবাল হোসেন, মোঃ দুলাল, জেসমিন আক্তার, ইয়াছমিন আক্তার, ফাতেমা বেগম, সাজেদা বেগম, রোজিনা আক্তার ও শেফালি আক্তার। এছাড়াও বিক্ষোভRead More
মায়ের মৃত্যুর খবর শুনেই মারা গেলেন আ.লীগ নেতা
বৃদ্ধ মায়ের মৃত্যুর খবর পেয়ে হার্টঅ্যাটাক করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেছেন ছেলে আওয়ামী লীগ নেতা সাদেকুল ইসলাম ছাদি। ওই নেতার বৃদ্ধা মা কদবানু (৯৫) সোমবার সকাল সাড়ে ১০টায় মৃত্যুবরণ করেন। এ মৃত্যুর খবর শুনে সাদেকুল ইসলাম ছাদির (৬৫) হার্টঅ্যাটাক করলে হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের জামালপুর গ্রামের সাদেকুল ইসলাম ছাদি বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। তিনি সাবেক গণপূর্তমন্ত্রী মোকতাদির চৌধুরীর উপজেলার রাজনৈতিক কার্যালয়ের মালিক। এক পরিবারের মা ছেলের এক দিনে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবরে অনেকেইRead More
বিজয়নগরে ২৩ লাখ টাকার মাদক জব্দ
বিজয়নগরে প্রায় ২৩ লাখ টাকার ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৪ মার্চ) সকালে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) মুকুন্দপুর বিওপির টহল দল এ মাদক জব্দ করে। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বিজয়নগরের কামালমোড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে সাত হাজার সাতশ ৭০ পিস ভারতীয় ইয়াবা জব্দ করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ২৩ লাখ ৩১ হাজার টাকা। বিজিবি জানায়, জব্দ করা মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের মাদক বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে বিজিবি সতর্ক রয়েছে।
নবীনগরে নজরুল ইসলামের মতবিনিময় ও ইফতার মাহফিল
মিঠু সূত্রধর পলাশ : নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সৌদি প্রবাসী নজরুল ইসলাম। এই মহতী লক্ষ্য সামনে রেখে সোমবার (২৪ মার্চ) নবীনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে নজরুল ইসলাম বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমার জীবনের লক্ষ্য। ইসলাম আমাদের শিখিয়েছে পরোপকার ও মানবসেবা শ্রেষ্ঠ ইবাদত। আমি চাই লাউরফতেহপুর ইউনিয়নকে একটি সুশৃঙ্খল, আধুনিক ও ন্যায়ভিত্তিক সমাজে রূপRead More
নবীনগরে গাঁজাসহ মা-মেয়েকে আটক
মিঠু সূত্রধর পলাশ : নবীনগরে দুই বস্তায় ৮ কেজি গাজাসহ মা-মেয়েকে আটক করেছে পুলিশ। উপজেলার বীরগাঁও ইউনিয়নের আব্দুল আজিজ মার্কেটের সামনের মাঠ থেকে সোমবার (২৪ মার্চ) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার ভবানীপুর গ্রামের সাগর বাদশার স্ত্রী মোছা. আঙ্গুরা বেগম (৪৭) ও তার মেয়ে রাহিমা বেগম (২৭)। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে দুটি বস্তায় ৮ কেজি গাঁজাসহ ওই দুই নারীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সম্পর্কে মা-মেয়ে। তাদের একজনের নামেRead More



















