Main Menu

March, 2025

 

যারা আওয়ামী লীগের পুনর্বাসন চাইবে তাদেরকে শত্রু বলে গণ্য করা হবে. কসবায় হাসনাত আবদুল্লাহ

  রুবেল আহমেদ : জাতীয় নাগরিক পার্টি এনসিপির ( দক্ষিণাঞ্চল)  মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের শাসনামল ছিল আইয়ামে জাহেলিয়াতের সময়। গুম,  খুন,  নিপীড়নসহ জাহেলিয়াতি যুগের সকল অপকর্ম বিদ্যমান ছিল আওয়ামী জাহেলিয়াতের শাসনামলে। তাই আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করে চিরকালের মতো বাংলাদেশ থেকে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তিনি বলেন, পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের সাথে জাতীয় নাগরিক পার্টির সহবস্থান থাকবে। কিন্তু যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে তাদেরকে শত্রু বলে গণ্য করা হবে। ৫ই আগস্ট এর পর তারাই শত্রু যারা আওয়ামীলীগকে বন্ধু বলে জ্ঞান করে। তিনিRead More


ভারতীয় কাপড়ের ক্রয় রশিদ না থাকায় ব্রাহ্মণবাড়িয়ায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় কাপড়ের ক্রয় রশিদ না থাকায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২৩ মার্চ) দুপুরে জেলা শহরের সড়কবাজার এলাকার কাপড়ের দোকানগুলোতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযান সূত্রে জানা গেছে, কাপড়ের পাইকার ও খুচরা দোকানগুলো বিদেশি কাপড় কেনার প্রমাণ হিসেবে রশিদ দেখাতে না পারায় কত টাকায় কেনা এবং শুল্ক দিয়ে বৈধভাবে আনা হয়েছে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এর পরিপ্রেক্ষিতে সড়ক বাজার এলাকার শাড়ি বিচিত্রাকে ২০ হাজার টাকা, কমলালয়কে ২০Read More


নাসিরনগরে জা এর নাক কামড়ে ছিড়ে ফেলার অভিযোগ

পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জা এর নাক কামড়ে ছিড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত ১৫ মার্চ আহতের স্বামী মনির মিয়া বাদী হয়ে নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করেন। আহত মানছুরা বেগম উপজেলার পূর্বভাগ ইউনিয়নের বেলুয়া গ্রামের মনির মিয়ার স্ত্রী। আর অভিযুক্ত লাকি আক্তার একই গ্রামের মুখলেস মিয়ার স্ত্রী। মনির মিয়া ও মুখলেস সহোদর। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শিশুদের বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই প্রতিবেশীদের সাথে ঝগড়ায় লিপ্ত হতেন লাকি আক্তার। ঘটনার দিন ১১ মার্চ একই বিষয়ে জা মানসুরার সাথে ঝগড়া হয় লাকি আক্তারের। ঝগড়ার একRead More


কসবায় জমি লিখে না দেওয়ায় স্বামীকে কোপালেন স্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জমি নিয়ে বিরোধের জেরে মো. শাহজাহানকে (৫৫) দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে স্ত্রী জুলেখা বেগম (৩৭)। শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে স্বামী-স্ত্রীর কথাকাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী জুলেখা বেগমকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস। এ ঘটনায় আহতের ভাতিজা সালমান বাদী হয়ে কসবা থানায় একটি হত্যাচেষ্টার অভিযোগে এজাহার দায়ের করেছেন। সালমান জানান, আমার চাচার সঙ্গে চাচি জুলেখা বেগমের জায়গা লিখে দেওয়া নিয়ে প্রায়ই ঝগড়া হতো। এর আগেও একবার চাচাRead More


কসবায় গ্রামবাসীকে সাথে নিয়ে ইফতার করলেন ইঞ্জিনিয়ার কামাল হোসেন

কসবায় গ্রামের মুরব্বি ও সকল শ্রেণী পেশার মানুষজনদের নিয়ে একসাথে ইফতার করলেন উপজেলার নেমতাবাদ গ্রামের কৃতি সন্তান সমাজ সেবক এমকেএম কামাল হোসেন। তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার। কর্মজীবনের তাগিদে রাজধানী শহর ঢাকায় পরিবার নিয়ে বসবাস করেন উপজেলার বিনাউটি ইউনিয়নের নেমতাবাদ গ্রামের এই কৃতি সন্তান। মনে চাইলেও কাজের চাপে জন্মস্থানের মানুষগুলোর সাথে একসাথে বসার বা কথা বলার সুযোগ হয়না। তাই এই রমজানে নিজের গোত্রের লোকজন এবং সারা গ্রামের মানুষদের নিয়ে একসাথে ইফতার মাহফিল করার আয়োজন করেছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে নিজ গ্রামের মানুষ এবং গ্রামের আলেম- ওলামাদের সাথে নিয়ে একসাথে ইফতার করলেন। নিজRead More


জুলাই আন্দোলনে নিহত ব্রাহ্মণবাড়িয়ার শহীদ পরিবারকে তারেক রহমানের উপহার

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে নিহত ব্রাহ্মণবাড়িয়ার শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফাউন্ডেশন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে এসব উপহার তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামে শহীদ জসিম উদ্দিনের স্ত্রী শাহানা বেগমের হাতে উপহার সামগ্রী তুলে দেন ফাউন্ডেশনের সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা প্রকৌশলী মো. নাজমুল হুদা খন্দকার। জসিম উদ্দিন গত বছরের ২ আগস্ট রাজধানীর বনশ্রী এলাকায় বিক্ষোভ চলাকালে বিজিবি ও পুলিশের গুলিতে নিহত হন। তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে তার চাচা কালাRead More


নবীনগরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গণধোলাই

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল খালেদ (২৫) নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে স্থানীয় জনতা। বুধবার (১৯ মার্চ) রাতে উপজেলার বিটঘর ইউনিয়নের বিটঘর গ্রামে এ ঘটনা ঘটে। আটক খালেদ বিটঘর গ্রামের আনিছ মিয়ার ছেলে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, মঙ্গলবার বিকালে বিটঘর গ্রামের উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে আব্দুল খালেক শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে সে পালিয়ে যায়। বুধবার বিষয়টি জানাজানি হলে জনগণ খালেদকে আটক করে গণধোলাই দেয়।Read More


কসবায় ৫৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে বিশেষ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ মোঃ রুহুল আমিন (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করে থানা পুলিশ। (১৮ মার্চ) ভোরে অভিযানে আটকৃত মাদক কারবারি হলেন উপজেলার কায়েমপুর ইউপির রাজবল্লবপুর গ্রামের মৃত সুজত আলী সর্দারের ছেলে। এসময় মাদক পাচারের কাজে ব্যবহ্নত একটি গাড়ি জব্দ করে পুলিশ। পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযানে নয়নপুর টু কসবাগামী সড়কের টি আলী মোড়ে অভিযান পরিচালনা ৫৬ গাঁজা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী রুহুল আমিন আটক করা হয়েছে। কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত ব্যবস্হা গ্রহণ করা হয়েছে।


সরাইল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মন্তু গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এড. আশরাফ উদ্দিন মন্তুকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (১৯ মার্চ) বিকেলে জেলা শহরের কাউতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এড. আশরাফ উদ্দিন মন্তু (৪২) জেলার সরাইল উপজেলার নতুন হাবলি (সাগর দিঘীরপাড়) এলাকার শাহাবুদ্দিনের ছেলে। তিনি সরাইল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি। ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, বুধবার বিকেলে জেলা শহরের কাউতলী থেকে র‍্যাব মন্তুকে গ্রেফতার করে এবং রাতের মধ্যে সরাইল থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা (একটি বিচারাধীন এবং অন্যটি তদন্তাধীন) ও একটি বিস্ফোরকRead More


আশুগঞ্জে অবৈধ ইউরিয়া সার গুদামজাত করায় বিএনপি নেতাকে জরিমানা

আশুগঞ্জে গুদামজাত করা ইউরিয়া সারের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় বিএনপি নেতা কামাল হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুরে মেসার্স করিম এন্টারপ্রাইজের গুদামে এ অভিযান চালানো হয়। কামাল হোসেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। তার মালিকানাধীন মেসার্স করিম এন্টারপ্রাইজের গুদামে এই অভিযান চালান ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাহা তাসনিম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার কামাল হোসেন নিজের মালিকানাধীন গুদামে ভেজাল ডিএপি সার তৈরি করে কৃষকদের মাঝে সরবরাহ করেন বলে অভিযোগ রয়েছে। বুধবার দুপুরে তার মালিকানাধীন গুদামে জেলা প্রশাসনের তিনজনRead More


This site is protected by wp-copyrightpro.com