Main Menu

March, 2025

 

“বিএনপি ক্ষমতায়, আমি আদালত”নবীনগরে যুবদল নেতার দখল ও চাঁদাবাজির অডিও ফাঁস!

মিঠু সূত্রধর পলাশ : নবীনগর উপজেলার বাঙ্গরা বাজারে আবারও দখলদারদের দৌরাত্ম্য শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু কাউছার আহামেদ ও কিছু অসাধু প্রশাসনিক কর্মকর্তার মদদে কোটি টাকার অবৈধ বাণিজ্য চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, “দলের কেউ যদি অবৈধ দখল বা চাঁদাবাজির সঙ্গে যুক্ত থাকে, তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে দলের হাই কমান্ডের এই নির্দেশনা উপেক্ষা করে নবীনগরে দখল ও চাঁদাবাজির উৎসব চলছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারের জেলা পরিষদের একমাত্র যাত্রী ছাউনির জায়গা দখল করে তিনটি দোকান নির্মাণ করা হয়েছে এবংRead More


ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ:: ঢাকা সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ

বিজয়নগর সংবাদদাতা :  আজ বুধবার সকালে আদালতের রায়কে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মিড টার্ম পরিক্ষা বর্জন করে  ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে  বিক্ষোভ কর্মসুচী পালন করেছে। ফলে প্রায় ২ ঘন্টা যাবত ঢাকা সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। এসময় ঢাকা সিলেট মহাসড়কের রামপুর থেকে মাধবপুর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার রাস্তায় দীর্ঘ যানজট সৃষ্টি হলে  রাস্তার যাত্রীরা চরম ভোগান্তিতে পরেছে। আন্দোলন রত শিক্ষার্থীরা জানান, মহামান্য হাইকোর্ট ৩০% পদ ক্রাফট ইন্সট্রাক্টরদের পদন্নোতির পক্ষে রায় দিয়েছে। ফলে তারা প্রমোশন পেয়ে জুনিয়র ইন্সট্রাক্টর হবে।আর এই পদটি হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য। ফলস্বরূপ যারা ডিপ্লোমাRead More


অপহরণের ৬৪ ঘণ্টা পরও উদ্ধার হয়নি নাসিরনগরের নয়ন, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নয়ন চন্দ্র দাস (২৬) নামে এক নববিবাহিত যুবককে অপহরণের ৫২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি। অপহরণকারীরা তার মুক্তির জন্য ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে এবং বিষয়টি পুলিশ বা অন্য কারও কাছে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে। বাজার থেকে প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। রোববার সকাল ১০টার দিকে উপজেলার ফান্দাউক ইউনিয়নে নয়নকে অপহরণ করা হয়। বুধবার রাত ১টা পর্যন্ত অপহরণের ৬৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। অপহরণকারীদের দাবি, সোমবার সকাল ১০টার মধ্যে ১০Read More


দুই হাজার পিস ইয়াবাসহ গোপালগঞ্জের মাদক ব্যবসায়ী বতুল ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজিবি। আটক বতুল হোসেন (৪৩) গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার রসুলপুর গ্রামের মৃত চাঁন মোল্লার ছেলে। বিজিবি জানায়, মঙ্গলবার আনুমানিক ভোর সাড়ে ছয়টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ মুকুন্দপুর বিওপির টহল দল উপজেলার সেজামোড়া এলাকা থেকে মাদক চোরাকারবারী বতুল হোসেনকে (৪৩) আটক করে। এ সময় তার হেফাজত থেকে ভারতীয় ইয়াবা ১৯১০ পিস উদ্ধার করা হয়। তার ব্যবহৃত একটি সাইকেল এবং একটি মোবাইল ফোনসহRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষণচেষ্টা, শিশুটি বাড়ি থেকে বের হতে ভয় পায়!

আট বছরের শিশু আদর (ছদ্মনাম)। একটি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন। সুযোগ বুঝে আদরকে ফুঁসলিয়ে নিয়ে যায় এক প্রতিবেশী। প্রথমে তার স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং এক পর্যায়ে ধর্ষণের চেষ্টা করে। শিশু আদরের কান্নাকাটি শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে ধর্ষণচেষ্টাকারী পালিয়ে যায়। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বরিশল গ্রামের। এ ঘটনার পর থেকে শিশুটি ভয়ে আঁতকে ওঠে। বাড়ি থেকে বের হতে চায় না। বিদ্যালয় বন্ধ থাকলেও লোকলজ্জায় সে সহপাঠী কিংবা বন্ধুদের সঙ্গেও খেলতে যেতে ভয় পায়। লজ্জায় মাথা নত হয়ে আসে তার। মাও চিন্তিত মেয়েকে নিয়ে।Read More


ডায়াবেটিস সমিতির সাবেক সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তারী পরোয়ানা জারি

ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিস সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি ফৌজদারি কার্যবিধি ৭৫ ধারায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ ফরহাদ ভূইয়া এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। খোঁজ নিয়ে জানা যায়, মোঃ ইকবাল হোসেনের সাধারণ সম্পাদকের দায়িত্বকালে ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিস সমিতিতে সিডিবি নামের একটি প্রজেক্ট আসে। তৎকালীন সময়ে রোগ নির্ণয়ের সেই প্রজেক্ট থেকে বরাদ্দকৃত ৩০ লক্ষ ৪৩ হাজার টাকার আত্মসাতের অভিযোগ তুলে গত বছরের ১২ সেপ্টেম্বর তার বিরুদ্ধে মামলা দায়ের করেন ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিস সমিতির বর্তমান সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন।Read More


ব্রাহ্মণবাড়িয়ায় সর্বনিম্ন ফিতরা ৮০ টাকা নির্ধারণ

ব্রাহ্মণবাড়িয়া ও পার্শ্ববর্তী এলাকার জন্য জনপ্রতি সর্বনিম্ন ২ কেজি আটা অথবা এর সমমূল্য ৮০ টাকা সর্বোচ্চ ২৮০৫ টাকা সাদকাতুল ফিতরা নির্ধারণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার মুহাদ্দিস ও জেলা জামে মসজিদের খতিব মুফতি মাওলানা সিবগাতুল্লা নূর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া গত শুক্রবার জেলা জামে মসজিদে জুমাপূর্ব বয়ানে তিনি যাকাত ও ফেতরা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। ইসলামি শরিয়াহ মতে, আটা, যব, কিশমিশ, খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলো দ্বারা ফিতরা দেওয়া। গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে ২ কেজির বাজার মূল্য ৮০ টাকা প্রদান করতে হবে।Read More


সরাইলে বৈষম্যবিরোধী ৩ ছাত্র প্রতিনিধিকে মাইক্রো চালকদের মারধর

মোহাম্মদ মাসুদ, সরাইল:  ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন প্রতিনিধি মাইক্রোবাসচালক ও সহযোগিদের হামলায় আহত হয়েছেন। গতকাল রবিবার রাত ১১টার দিকে উচালিয়াপাড়া মাইক্রো স্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইরফান খান, আলিফ মাহমুদ নাহিদ ও মোহাম্মদ মোয়াজ্জেম। এর মধ্যে ইরফান খান গুরুতর আহত হয়েছেন। তাকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনার খবর পেয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি বায়েজিদুর রহমান সিয়ামসহ অন্যান্যরা আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান। তবে এ ঘটনায়Read More


সরাইলে ভাতিজাদের বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল চাচার

মোহাম্মদ মাসুদ, সরাইল: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পারিবারিক বিরোধের জেরে মো. আমজাদ আলী (৭৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার রাতে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমজাদ আলী ভূইশ্বর গ্রামের পাতার হাটি এলাকার প্রয়াড মো. মোগল আলীর ছেলে। ময়নাতদন্তের জন্য ওই বৃদ্ধের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আহম্মদ আলীর ছেলে আব্দুর রহমানের সঙ্গে তার আপন ছোটভাই মন্নাফ মিয়ার পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। রবিবারও পারিবারিক বিষয় নিয়ে ফের আব্দুর রহমান ও মন্নাফের মধ্যেRead More


স্বপ্ন আকাশ ছোঁয়ার উদ্যোগে উন্নয়নশীল শিশুদের মাঝে ইফতার বিতরণ দোয়া মাহফিল

স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান স্বপ্ন আকাশ ছোঁয়ার উদ্যোগে উন্নয়নশীল শিশুদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার শহরের উত্তর পৈরতলা প্রশান্তি বাড়িতে অনুষ্ঠিত এ আয়োজনে শিশুদের বিকাশ, অধিকার ও নিরাপত্তা বিষয়ে আলোচনা করেন লির্বাটি নিউজের হেড অব দ্যা নিউজ আশরাফ পিকো। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক স্বর্নালী আক্তারের সভাপতিত্বে অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি আল আমীন শাহীন, সমাজসেবক মোঃ এনামুল হক, বাতিঘরের পরিচালক আরেফিন হৃদয়, মোর্শেদা মতিন মিলি, অর্ণব হক প্রমুখ। এছাড়া শিশুদের এ কার্যক্রমে শুভেচ্ছা নিবেদন করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর আহমেদ। অনুষ্ঠানে শিশুদের মাঝেRead More


This site is protected by wp-copyrightpro.com