Main Menu

March, 2025

 

মায়ের হারানো ব্যাগ ফিরিয়ে দিয়ে সন্তান চুরি, দুই ঘণ্টা পর উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের হারানো ব্যাগ ফিরিয়ে দিয়ে তার শিশু সন্তানকে চুরি করে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় শহরের আল খলিল হাসপাতাল থেকে সাউদা হোসেন সারা নামে চার বছরের ওই শিশুটিকে চুরি করে নিয়ে যায় অজ্ঞাত এক নারী। তবে নিখোঁজ হওয়ার দুই ঘণ্টা পর এক সিএনজি অটোরিকশাচালক শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে পৌঁছে দেয়। এ ঘটনায় শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবারের সদস্যরা জানান, জেলার বিজয়নগর উপজেলার বাড়ঘরিয়া গ্রামের সৌদি প্রবাসী ইমাম হোসেনের মেয়ে সাউদা জাহান সারা। দুপুরে সাউদার ছোট ভাইকে চিকিৎসক দেখাতে আল খলিল হাসপাতালে আসেন মা স্মৃতিRead More


তালশহরে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, যাত্রী রক্তাক্ত

ঢাকা চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার তালশহরে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে হাজী জালাল উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। আহত জালাল উদ্দিনের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার দেওয়াপুর গ্রামে। ট্রেনে থাকা প্রত্যেক্ষদর্শী যাত্রী আশীষ সাহা জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী-মহানগর এক্সপ্রেস ট্রেনটি তালশহর স্টেশনের আউটার অতিক্রম করার সময় হঠাৎ করে ট্রেনের (খ-বগিতে) কামরায় পাথর নিক্ষেপ করে কয়েকজন বখাটে। এসময় খ-বগিতে জানালার পাশে থাকা যাত্রী হাজী জালাল উদ্দিনের মুখের নিচে থুতুতে লেগে তিনি রক্তাক্ত জখম হন। মুহূর্তেRead More


আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর, কুমিল্লার ময়নামতি থেকে ব্রাহ্মণবাড়িয়ার ধরখার সড়ক

ভারতের ঋণে দুই সড়ক, বাংলাদেশের লাভ নিয়ে প্রশ্ন

ভারতীয় ঋণে (এলওসি) আশুগঞ্জ নদীবন্দর থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কসবা, ধরখার হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০ কিলোমিটার দীর্ঘ চার লেনের মহাসড়ক নির্মাণ চলছে। ৫ হাজার ৭৯১ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এ রাস্তা ভারতের ত্রিপুরার আগরতলাকে আশুগঞ্জ নৌবন্দরের সঙ্গে যুক্ত করবে। এ ছাড়া ৭ হাজার ১৮৮ কোটি টাকায় কুমিল্লার ময়নামতি থেকে ধরখার সড়কও চার লেনে উন্নীত করা হবে ভারতীয় ঋণে। এতে চট্টগ্রাম বন্দরে খালাস করা পণ্য ত্রিপুরা ও আসামে পরিবহন সহজ হবে। ১২ হাজার ৯৭৯ কোটি টাকার এই দুই সড়কে ভারতের ফায়দা হলেও, বাংলাদেশের কী লাভ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। সড়কRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় কিশোরী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরের চাকায় পিষ্ঠ হয়ে মিতু- (১৩) নামের এক কিশোরী নিহত হয়েছে। আজ শুক্রবার বিকালে দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার নন্দনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মিতু জেলার সরাইল উপজেলা সদরের কাঁচারিপাড় এলাকার মজনু মিয়ার মেয়ে। সে সরাইল একডেমীর ৫ম শ্রেনীর শিক্ষার্থী ছিল। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মিতু গত ৩/৪ আগে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার অষ্টগ্রামে তার খালার বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার বিকেলে সরাইল নিজ বাড়িতে ফেরার পথে নন্দনপুর এলাকায় বিভাটেক থেকে ছিটকে মহাসড়কে পড়ে। এসময় বিশ্বরোড অভিমুখী একটি ট্রাক্টও মিতুকে চাপা দেয়। পরে স্থানীয়রা মিতুকে আহত অবস্থায় উদ্ধারRead More


মানুষকে নিয়ে আগামীদিনে আমাদের ভোটের রাজনীতি করতে হবে: ইঞ্জি: শ্যামল

ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির আয়োজনে ইফতার মাহফিল

সাধারণ মানুষ ও নির্যাতিত নেতাকর্মীদের সম্মানে ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে ২.৩.৪ ও ৫ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির সভাপতি নাজির উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মিজানুর রহমান। প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, মানুষকে নিয়ে আগামীদিনেRead More


বিজয়নগরে ৮৪.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে ৮৪.৫ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল ১৩ মার্চ আনুমানিক রাত ২৩.৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হাজীপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮৪.৫ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মো. লুৎফর রহমান (৩০), পিতা-রহমত আলী, মো. রাষ্টু মিয়া (৫০), পিতা-জবান আলী, উভয় গ্রাম-বুল্লা, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলাRead More


সরাইলে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

সরাইলে এক স্কুল শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করেছে তারই চাচাতো ভাই। বুধবার (১২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে পরমানন্দপুর নাঈম খা’র মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের নাম মাহিন মিয়া (১৪)। সে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের মোহাব্বত আলীর ছেলে ও হাজী মসকুত আলী প্রাথমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে তারাবির নামাজের পর মাহিন, মাশরাফি ও বাইতুল নাঈম খা’র মুদি দোকানের সামনে বসে ছিল। এসময় হঠাৎ কোনো কারণ ছাড়াই মাহিন ও মাশরাফিকে ছুরিকাঘাতRead More


ব্রাহ্মণবাড়িয়ায় অপসংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

ব্রাহ্মণবাড়িয়ায় অপসংবাদিকতা রোধে ও অপসংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, প্রতিবাদ সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। দুপুরে সংগঠন টির নেতৃবৃন্দ সহ সদস্যরা, জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে, অপসংবাদিকতা রোধে জেলা প্রশাসক মোঃ দিদারুল আলমের সাথে মতবিনিময় সভা করেন। এ সময় বক্তারা, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় অপসংবাদিকদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেন, বিভিন্ন মামলার আসামিসহ অপরাধীরা নিজেদের অপরাধ ঢাকতে এবং, ব্ল্যাকমেইলিং চাঁদাবাজি সহ অপতৎপরতা অব্যাহত রাখতে, অনুমোদনহীন নাম সর্বস্ব গণমাধ্যমের কার্ড গলায় ঝুলিয়ে বিভিন্ন দপ্তরে ঘুরে বেড়ায়। মূলত তারাRead More


ওলামা, সুধী ও রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল

ওলামা, সুধী ও রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় কাউতলীতে একটি কনভেনশন হলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি মাও. মাহমুদুল হাসান হিফযে্র সঞ্চালনায় বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলার সেক্রেটারি আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্বাহীRead More


নবীনগরে দিনদুপুরে দুই লক্ষ টাকা চুরি, একজন আটক

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভা বাজারে দীপক শিল্পালয় (স্বর্ণের দোকান) সংলগ্ন এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ এবং প্রায় দুই লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। জানা যায়, প্রবাসী মাহফুজ আহম্মেদের পিতা মোঃ জহিরুল ইসলাম (৮০) নবীনগর ইসলামী ব্যাংক শাখা থেকে তার ব্যাংক একাউন্ট থেকে দুই লক্ষ টাকা উত্তোলন করেন। টাকাগুলো একটি ব্যাগে ভরে তিনি বাজারের দীপক শিল্পালয়ের সামনে বসে থাকাকালীন তিনজন অজ্ঞাত ব্যক্তি তার পাশে এসে বসে। এরপর তারা ধারালো ছুরি বা ব্লেড দিয়ে ব্যাগটি কেটে টাকার দুটিRead More


This site is protected by wp-copyrightpro.com