Main Menu

March, 2025

 

কসবা সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

ব্রাহ্মণবাড়িয়ার কসবার বায়েক ইউনিয়নে আরও একটি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৬০ বিজিবি সুলতানপুরের অধীনে স্থাপিত এটির নাম ‘খাদলা বিওপি’। বুধবার (১২ মার্চ) বিকেলে এর উদ্বোধন করেন সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির। বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির জানিয়েছেন, কসবা সীমান্তপথে এপার-ওপার অবৈধ অনুপ্রবেশ, সব ধরনের চোরাচালানসহ অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে এ সীমান্তের নিরাপত্তা জোরদার করার জন্যই স্থাপন করা হয়েছে এ বিওপি। উদ্বোধনের পরপরই এর কার্যক্রম শুরু হয়েছে পুরোদমে। খাদলা বিওপির জওয়ানরা সর্বদা সতর্কাবস্থায় থাকবে। এ সময় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.Read More


ব্রাহ্মণবাড়িয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ১৫ই মার্চ ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নোমান মিয়ার সভাপতিত্বে এবং ডাঃ মাহামুদুল হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাসসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। সংবাদ সম্মেলনে সিভিল সার্জন জানান, আগামী ১৫ই মার্চ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাসহ ৯ টি উপজেলার ২ হাজার ৪৩৩ টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫৮ হাজার ৪০৮ জনRead More


নবীনগরে তিতাস নদীতে অজ্ঞাত ব্যাক্তির ভাসমান মরদেহ উদ্ধার

মিঠু সূত্রধর পলাশ ঃ নবীনগরে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে উপজেলার নাটঘর গ্রামের পূর্ব পাশের তিতাস নদী থেকে ওই যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় সনাক্ত হয়নি। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বুধবার সকালে তিতাস নদীতে মাছ ধরতে গিয়ে স্থানীয় জেলেরা নদীতে লাশ টি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে নবীনগর থানা পুলিশকে খবর দেয়৷ পরে নবীনগর থানা পুলিশ এসে লাশ টি উদ্ধার করে জেলা মর্গে পাঠায়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ভূয়া সাংবাদিকদের অপতৎপরতায় উদ্বেগ

সাম্প্রতিকালে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে অপসাংবাদিকতা এবং ভূয়া সাংবাদিকদের দৌরাত্মে উদ্বেগ প্রকাশ করেছে বিটিজেএ নেতৃবৃন্দ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জেলার মূলধারার গণমাধ্যমের সাংবাদিকদের নাম এবং ছবি ব্যবহার করে মিথ্যা প্রচারণার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান হয়েছে। বুধবার বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে বিটিজেএ কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন বিটিজেএর কার্যনির্বাহী কমিটির সভায় এ নিন্দা জানান হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন বিটিজেএর সভাপতি আল আমীন শাহীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মোঃ আশিকুল ইসলাম, সহ সভাপতি জালাল উদ্দিন রুমি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সফিকুলRead More


ধর্ষণের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় নারী আইনজীবীদের মানববন্ধন

দেশে অব্যাহত ধর্ষণ ও নিপীড়নের বিচারের দাবিতে, ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে, জেলা আইনজীবি সমিতির নারী আইনজীবিরা। বুধবার দুপুরে আদালত চত্তরে এ মানববন্ধন ও, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবি সমিতির মহিলা বিষয়ক সম্পাদক জেসমিন আক্তার, সিনিয়র আইনজীবী নীরা বেগম, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক উম্মে সালমা, শামীমা করিম রুনা, ইসমত আরা সুলতানা, দিলসাদ ইয়াসমিন প্রমুখ। সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে সারাদেশে খুন ধর্ষণসহ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা বেড়েই চলেছে। দেশব্যাপী এসব সহিংসতা বন্ধে বক্তারা আইনের শাসন বাস্তবায়নের পাশাপাশি, কঠোর আইন প্রয়োগেরRead More


নবীনগরে ১১ চোরাই মোটরসাইকেল উদ্ধার 

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে নবীনগর পৌর এলাকার ৪নং ওয়ার্ডের জমিদার বাড়ির বালুচর মাঠের একটি গোডাউনে অভিযান চাইয়ে এসব চোরাইর যাওয়া মোটরসাইকেল জব্দ করেন পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পৌর এলাকার জমিদার বাড়ির বালুরচর মাঠের পাসের আরফাতুল ইসলামের গোডাউনে অভিযান চালিয়ে  ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসময় পুলিশ আসার উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যায়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক তথ্যগুলো নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন যাবত একটি চক্র এলাকায় চোরাই মোটরসাইকেল বেচাকেনা করছে। তাদেরRead More


আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বাংলাদেশি আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় একজন বাংলাদেশি নাগরিককে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) আটক করে। সোমবার (১০ মার্চ) আনুমানিক ৮টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর আজমপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ২০১৯/৭-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আজমপুর নামক স্থান দিয়ে ২ জন ব্যক্তিকে বাংলাদেশ হতে ভারতের দিকে যেতে দেখতে পায়। বিজিবি টহলদল তাদেরকে ধাওয়া করে একজনকে আটক করে এবং অপরজন পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত হলেন – মোঃ সোহাগ মিয়া(২৭), পিতাঃ মোঃ সেলিম মিয়া, লক্ষীপুরা, ভান্ডারিয়া, পিরোজপুর। অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিককে জিজ্ঞাসাবাদে জানা যায়,Read More


নবীনগরে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মিঠু সূত্রধর পলাশ : নবীনগর উপজেলায় দেশব্যাপী ধর্ষণ, সহিংসতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) দুপুরে নবীনগর সরকারি কলেজ রোডে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। কলেজ ছত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আরিফুল ইসলাম রুবেলের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সহ-আপ্যায়ন সম্পাদক আরমান আহমেদ, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য ইয়াসিন আহমেদ রিমন, জুনায়েদ আহমেদ প্রমুখ। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। অপরদিকেRead More


নাসিরনগরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুগ্রুপের দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামে এ সংঘর্ষ হয়। এ সময় অন্তত ১০ বাড়িঘর ভাঙচুর করা হয়। সংর্ঘষে আহতদের মধ্যে ৭ জনকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার চাপরতলা গ্রামে ফুটবল খেলা নিয়ে ফকির গোষ্ঠীর বাবুর সঙ্গে একই গ্রামের মোল্লাবাড়ি গোষ্ঠীর আকাশের বাদানুবাদ হয়। পরে তা ঝগড়াতে রূপ নেয়। এ নিয়ে গতকাল রোববার প্রথম দফায় তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ফকির গোষ্ঠী ওRead More


ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষ্যে অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সামনে জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ মহড়া অনুষ্ঠিত হয়। অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিরাচাল নিউটন দাস, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল আরএমও ডঃ কাজী সানজিদা হক, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন। ব্রাহ্মণবাড়িয়া ফায়ারRead More


This site is protected by wp-copyrightpro.com