Thursday, March 27th, 2025
নির্বাচিত সংসদ ছাড়া সংবিধান পরিবর্তন টেকসই হবে না: জোনায়েদ সাকি
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, সংস্কারের অনেকগুলো জায়গা আছে। কিছু নির্বাচনের আগেই নির্বাহী আদেশে সংস্কার করা সম্ভব। আবার অনেকগুলো সংস্কার, যেগুলো সাংবিধানিক ও মৌলিক কাঠামোগত, সেগুলো নির্বাচিত জনপ্রতিনিধিদের করতে হবে। নির্বাচিত সংসদ ছাড়া সংবিধান পরিবর্তন করা টেকসই হবে না। আজ বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরে উপজেলা সদরে গণসংহতি আন্দোলনের দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়। জোনায়েদ সাকি বলেন, ঐকমত্য কমিশনের উদ্যোগে সব রাজনৈতিক দল একমত হবে। সর্বসম্মত জায়গায় দাঁড়াবে। সেটি জাতীয় সনদ আকারে সামনে আসবে।Read More
নবীনগরে এক শিক্ষার্থীর ‘ঝুলন্ত লাশ’ উদ্ধার
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে মেডিক্যালের এক শিক্ষার্থীর ‘ঝুলন্ত লাশ’ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, ওই ছাত্রকে দুর্বৃত্তরা হত্যা করে তার হাত বেঁধে লাশ গাছে ঝুলিয়ে রাখে। ভুক্তভোগী ডালিম আহমেদ (২৬) সাতক্ষীরা মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন।খবর পেয়ে পুলিশ আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের শামসুল হকের ছেলে ডালিম আহমেদ (২৬) সাতক্ষীরা মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন। কিন্তু বছর দুইয়েক আগে তিনি মানসিক রোগে আক্রান্ত হন। এরপর মেডিক্যাল কলেজ ছেড়ে বাড়ি চলে আসেন।Read More
কসবায় গণঅভ্যুত্থানে দুই আহত পেলেন সরকারী আর্থিক অনুদান
কসবা প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সরকারীভাবে আর্থিক অনুদান পেলেন জুলাই গণঅভ্যুত্থানে আহত দুইজন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম দুই আহতের পরিবারের কাছে আর্থিক সহায়তাবাবদ চেক হস্তান্তর করেন। দুই ক্যাটাগরিতে দুইজন আহত তিন লক্ষ টাকা অনুদান পেয়েছেন। উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, গত বছরের জুলাইয়ে সরকার পতনের গণঅভ্যুত্থানে অংশ নিয়ে আহত হয়েছিলেন কসবা উপজেলার ৮ জন ও নিহত হন একজন। পরে সরকারের নির্দেশনা অনুযায়ী তালিকা পাঠায় উপজেলা প্রশাসন। তাদের মধ্যে গুরুতর আহত ছিলেন উপজেলা রাইতলা গ্রামের আল আমিন। এখনো সে ক্ষতের যন্ত্রনা বয়ে বেড়াচ্ছে। বৃহস্পতিবার আটজন আহতের মধ্যেRead More
সেতুর কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার:: ভোগান্তিতে অর্ধলক্ষ মানুষ
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুলাবাদ ও শিকানিকা গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া যমুনা শাখা নদীতে একটি সেতু না থাকায় দীর্ঘদিন ভোগান্তি পোহাচ্ছে পাঁচটি ইউনিয়নের প্রায় অর্ধ লক্ষাদিক মানুষ। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে ২০২২ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির অধীনে যমুনা নদীর উপর ৮১ মিটার সেতু নির্মাণের জন্য ৭ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। দরপত্র অনুযায়ী সেতুটি নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইউনুছ আল মামুন ও মেসার্স জাকির এন্টার প্রাইজ (জেভী) কে ২০২৩ সালের ৫ই জানুয়ারি থেকে ২০২৪ সালে ৪ঠা জুলাই পর্যন্ত ৫৪০ দিনের মধ্যে কাজটি শেষRead More



















