Main Menu

দুইদিন দেশের ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হবে

[Web-Dorado_Zoom]

কক্সবাজারে দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সি-মি-উই ৪ আপগ্রেডেশন কাজের জন্য আগামী ৩১ অক্টোবর ও ২ নভেম্বর প্রায় ২০ ঘণ্টা ইন্টারনেট সেবা আংশিক বিঘ্নিত হবে।

রোববার (২৯ অক্টোবর) বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ অক্টোবর রাত ২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং ২ নভেম্বরও একই সময়ে ইন্টারনেট সেবায় এই বিঘ্ন ঘটতে পারে। তবে কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি কাজ চালিয়ে যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপগ্রেডেশন সম্পন্ন হওয়ার পর প্রথম সাবমেরিন ক্যাবলের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মির্জা কামাল আহমেদ বলেন, আমরা সি-মি-উই ৪ এর সক্ষমতা বাড়াচ্ছি। আর যখন কোনো সিস্টেম আপগ্রেড করা হয়, তখন বিদ্যমান পরিষেবাগুলো সংশোধনের দরকার হয়। এজন্য একটি নির্দিষ্ট সময়ের জন্য সিস্টেম বন্ধ রাখতে হবে।

তিনি বলেন, আমাদের কিছু গ্রাহকের ইন্টারনেট সেবা বন্ধ থাকবে। তবে সি-মি-উই ৫ চালু থাকায় ইন্টারনেট সেবা আংশিক বিঘ্ন হবে। বিএসসিপিএলসি দেশের প্রথম সাবমেরিন ক্যাবলের ক্ষমতা প্রায় ছয় গুণ বাড়িয়ে ৪ হাজার ৬০০ জিবিপিএসে উন্নীত করতে ৩ দশমিক ২ মিলিয়ন ডলার ব্যয় করছে। বর্তমানে সমুদ্রের তলদেশের এই কেবলের মাধ্যমে প্রায় ৮০০ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করা হয়, যা ২০০৬ সালে বাংলাদেশে সংযুক্ত হয়েছিল। এর ধারণ ক্ষমতা ৮৫০ জিবিপিএস।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares