October, 2023
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি তানভীর ভূঁইয়ার ইন্তেকাল
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি তানভীর ভূঁইয়া (৬৫) চিকিৎসাধীন অবস্থায় শহরের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৩০ অক্টোবর) সকাল ৬টায় জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শামসুজ্জামান চৌধুরী কানন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তানভীর ভূঁইয়া প্রায় এক বছর ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। দুই সপ্তাহ আগে তিনি অসুস্থ হয়ে পড়লে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে আইসিসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাদ যোহর শহরের ট্যাংকের পাড়ে তারRead More
ফোনে ছবি-ভিডিও, ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবকদল নেতাসহ আটক ১০
ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোল্লা সালাহউদ্দিনসহ ১০ জনকে আটক করেছে পুলিশ । শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের আটক করে সদর মডেল থানা পুলিশ। আটককৃত অন্যরা হলেন- জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সেজান মাহমুদ ওরফে টুন্ডা তুষার (৩২), জেলা শহরের মধ্য মেড্ডা এলাকার বেলাল সিদ্দিকী (৩৫), পুনিয়াউটের বিল্লাল হোসেন (৩০), পশ্চিম পাইকপাড়ার ফায়েজুর রহমান (৩৮), সদর উপজেলার ঘাটুরার জাবেদ মিয়া (২৮), নাসিরনগরের চাতলপাড়ের সোহাগ (৩৪), নবীনগরের আলেয়াবাদ এলাকার আব্দুল্লাহ আল মামুন (৪২), মো. শহীদ (৪০) ও নোয়াখালীর মাইজদীর মধুপুর গ্রামের ইমাম (১৮)৷ ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাRead More
আওয়ামীলীগের হরতাল বিরোধী শান্তি সমাবেশ অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ডাকা হরতাল প্রতিহতের ডাক দিয়ে শান্তি সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। রবিবার সকাল থেকে আওয়ামীলীগের নেতা কর্মীরা শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অবস্থান নিয়ে হরতাল বিরোধী মিছিল বের করে। পরে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ নেতা কর্মীরা। এ সময় বক্তারা বিএনপি ও জামাতের নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত নৈরাজ্য সৃষ্টিকারীদের আইনের আওতায়Read More
বিজয়নগরে বিএনপির ৯ নেতা কর্মী আটক
জিয়াদুল হক বাবু ঃ রবিবার বিজয়নগরে হরতালের নামে নাশকতার অভিযোগে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৯ নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল উপজেলা বিএনপির নেতা এনাম হোসেন প্রকাশ এনাম খাঁ (৩৫), পিতা-আইয়ুব আলী, গ্রাম-ইছাপুরা, মোঃ লোকমান মিয়া (৬০), পিতা-মৃত হাফিজুর রহমান সর্দার, গ্রাম -ইকরতলী, মোঃ হাবিব (৩৫), পিতা-মৃত শহিদ উল্যাহ, গ্রাম -পাইকপাড়া, মোঃ শাহিন মোল্লা (৪০), পিতা-মোঃ সলিম উল্যাহ, গ্রাম -বুধন্তী (ভৈরব বাড়ী), মাজুম খাঁ (৫৫), পিতা-মৃত হাজী জারা মিয়া, গ্রাম -বুধন্তী (খাঁ বাড়ী), মোঃ আকবর হোসেন (৩৭), পিতা-মোঃ তারা মিয়া, গ্রাম -জালালপুর, সবুজ মিয়া (৩৩), পিতা-মৃত আবদুল বারেক,Read More
৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর সারা দেশে বিএনপির অবরোধ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা দলগুলো সারাদেশে তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। আগামী মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার (৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর) সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে। রোববার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করে দলটি। বিবৃতিতে বলা হয়, দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটবাজির ফলে দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন জীবিকা রক্ষার স্বার্থে ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ের লক্ষে আয়োজিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা; নেতা-কর্মীদের হত্যা; বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামRead More
নবীনগরে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার, ৩৩ জনের নামে মামলা!
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার, ৩৩ জনের নামে মামলা! আজ রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের কোর্টে চালান করা হয়েছে। নবীনগর থানা সূত্রে জানা যায়, এলাকায় নাশকতা হরতাল চলাকালে পুলিশের কর্তব্যকাজে বাঁধা, যানবাহন ভাংচুর ও বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টির অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় নবীনগর পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ জনের বিরুদ্ধে নবীনগর থানায় বিস্ফোরক আইনে (৩৫৩ ধারা) একটি মামলা হয়েছে। এ মামলার পর বিএনপিতে প্রচন্ড আতংকRead More
ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে সরাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
মোহাম্মদ মাসুদ, সরাইল। ফিলিস্তিনি মুসলমানদের উপর ইজরাইলী বাহিনীর হামলা,নির্বিচারে হত্যার প্রতিবাদে ২৮ অক্টোবর শনিবার সকাল কলেজ মোড় প্রাঙ্গনে অরুয়াইল পাকশিমুল ইউনিয়নের উলামায়ে কেরামসহ তৌহিদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন পাকশিমুল মাদ্রাসার মোহতামিম মাওলানা আতাউল্লাহ, বাজার মাদ্রাসার মোহতামিম মুফতি মামুনুর রশীদ, রানিদিয়া মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুক, আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার মোহতামিম শফিকুর রহমান কাসেমী, ধামাউড়া মাদ্রাসার মোহতামিম মাওলানা শরিকুল ইসলাম, ভূইশ্বর মাদ্রাসার শিক্ষা সচিব সফিউল্লাহ, অরুয়াইল সালমা মানিক মাদ্রাসার মোতামিম খেফায়েতুল্লাহ, অরুয়াইল ইউপি যুবনেতা মো রমিজ উদ্দিন, অরুয়াইল আওয়ামী লীগের সভাপতি মো আবু তালেব,Read More
ফিলিস্তিনে হামলার প্রতিবাদে জাকের পার্টির আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল
ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭অক্টোবর) জুমার নামাজ শেষে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে আলোচনা সভা অনুষ্টিত হয়। জাকের পার্টি জেলা শাখার আয়োজনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জাকের পার্টির কুমিল্লা বিভাগীয় সভাপতি মোঃ সেলিম কবির।এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাকের পার্টির সাধারন সম্পাদক খাদেম আলমগীর শাহ, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ রুমেল, সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তপন, জাকের পার্টি ছাত্রফ্রন্টের সভাপতি ইমরান খান, চট্টগ্রাম বিভাগ ওলামা ফ্রন্টের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী প্রমুখ। এছাড়াও জাকের পার্টি, যুব ফ্রন্ট, ছাত্র ফ্রন্ট ও স্বেচ্ছাসেবক ফ্রন্টের নেতাকর্মীবৃন্দRead More
বাংলাদেশের জনগণই সকল ষড়যন্ত্র প্রতিহত করে শেখ হাসিনাকে নির্বাচিত করবে :: আইনমন্ত্রী
কসবা প্রতিনিধি ॥ একটি দল নির্বাচন বন্ধ করার এবং নির্বাচনের আগেই ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করতে চায়। তারা আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়। এটা কখনো সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর করতে দেবে না বাংলাদেশের জনগণই সকল ষড়যন্ত্র প্রতিহত করে শেখ হাসিনাকে নির্বাচিত করবে তিনি বলেন বিশ্বের বহু নেতা আছে ফিলিস্তিনিদের হত্যা করেছে এ বিষয়ে মুখ খুলছে না জননেত্রী শেখ হাসিনা বিশ্ব নেতাদের বলেছেন এর যুদ্ধ বন্ধ করতে হবে তিনি ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়েছেন আমরা ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় তাদের পক্ষে অবস্থান নিয়েছি আমাদের ফিলিস্তিনি শিশু নারী হত্যা বন্ধ করতে দাবিRead More
সরাইলে নৌকা প্রচারণায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা টিংকু।
মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উপনির্বাচন কে কেন্দ্র করে আজ সরাইলে উপজেলায় প্রবেশ করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু, প্রথমে তিনি উনার প্রাণের সংগঠন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেন। নির্বাচনী প্রচারণা খোজ খবর নেন। পরে উনার নিজ ইউনিয়ন কালীকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে উপস্থিত হয়ে আ’লীগের নেতাকর্মীদের মতবিনিময় করেন। এ সময় তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বহুদিন পর আমরা নৌকা প্রতীক পেয়েছি। অবহেলিত সরাইল-আশুগঞ্জের উন্নয়ন স্বার্থে শাহজাহান আলম সাজু জয়যুক্ত করতে যার যার অবস্থা থেকে কাজ করতে হবে।Read More



















