Main Menu

ফোনে ছবি-ভিডিও, ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবকদল নেতাসহ আটক ১০

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোল্লা সালাহউদ্দিনসহ ১০ জনকে আটক করেছে পুলিশ । শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের আটক করে সদর মডেল থানা পুলিশ। আটককৃত অন্যরা হলেন- জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সেজান মাহমুদ ওরফে টুন্ডা তুষার (৩২), জেলা শহরের মধ্য মেড্ডা এলাকার বেলাল সিদ্দিকী (৩৫), পুনিয়াউটের বিল্লাল হোসেন (৩০), পশ্চিম পাইকপাড়ার ফায়েজুর রহমান (৩৮), সদর উপজেলার ঘাটুরার জাবেদ মিয়া (২৮), নাসিরনগরের চাতলপাড়ের সোহাগ (৩৪), নবীনগরের আলেয়াবাদ এলাকার আব্দুল্লাহ আল মামুন (৪২), মো. শহীদ (৪০) ও নোয়াখালীর মাইজদীর মধুপুর গ্রামের ইমাম (১৮)৷

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন সকালে জানান, তারা সবাই ঢাকায় সমাবেশে যোগদান শেষে ফিরেছেন। তাদের ফোনে রাজনৈতিক বিভিন্ন কর্মকান্ডের ছবি-ভিডিও রয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares