Sunday, October 29th, 2023
ফোনে ছবি-ভিডিও, ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবকদল নেতাসহ আটক ১০
ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোল্লা সালাহউদ্দিনসহ ১০ জনকে আটক করেছে পুলিশ । শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের আটক করে সদর মডেল থানা পুলিশ। আটককৃত অন্যরা হলেন- জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সেজান মাহমুদ ওরফে টুন্ডা তুষার (৩২), জেলা শহরের মধ্য মেড্ডা এলাকার বেলাল সিদ্দিকী (৩৫), পুনিয়াউটের বিল্লাল হোসেন (৩০), পশ্চিম পাইকপাড়ার ফায়েজুর রহমান (৩৮), সদর উপজেলার ঘাটুরার জাবেদ মিয়া (২৮), নাসিরনগরের চাতলপাড়ের সোহাগ (৩৪), নবীনগরের আলেয়াবাদ এলাকার আব্দুল্লাহ আল মামুন (৪২), মো. শহীদ (৪০) ও নোয়াখালীর মাইজদীর মধুপুর গ্রামের ইমাম (১৮)৷ ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাRead More
আওয়ামীলীগের হরতাল বিরোধী শান্তি সমাবেশ অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ডাকা হরতাল প্রতিহতের ডাক দিয়ে শান্তি সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। রবিবার সকাল থেকে আওয়ামীলীগের নেতা কর্মীরা শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অবস্থান নিয়ে হরতাল বিরোধী মিছিল বের করে। পরে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ নেতা কর্মীরা। এ সময় বক্তারা বিএনপি ও জামাতের নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত নৈরাজ্য সৃষ্টিকারীদের আইনের আওতায়Read More
বিজয়নগরে বিএনপির ৯ নেতা কর্মী আটক
জিয়াদুল হক বাবু ঃ রবিবার বিজয়নগরে হরতালের নামে নাশকতার অভিযোগে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৯ নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল উপজেলা বিএনপির নেতা এনাম হোসেন প্রকাশ এনাম খাঁ (৩৫), পিতা-আইয়ুব আলী, গ্রাম-ইছাপুরা, মোঃ লোকমান মিয়া (৬০), পিতা-মৃত হাফিজুর রহমান সর্দার, গ্রাম -ইকরতলী, মোঃ হাবিব (৩৫), পিতা-মৃত শহিদ উল্যাহ, গ্রাম -পাইকপাড়া, মোঃ শাহিন মোল্লা (৪০), পিতা-মোঃ সলিম উল্যাহ, গ্রাম -বুধন্তী (ভৈরব বাড়ী), মাজুম খাঁ (৫৫), পিতা-মৃত হাজী জারা মিয়া, গ্রাম -বুধন্তী (খাঁ বাড়ী), মোঃ আকবর হোসেন (৩৭), পিতা-মোঃ তারা মিয়া, গ্রাম -জালালপুর, সবুজ মিয়া (৩৩), পিতা-মৃত আবদুল বারেক,Read More
৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর সারা দেশে বিএনপির অবরোধ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা দলগুলো সারাদেশে তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। আগামী মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার (৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর) সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে। রোববার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করে দলটি। বিবৃতিতে বলা হয়, দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটবাজির ফলে দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন জীবিকা রক্ষার স্বার্থে ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ের লক্ষে আয়োজিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা; নেতা-কর্মীদের হত্যা; বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামRead More
নবীনগরে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার, ৩৩ জনের নামে মামলা!
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার, ৩৩ জনের নামে মামলা! আজ রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের কোর্টে চালান করা হয়েছে। নবীনগর থানা সূত্রে জানা যায়, এলাকায় নাশকতা হরতাল চলাকালে পুলিশের কর্তব্যকাজে বাঁধা, যানবাহন ভাংচুর ও বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টির অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় নবীনগর পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ জনের বিরুদ্ধে নবীনগর থানায় বিস্ফোরক আইনে (৩৫৩ ধারা) একটি মামলা হয়েছে। এ মামলার পর বিএনপিতে প্রচন্ড আতংকRead More



















