October, 2023
পরিবারের ১২ সদস্যকে হারানোর পরদিনই কাজে ফিরলেন আল জাজিরার সাংবাদিক
আল জাজিরার ডিজিটাল চ্যানেল এজে প্লাসে পোস্ট করা এক ভিডিওতে ওয়ায়েল আল-দাহদু জানান, তার পরিবারের বেশ কয়েকজন সদস্য মারা গেলেও দ্রুত কাজে ফেরা তার ‘দায়িত্ব’ ছিল। সরায়েলের নির্বিচার বিমান হামলায় নিহত পরিবারের ১২ সদস্যকে সমাহিত করার একদিন পরেই কাজে ফিরেছেন গাজায় আল জাজিরার ব্যুরো প্রধান ওয়ায়েল আল-দাহদু।গতকাল বৃহস্পতিবার হাফিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বুধবার ইসরায়েল দক্ষিণ গাজার নুসিরাত শরণার্থী শিবিরে বিমান হামলা চালায়। এ হামলায় নিহত হন ওয়ায়েলের স্ত্রী আমনা (৪৪), ছেলে মাহমুদ (১৬), মেয়ে শাম (৭) ও অপ্রাপ্তবয়স্ক নাতি অ্যাডাম। পরিবারের আরও আটজন সদস্যও এই হামলায়Read More
আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে: আইনমন্ত্রী
‘রাতের অন্ধকারে কোর্ট (আদালত) বসে, মির্জা ফখরুল ইসলামের এমন মন্তব্যের জবাবে মন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুলকে আমি অনেক ভালো জানতাম।কিন্তু জনগণকে বিভ্রান্ত করার জন্য তিনি অনেক কথা বলেন।’ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘প্রধানমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন আন্দোলন করা রাজনৈতিক দলগুলোর অধিকার। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।’ আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন। ‘রাতের অন্ধকারে কোর্ট (আদালত) বসে, মির্জা ফখরুল ইসলামের এমন মন্তব্যের জবাবে মন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুলকেRead More
কসবায় গাঁজাসহ এক চোরাকারবারী আটক। দুটি প্রাইভেটকার জব্দ
কসবা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গোপন সংবাদে অভিযান চালিয়ে ৩০ কেজি ভারতীয় গাঁজাসহ এক পাচারকারীকে আটক করেছে কসবা থানা পুলিশ। বৃহস্পতিবার ( ২৬ অক্টোবর) ভোরে কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে পৌর এলাকার শাহপুর গ্রামের আফছার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে একটি বাঁশ বাগানের ভিতর থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। এসময় গাঁজা পাচারে ব্যবহৃত দুটি প্রাইভেট কার জব্দ করে পুলিশ। আটককৃত চালক সোহাগ মিয়াসহ পলাতক আরও দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে পুলিশ। পুলিশ জানায়, উপজেলার শাহপুর গ্রামে প্রাইভেটকারযোগে গাঁজা পাচারের গোপন সংবাদে অভিযান চালায় পুলিশ। পরে শাহপুর আফছার উদ্দিনRead More
আশুগঞ্জে ময়লার স্তূপে মিললো নবজাতকের লাশ
আশুগঞ্জে নবজাতক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ অক্টোবর) দুপুরে আশুগঞ্জ গোলচত্ত্বরের দক্ষিণ পাশের ময়লার স্তূপের উপরে নবজাতকের অর্ধগলিত লাশটি পাওয়া যায়। আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে গোলচত্ত্বরের দক্ষিণ পাশের ময়লার স্তূপে প্লাস্টিকের বস্তার উপরে পড়েছিল নবজাতকের লাশটি। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে। তারপর ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, কারা কখন নবজাতকটিকে ফেলে গেছে সেই তথ্য জানাতে পারেননি স্থানীয়রা।পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
নবীনগরে চুরি রোধে দেয়া তারে বিদ্যুৎস্পৃষ্টে খামারীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হাঁসের খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী আহমেদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামের একটি হাঁসের খামারে এ দুর্ঘটনা ঘটে। আলী আহমেদ নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা গ্রামের আব্দুল বারেকের ছেলে। সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামের মনির খান পাগলা নদী তীরবর্তী এলাকায় হাঁস পালনের জন্য একটি বড় খামার গড়ে তুলেন। ওই খামার সার্বক্ষনিক দেখাশোনা করতেন তিনি। পাহারা দেবার সময় হাঁস চুরি রোধে খামার বেষ্টিত তারে জড়িয়ে আলী আহমেদ বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় রাতেই তাকেRead More
রাজনৈতিক বিষয় সমাধান করা নির্বাচন কমিশনের দায়িত্ব নয়- ব্রাহ্মণবাড়িয়ায় ইসি আনিছুর
দেশে নির্বাচনের পরিবেশ নেই, এমন কিছুই নির্বাচন কমিশনের কাছে দৃশ্যমান নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। বুধবার দুপুরে শহরের শিল্পকলা একাডেমিতে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার প্রাক্কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসন এই সভার আয়োজন করে। কমিশনার মো. আনিছুর রহমান বলেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য দেশের ৪৪টি দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। তবে কেউ কেউ সেই আহ্বানে সাড়া দেয়নি। নির্বাচনে অংশগ্রহণ করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। রাজনৈতিক বিষয় সমাধান করা নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে লেভেল প্লেয়িং ফিল্ড করতে নির্বাচন কমিশনRead More
হজ্বে যাওয়ার ইচ্ছে পূরণ হলো না সরাইলের নিজাম উদ্দিন সরকারের
মোহাম্মদ মাসুদ, সরাইল।। ওমরা হজ্বের কাগজপত্র জমা দেওয়ার জন্য ঢাকার উদ্দেশে বাড়ি থেকে রওনা দেন নিজাম উদ্দিন সরকার (৬৫)। ঢাকা পৌছানোর আগেই কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় মারা যান তিনি। ট্রেনে নিজাম উদ্দিনের সঙ্গে তাঁর মেঝো ছেলের বউ ফাতেমা (২৩) বেগম, নাতনি তানহা বেগম (৪) ও নাতি মুয়াস উদ্দিন (১০মাস) ছিল । তবে তারা ৩ জনই ভাগ্যক্রমে বেঁচে যায়। নিজাম উদ্দিন সরকারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের বরইচারা গ্রামে। আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) বাদ জোহর বরইছাড়া ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রামের প্রধান কবরস্থানে তাকে দাফনRead More
কসবায় বিপুল পরিমান গাঁজাসহ তিন চোরাকারবারী আটক
রুবেল আহমেদ : কসবায় অভিযান চালিয়ে ৪ মন ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় কাভার্ড ভ্যান চালকসহ তিন চোরাকারবারীকে আটকসহ কাভার্ড ভ্যানটিকেও জব্দ করা হয়। মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোরে কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের সৈয়দাবাদ বাসষ্ট্যান্ড থেকে ভাই ভাই ট্রান্সপোর্টের একটি বড় কাভার্ড ভ্যানে তল্লাসী চালিয়ে এসব গাজা উদ্ধার করে পুলিশ। আটককৃতদের মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়ক হয়ে গাজার বড় একটি চালান পাচারের গোপন সংবাদে সৈয়দবাদ বাসষ্ট্যান্ডে অভিযান চালায় পুলিশ। ভোর সাড়ে ৫টার দিকে সৈয়দাবাদRead More
সরাইলে স্বতন্ত্র প্রার্থী মৃধার নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত
মোহাম্মদ মাসুদ : আসন্ন জাতীয় সংসদ উপনির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া -২ (সরাইল আশুগঞ্জ) আসনের জাতীয় পার্টি ( রওশন পন্থী) নেতা ও সাবেক দুইবারের সাংসদ এডঃ জিয়াউল হক মৃধা নির্বাচনী পরামর্শ সভা করেছেন। শনিবার (২১অক্টোবর) বিকেলে নোয়াগাঁও ইউনিয়নের ঈদগাঁ মাঠে স্বতন্ত্র প্রার্থী মৃধার নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াগাঁও ইউনিয়নবাসির উদ্যোগে নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় নোয়াগাঁও গ্রামের বাসিন্দা সাবেক ব্যাংকার ফরিদ মৃধার সভাপতিত্বে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলী নেওয়াজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান ছায়েদ হোসেন, আব্দুর রউফ মোতাইদ, হামিদুর রহমান, বাবুল মিয়া,ইউপি সদস্য সোহাগ মিয়া,তপন চৌধুরী, আলী আজমRead More
কসবায় আ’লীগ নেতার বাড়ির দেয়াল ভাঙ্গার অভিযোগে মেয়রসহ ২৩ বিরুদ্ধে থানায় অভিযোগ
রুবেল আহমেদ ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সহকারী পুলিশ সুপার কার্যলয় সংলগ্ন পৌর আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মরহুম সামছুল আলম কাওসারের নবনির্মিত সীমানা দেয়াল ভেংগে দুর্বৃত্তরা শতাধিক চারাগাছ কর্তন ও ঘরের এসি ও বাড়ির দেয়ালের নিকট থাকা টিনের বেড়া ভেঙ্গে কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা জাহাঙ্গীর আলম ও তার লোকজনের বিরুদ্ধে। গতকাল শনিবার প্রথম প্রহরে কসবা পৌরসভার ষ্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাবেক আওয়ামী লীগ নেতার স্ত্রী সাঈদা সুলতানা সুপ্রিয়া বিএনপি নেতা সাবেক মেয়র বিএনপি নেতা মোহাম্মদ ইলিয়াছ ও তার ছোট ভাইRead More



















