Main Menu

আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মোস্তফা কামাল আটক

[Web-Dorado_Zoom]

শেষ রক্ষা হয়নি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কমিটিতে পদ পেয়ে সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীকে ‘বাবা’ ডাকা সিটি মডেল কলেজের অধ্যক্ষ মোস্তফা কামালের।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কালীবাড়ি মোড় এলাকা থেকে মোস্তফা কামালকে গ্রেপ্তার করা হয় বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন। আজ শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ওসি মোজাফফর হোসেন বলেন, মোস্তফা কামালের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হত্যা মামলা আছে। তার বাড়ি জেলার নবীনগর উপজেলার বিটঘর গ্রামে।

গত ২৬ জুন কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদিত ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদ পেয়েছিলেন মোস্তফা কামাল।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৩ আগস্ট সাদা কাগজে জেলা আওয়ামী লীগের সভাপতি ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে উদ্দেশ্য করে হাতে লেখা একটি পদত্যাগপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে দেন মোস্তফা কামাল।

১০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় মোস্তফা কামালকে এজাহারভুক্ত আসামি করা হয়।

সংশ্লিষ্টরা বলছেন, অধ্যক্ষ মোস্তফা কামাল ছিলেন গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর স্ত্রী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনের ঘনিষ্ঠভাজন। সেই সুবাদে  মন্ত্রীর আশীর্বাদে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদ পান তিনি। এর আগে তার কোন রাজনৈতিক পদ-পদবি ছিল না।

 






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares