Main Menu

বুধল ইউনিয়ন পরিষদে সেবার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

ট্রান্সপারেন্সি ইন্টান্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে ২৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়ন পরিষদের সভা কক্ষে বুধল ইউনিয়ন পরিষদে সেবার মান উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক।

সভায় সনাক ব্রাহ্মণবাড়িয়া এর পক্ষ হতে ইউনিয়ন পরিষদে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার মান উন্নয়নে ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটির (স্ট্যান্ডিং কমিটি) সক্রিয়তা বৃদ্ধি, নারী সদস্যদের সিদ্ধান্ত প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং কর্মসূচী পরিকল্পনা ও বাস্তবায়নে সমসুযোগ প্রদান, সামাজিক নিরাপত্তা কর্মসূচীর উপকারভোগী নির্বাচনের শর্তাবলী দৃশ্যমান স্থানে প্রদর্শন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচীর উপকারভোগির তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, ইউনিয়ন পরিষদের ওয়েব পোর্টাল আপডেট করা, অভিযোগ রেজিস্টার/ফাইল সংরক্ষণ করা এবং ইউনিয়ন পরিষদের বাজেট প্রস্তুতের পূর্বে নিজস্ব উদ্যোগে ওযার্ড সভা আয়োজন এবং উন্মুক্ত বাজেট ঘোষণা আয়োজন ইত্যাদি সুপারিশসমূহ প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক বুধল ইউনিয়ন পরিষদের সীমাবদ্ধতা উল্লেখ করে বলেন বুধল ইউনিয়ন আয়তনে ছোট হলেও জনসংখ্যা বেশি এবং দরিদ্র জনসংখ্যা তুলনামূলক বেশি। কিন্তু দরিদ্র জনসংখ্যার তুলনায় বুধল ইউনিয়ন পরিষদে সামাজিক নিরাপত্তা কর্মসূচী এবং উন্নয়নের জন্য সরকারি বরাদ্দ তুলনামূলক কম। তিনি ইউনিয়নের সীমাবদ্ধতাগুলো স্থানীয় সরকার কর্তৃপক্ষের কাছে উত্থাপনের জন্য সনাক ও টিআইবি’র সহযোগিতা কামনা করেন এবং ইউনিয়ন পরিষদে স্বচ্ছতা, জবাদিহিতা এবং সেবার মান উন্নয়নে সনাক ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক প্রদত্ত সুপারিশ বাস্তাবায়নে প্রতিশ্রুতি প্রদান করেন।

মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন সনাক ব্রাহ্মণবাড়িয়ার সহ সভাপতি আবদুন নূর। তিনি বলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ যেহেতু জনসাধারণের ভোটে নির্বাচিত তাই নাগরিকদের সেবা প্রদানে ইউপি সদস্যদের জবাবদিহিতা রয়েছে। তিনি ইউনিয়ন পরিষদের নারী সদস্যবৃন্দের পরিষদের কার্যক্রমে সম্পৃক্ততা ও সক্রিয় অংশগ্রহণের সুযোগ তৈরীর মাধ্যমে নারীবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলার আহ্বান জানান। তিনি আরও বলেন পরিষদের সদস্যবৃন্দ পারস্পরিক দায়িত্ব পালনের মাধ্যমেই শক্তিশালী ইউনিয়ন পরিষদ গড়ে তোলা সম্ভব।
সভায় আরও বক্তব্য প্রদান করেন ইউপি সদস্য জনাব আব্দুল হাকিম, এন.এ. খায়ের, সিরাজুল ইসলাম, বুধল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ.কে.এম নুরুল হাসান আলম এবং ইউপি সচিব সুমন পারভেজ। প্রেস বিজ্ঞপ্তি






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares