Tuesday, January 27th, 2026
নাসিরনগরে মন্দির থেকে ১৪টি প্রতিমা, ২টি দানবাক্স ও পূজার সরঞ্জাম চুরি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শ্রীশ্রী পাগল শংকর ইসকন মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। এ সময় মন্দির থেকে ১৪টি প্রতিমা, ২টি দানবাক্সসহ পূজার সরঞ্জাম চুরি হয়েছে। সোমবার দিবাগত রাত দুইটা থেকে তিনটার দিকে উপজেলার ফান্দাউক ইউনিয়নের মন্দিরটিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আজ মঙ্গলবার সকালে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানা–পুলিশ, ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) আসনে বিএনপির প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম মো. আমিনুল ইসলামসহ অনেকে ঘটনাস্থল পরিদর্শন করেন। দুই প্রার্থীই এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। চুরির ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেRead More
রুমিন ফারহানার সমর্থক ৬ বিএনপি নেতাকর্মী বহিষ্কার
মোহাম্মদ মাসুদ, সরাইল : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের দুটো ইউনিয়ন ) আসনে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সিদ্ধান্ত অমান্য, বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং সাংগঠনিক অনিয়মের অভিযোগে সরাইল উপজেলায় বিএনপির ছয় নেতাকর্মীকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সরাইল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।Read More
এবারের ভোটে পুরো রাজনীতির চেহারা পাল্টে দিতে পারে:: সরাইলে রুমিন ফারহানা
মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার দুটো ইউনিয়ন আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা তার কর্মী-সমর্থক ও সাধারণ জনতাকে উদ্দেশ্য করে বলেছেন,আমার কোনো দল নেই,হাইকমান্ড নেই। ইউনিয়ন,ওয়ার্ড বা উপজেলা পর্যায়ে আমার কোনো কমিটি নেই। তাই আমার ভোট আপনারাই পাহারা দেবেন। ভোট গণনা শেষ হলে ফলাফল দেখে সই করে আমাকে জানিয়ে আপনারা ভোট কেন্দ্র ছাড়বেন। তিনি মঙ্গলবার সন্ধ্যায় সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামে এক জনসমাবেশে এ কথা বলেন। এসময় তিনি মিডিয়া কর্মীদের উদ্দেশ্য করে বলেন,আপনারা গত ১৫ বছর আমার পাশে ছিলেন। আমরা মিলে-মিশে কাজ করেছি। আপনারা ভোটেরRead More
৮ ঘণ্টা পর ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন
৮ঘন্টা পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে ভৈরবে আটকে থাকা পর্যটক এক্সপ্রেস ট্রেন চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার মাধ্যমে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৩টায় কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে ঢাকা মেইল-২ (ডাউন) এর একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরপরই আখাউড়া থেকে সকাল ৭টায় একটি উদ্ধারকারী ট্রেন (রিলিফ ট্রেন) ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধার কাজ শুরু করে। রেলওয়ে প্রকৌশলী ও কর্মীরা টানা ৪ঘন্টা কাজ করে সকাল সাড়ে ১১টায় উদ্ধার কাজ শেষ করে বেলা ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক করে।Read More
কসবায় বিজিবির অভিযানে ১৪০ কেজি ভারতীয় গাঁজা জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী রাউৎখলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৪০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৯০ হাজার টাকা। রোববার (২৬ জানুয়ারি) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি। এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সর্বদা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। সীমান্তকে নিরাপদ রাখতে এবং মাদক চোরাচালান প্রতিরোধেRead More
কসবায় দরিদ্র বৃদ্ধ প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার
রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক অসুস্থ বৃদ্ধ প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার দিলেন অগ্রভাগীয় সাহিত্য সংগঠন নামে একটি সামাজিক ও মানবিক সংগঠন। সোমবার বিকেলে উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের জনৈক গাজী জাহাঙ্গীর আলম ( ৬৫) নামে প্রতিবন্ধী বৃদ্ধকে এই হুইল চেয়ার দেয়া হয়। সংগঠনটির পক্ষ থেকে প্রতিবন্ধী জাহাঙ্গীর আলমের পরিবারের নিকট হুইল চেয়ার তুলে দেন অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সভাপতি মোঃ আশফাতুল হোসেন ভুইয়া এলমান। এসময় উপস্থিত ছিলেন কসবা মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ তসলিম মিয়া, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক লোকমান হোসেন পলা, কায়েমপুর জামায়াত ইসলাম সেক্রেটারি গাজী আবদুল কাইয়ুম, ছাত্রদলRead More
সরকারের কোনো কোনো অংশ কোনো কোনো পক্ষে ঝুঁকে যাচ্ছে: জোনায়েদ সাকি
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপির শরিক দল গণসংহতি আন্দোলনের প্রার্থী ও দলটির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ভোটারদের উদ্দেশে বলেছেন, ‘আমরা দেখছি সরকারের ভেতরে কোনো কোনো অংশ কোনো কোনো পক্ষের দিকে ঝুঁকে যাচ্ছে। এটা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। আর কোনো নির্বাচন নিয়ে কারচুপি, মেকানিজম, নানা রকম কৌশল করে নির্বাচনকে প্রভাবিত করা বাংলাদেশের মানুষ মেনে নিবে না। বাঞ্ছারামপুরের মানুষও মেনে নিবে না। আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই।’ সোমবার বিকেল বাঞ্ছারামপুর পৌর এলাকার ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আসাদনগরে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জোনায়েদ সাকি। তাঁর মতে, দেশে গণতান্ত্রিক রূপান্তরেরRead More
সরাইলে তিনটি ইটভাটায় র্যাব, পুলিশ, সেনাবাহিনী ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান, ২১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় র্যাব-৯, পুলিশ, সেনাবাহিনী ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে তিনটি অবৈধ ইটভাটাকে মোট ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার পরিচালিত অভিযানে সরাইল থানাধীন শাহাবাজপুর ও গলানিয়া এলাকায় অবস্থিত তিনটি ইটভাটায় পরিবেশ সংরক্ষণ আইন ও ইটভাটা স্থাপন সংক্রান্ত আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়। জরিমানাপ্রাপ্ত ইটভাটাগুলো হলো— মেসার্স শিরিন ব্রিকস (শাহাবাজপুর), মেসার্স লিজা ব্রিকস (শাহাবাজপুর) এবং মেসার্স সিয়াম ব্রিকস (গলানিয়া)। এর মধ্যে শিরিন ব্রিকস ও লিজা ব্রিকসের মালিক নেপাল চন্দ্র গোস্বামী (৫৭) এবং সিয়াম ব্রিকসের মালিক মো. আব্দুল হক (৭৫)। অভিযানেRead More



















