কসবায় দরিদ্র বৃদ্ধ প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার
[Web-Dorado_Zoom]
রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক অসুস্থ বৃদ্ধ প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার দিলেন অগ্রভাগীয় সাহিত্য সংগঠন নামে একটি সামাজিক ও মানবিক সংগঠন। সোমবার বিকেলে উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের জনৈক গাজী জাহাঙ্গীর আলম ( ৬৫) নামে প্রতিবন্ধী বৃদ্ধকে এই হুইল চেয়ার দেয়া হয়। সংগঠনটির পক্ষ থেকে প্রতিবন্ধী জাহাঙ্গীর আলমের পরিবারের নিকট হুইল চেয়ার তুলে দেন অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সভাপতি মোঃ আশফাতুল হোসেন ভুইয়া এলমান।
এসময় উপস্থিত ছিলেন কসবা মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ তসলিম মিয়া, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক লোকমান হোসেন পলা, কায়েমপুর জামায়াত ইসলাম সেক্রেটারি গাজী আবদুল কাইয়ুম, ছাত্রদল নেতা সাদ্দাম খন্দকার ও বিএনপি নেতা কাজী কেফায়েত উল্লাহ প্রমুখ। এছাড়াও গাজী আবু সায়িদ, মামুন মিয়াসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
প্রতিবন্ধী বৃদ্ধ গাজী জাহাঙ্গীর আলমের পরিবার জানায়, অসুস্থ হওয়ার আগে ছোট একটি চাকরি করতেন তিনি। গত পাঁচ বছর আগে ষ্ট্রোকজনিত কারনে অসুস্থ হয়ে একটি হাত ও একটি পা প্রায় অবশ হয়ে যায়। দরিদ্রতার কারনে উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি পরিবারের। খুব কষ্ট করে মসজিদে নামাজ পড়তে যেতেন তিনি। বিষয়টি অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সভাপতি জানার পর একটি হুইল চেয়ার উপহার দেয়ার আশ্বাস দেন। আশ্বাস অনুযায়ী সোমবার বিকেলে গাজী জাহাঙ্গীর আলমের বাড়িতে গিয়ে হুইল চেয়ার বুঝিয়ে দেন অগ্রভাগীয় সাহিত্য সংগঠন । চেয়ার পেয়ে খুশি জাহাঙ্গীর আলম ও তার পরিবার।
এ বিষয়ে অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সভাপতি আশফাতুল হোসেন ভুইয়া চলমান বলেন, দুই যুগেরও বেশী সময় ধরে এলাকায় শত শত মানবিক ও সামাজিক কাজের মাধ্যমে এলাকার অসহায় ও দরিদ্র মানুষদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে অগ্রভাগীয় সাহিত্য সংগঠন। এসব কাজের মাঝেই মানবতার ও মানবিকতার তৃপ্তি খুঁজে বেড়ায় এই সংগঠনের কর্মীরা। সারা দেশেই অধিকাংশ যুব সমাজ মাদকে ছোবলে জর্জরিত। অধিক মুনাফার আশায় মাদক বেচা-কেনা থেকে শুরু করে পাচার ও সেবনে জড়িত আজকের অধিকাংশ যুব ও তরুন সমাজ, এমন সময়ে অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের এক ঝাঁক যুবক মানবিক ও সামাজিক কাজের নেশায় বিভোর। যেখান থেকেই তাদের কানে অসুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের আর্তনাদ পৌঁছায় সেখানে তাদের সামর্থ্য নিয়ে ছুটে যায় অগ্রভাগীয় সাহিত্য সংগঠন। তাদের সামান্য সহযোগিতার আওয়াজ যেন পৌঁছে যায় সমাজ তথা দেশের বিত্তবান ও হৃদয়বান মানুষদের কাছে। আগ্রভাগীয় সাহিত্য সংগঠনের আদর্শকে অনুকরণ করে দেশের প্রতিটি এলাকায় গড়ে উঠুক সামাজিক ও মানবিক সংগঠন। হাসি-খুশি থাকুক সমাজের অবহেলিত ও অসহায় মানুষগুলো এমনটাই প্রত্যাশা।
« সরকারের কোনো কোনো অংশ কোনো কোনো পক্ষে ঝুঁকে যাচ্ছে: জোনায়েদ সাকি (Previous News)
(Next News) কসবায় বিজিবির অভিযানে ১৪০ কেজি ভারতীয় গাঁজা জব্দ »



















