Main Menu

Thursday, January 29th, 2026

 

রুমিন ফারহানার পক্ষ নেওয়ায় সরাইলে বিএনপির কমিটি স্থগিত

মোহাম্মদ মাসুদ, সরাইল :  ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থী রুমিন ফারহানার পক্ষে নির্বাচনি প্রচারে অংশ নেওয়ার অভিযোগে সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি স্থগিত করা হয়েছে। বুধবার রাতে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম সালাউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গেএবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির কমিটির সব ধরনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ ছয় নেতাকে দলীয় শৃঙ্খলাRead More


ব্রাহ্মণবাড়িয়া শহরে কুকুরের কামড়ে শিক্ষিকাসহ আহত ৫

ব্রাহ্মণবাড়িয়ায় কুকুরের কামড়ে পাঁচজন আহত হয়েছেন। আহতরা ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতাল চিকিৎসা নিয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) বেলা ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ইউনিভার্সিটি থেকে কাউতলী মোড় পর্যন্ত এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা পৌর শহরের মধ্য মেড্ডার সবুজবাগ এলাকার মো. ফিরুজ মিয়া (৫২) বলেন, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকাকে কামড়িয়ে এসে আমি কোর্টের সামনে দাঁড়ানো অবস্থায় পাগলা কুকুরটি আমার হাঁটুতেও কামড় দিয়ে আরো ৩ জনকে কামড় দিয়ে চলে যায়। তিনি অভিযোগ করে বলেন, সদর হাসপাতালে কোন ধরনের ওষুধ সরবরাহ নেই। আমরা বাহির থেকে কিনে এনেছি। তাও শহরের সব ফার্মেসিতে পাওয়াRead More


ওপর মহল থেকে তাকে নানাভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে:: জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও মহাজোট থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা অভিযোগ করে বলেছেন, ওপর মহল থেকে তাকে নানাভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজ পারিবারিক বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে জিয়াউল হক মৃধা বলেন, “গত ৫ আগস্টের জুলাই বিপ্লবে একজন যোদ্ধা হিসেবে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। আমরা সংগ্রাম করে স্বৈরাচার শেখ হাসিনার সরকারকে দেশত্যাগে বাধ্য করেছি। অথচ আজ আমি নিজ বাসভবনেই নিরাপদে অবস্থান করতে পারছি না। আমাকে কেন একের পর একRead More


মোদী বিরোধী শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে- সরাইলে আসিফ মাহমুদ সজীব ভূইয়া

মোহাম্মদ মাসুদ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বক্তব্যে বলেন ‘অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আলেম-উলামাদের পেছনে রেখে বাংলাদেশ সামনের দিকে এগোতে পারে না। প্রথমেই হেফাজতে ইসলামের আন্দোলনের শাপলা চত্বরে হত্যাকাণ্ডে শহীদদের এবং আধিপত্যবাদী মোদীবিরোধী আন্দোলনের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। আলেম-উলামারা দেশের জন্য জীবন দিয়েছেন। ফ্যাসিবাদীরা তাদের নানা রকম ট্যাগ দিয়ে দেশের সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করেছে।’ বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের নির্বাচনি পদযাত্রায় এসব কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এনসিপির নির্বাচন পরিচালনা কমিটিরRead More


This site is protected by wp-copyrightpro.com