Main Menu

January, 2026

 

এবারের ভোটে পুরো রাজনীতির চেহারা পাল্টে দিতে পারে:: সরাইলে রুমিন ফারহানা

মোহাম্মদ মাসুদ, সরাইল :  ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার দুটো ইউনিয়ন আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা তার কর্মী-সমর্থক ও সাধারণ জনতাকে উদ্দেশ্য করে বলেছেন,আমার কোনো দল নেই,হাইকমান্ড নেই। ইউনিয়ন,ওয়ার্ড বা উপজেলা পর্যায়ে আমার কোনো কমিটি নেই। তাই আমার ভোট আপনারাই পাহারা দেবেন। ভোট গণনা শেষ হলে ফলাফল দেখে সই করে আমাকে জানিয়ে আপনারা ভোট কেন্দ্র ছাড়বেন। তিনি মঙ্গলবার সন্ধ্যায় সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামে এক জনসমাবেশে এ কথা বলেন। এসময় তিনি মিডিয়া কর্মীদের উদ্দেশ্য করে বলেন,আপনারা গত ১৫ বছর আমার পাশে ছিলেন। আমরা মিলে-মিশে কাজ করেছি। আপনারা ভোটেরRead More


৮ ঘণ্টা পর ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন

৮ঘন্টা পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে ভৈরবে আটকে থাকা পর্যটক এক্সপ্রেস ট্রেন চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার মাধ্যমে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৩টায় কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে ঢাকা মেইল-২ (ডাউন) এর একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়।​ দুর্ঘটনার পরপরই আখাউড়া থেকে সকাল ৭টায় একটি উদ্ধারকারী ট্রেন (রিলিফ ট্রেন) ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধার কাজ শুরু করে। রেলওয়ে প্রকৌশলী ও কর্মীরা টানা ৪ঘন্টা কাজ করে সকাল সাড়ে ১১টায় উদ্ধার কাজ শেষ করে বেলা ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক করে।Read More


কসবায় বিজিবির অভিযানে ১৪০ কেজি ভারতীয় গাঁজা জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী রাউৎখলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৪০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৯০ হাজার টাকা। রোববার (২৬ জানুয়ারি) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি। এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সর্বদা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। সীমান্তকে নিরাপদ রাখতে এবং মাদক চোরাচালান প্রতিরোধেRead More


কসবায় দরিদ্র বৃদ্ধ প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার

রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক অসুস্থ বৃদ্ধ প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার দিলেন অগ্রভাগীয় সাহিত্য সংগঠন নামে একটি সামাজিক ও মানবিক সংগঠন। সোমবার বিকেলে উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের জনৈক গাজী জাহাঙ্গীর আলম ( ৬৫) নামে প্রতিবন্ধী বৃদ্ধকে এই হুইল চেয়ার দেয়া হয়। সংগঠনটির পক্ষ থেকে প্রতিবন্ধী জাহাঙ্গীর আলমের পরিবারের নিকট হুইল চেয়ার তুলে দেন অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সভাপতি মোঃ আশফাতুল হোসেন ভুইয়া এলমান। এসময় উপস্থিত ছিলেন কসবা মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ তসলিম মিয়া, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক লোকমান হোসেন পলা, কায়েমপুর জামায়াত ইসলাম সেক্রেটারি গাজী আবদুল কাইয়ুম, ছাত্রদলRead More


সরকারের কোনো কোনো অংশ কোনো কোনো পক্ষে ঝুঁকে যাচ্ছে: জোনায়েদ সাকি

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপির শরিক দল গণসংহতি আন্দোলনের প্রার্থী ও দলটির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ভোটারদের উদ্দেশে বলেছেন, ‘আমরা দেখছি সরকারের ভেতরে কোনো কোনো অংশ কোনো কোনো পক্ষের দিকে ঝুঁকে যাচ্ছে। এটা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। আর কোনো নির্বাচন নিয়ে কারচুপি, মেকানিজম, নানা রকম কৌশল করে নির্বাচনকে প্রভাবিত করা বাংলাদেশের মানুষ মেনে নিবে না। বাঞ্ছারামপুরের মানুষও মেনে নিবে না। আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই।’ সোমবার বিকেল বাঞ্ছারামপুর পৌর এলাকার ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আসাদনগরে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জোনায়েদ সাকি। তাঁর মতে, দেশে গণতান্ত্রিক রূপান্তরেরRead More


সরাইলে তিনটি ইটভাটায় র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান, ২১ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় র‍্যাব-৯, পুলিশ, সেনাবাহিনী ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে তিনটি অবৈধ ইটভাটাকে মোট ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার পরিচালিত অভিযানে সরাইল থানাধীন শাহাবাজপুর ও গলানিয়া এলাকায় অবস্থিত তিনটি ইটভাটায় পরিবেশ সংরক্ষণ আইন ও ইটভাটা স্থাপন সংক্রান্ত আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়। জরিমানাপ্রাপ্ত ইটভাটাগুলো হলো— মেসার্স শিরিন ব্রিকস (শাহাবাজপুর), মেসার্স লিজা ব্রিকস (শাহাবাজপুর) এবং মেসার্স সিয়াম ব্রিকস (গলানিয়া)। এর মধ্যে শিরিন ব্রিকস ও লিজা ব্রিকসের মালিক নেপাল চন্দ্র গোস্বামী (৫৭) এবং সিয়াম ব্রিকসের মালিক মো. আব্দুল হক (৭৫)। অভিযানেRead More


গণতন্ত্র পুনরুদ্ধার করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে: নাসিরনগরে এম এ হান্নান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হরিপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শাহজাহান উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা আয়োজন করা হয়। জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম. এ হান্নান। তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। সেজন্য আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী তিতন আলী ফকির, সঞ্চালনা করেন অ্যাডভোকেট আবুল কাসেম। প্রধান বক্তা হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সাধারণRead More


সরাইল ২৫ বিজিবি ২ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে

মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়া’র সরাইলে ২৫ বিজিবি শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সীমান্ত ব্যাংকের পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে। আজ রবিবার (২৬ জানুয়ারি)  সকাল ১১ টায় উপজেলার সরাইল ২৫ বিজিবি কালিকচ্ছ এলাকা থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। এ বিষয়ে বিজিবি কর্তৃপক্ষ জানান , কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সীমান্ত ব্যাংকের পক্ষ থেকে বিজিবি এর সার্বিক সহযোগিতায় ২ শত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সরাইল  ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর সহকারি  পরিচালক জনাব মোঃ নুরুল হুদা  ওRead More


সুষ্ঠ নির্বাচন হলে ধানের শীষেরই জয় হবে: শ্যামল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া–৩ (সদর–বিজয়নগর) আসনের বিভিন্ন গ্রামগঞ্জে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি। রবিবার সকাল থেকে তিনি সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা দিয়ে প্রচারণা কার্যক্রম শুরু করেন। সকালে বড় হরণ গ্রামে গণসংযোগের মাধ্যমে প্রচারণা শুরু করে বড় হরণ আলিয়া মাদ্রাসা মাঠে একটি পথসভায় অংশ নেন। পরে বিলকেন্দুয়াই, নরসিংসারসহ নাটাই দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। প্রচারণাকালে তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন এবং এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েRead More


ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে চতুর্মুখী লড়াইয়ের আভাস

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর)২৪৭ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠ এখন পুরোপুরি জমে উঠেছে। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও ইসলামিক দল গুলির মধ্যে। তবে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থী এবং জামায়াতের ১০ দলীয় জোটের বিপরীতে ইসলামী আন্দোলনের শক্ত অবস্থান নির্বাচনী সমীকরণকে জটিল করে তুলেছে। স্থানীয়রা এখানে চতুর্মুখী লড়াইয়ের আভাস পাচ্ছেন। নবীনগরে এক সময় বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ছিল। মরহুম কাজী মো: আনোয়ার হোসেন এখান থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ২০১৭ সালে তাঁর মৃত্যুর পর থেকেই স্থানীয়Read More


This site is protected by wp-copyrightpro.com