Main Menu

January, 2026

 

বাঞ্ছারামপুরে বিস্ফোরক মামলায় যুবলীগের ৪ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিস্ফোরক ও দ্রুত বিচার আইনের মামলায় যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৫ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের জয়কালীপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন ওই গ্রামের বাসিন্দা নান্নু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩৫), আব্দুস সালামের ছেলে মো. শাকিরুজ্জামান ওরফে শাকির (৩৫), মৃত আব্দুল খালেকের ছেলে নাজিম উদ্দিন (৩৫) এবং মৃত আব্দুল মতিনের ছেলে খাইরুল ইসলাম (৩২)। তাদের মধ্যে সাইফুল পাহাড়িয়াকান্দি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ও বাকীরা সদস্য পদে রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিনRead More


সরাইলে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ মাসুদ | ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় পার্টির উদ্যোগে এক নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার নিজ গ্রাম নোয়াগাঁওয়ে এ সভার আয়োজন করা হয়। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৫টায় নোয়াগাঁও পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। তিনি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান। সভায় সভাপতিত্ব করেন মো. সিরাজ মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আবদুল হামিদ ভাসানী।Read More


মারা গেছেন খ্যাতনামা সাংবাদিক মার্ক টালি: মায়ের জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায়

রোববার ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে ৯০ বছর বয়সে মারা গেছেন খ্যাতনামা সাংবাদিক মার্ক টালি। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন তৎকালীন বিবিসির এই দক্ষিণ এশিয়াবিষয়ক সংবাদদাতা। স্মৃতি ’৭১। দাউ দাউ আগুনে পুড়ে যাচ্ছিল সব। পুড়ছিল ঘরবাড়ি, দোকানপাট। পুড়ছিল ফসলের গুদাম, গোয়াল ঘর, খড়ের গাদা। পাকের ঘর, যত্নে বেড়ে ওঠা তুলসী গাছ। মায়াঘেরা পুজোর ঘর। শোবার ঘর। প্রিয় বৈঠকখানা। বাড়ির সামনের রোয়াক। সবকিছু। উত্তুরে হাওয়ায় ভাসছিল ধোঁয়া আর লাশের গন্ধ। কোথাকার হাওয়া কোথায় গিয়ে মেশে। বলতে পারে না কেউ। বাঙাল মুল্লুকের পোড়া গন্ধ কি গিয়ে পৌঁছে সেই দিল্লি অবধি? নাকি নাকRead More


নবীনগরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের টাকা ফেরত চেয়ে এসিল্যান্ডের কাছে আবেদন

‎মিঠু সূত্রধর পলাশ, ‎নবীনগর প্রতিনিধি:  ‎ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক ভূমি কর্মকর্তার বিরুদ্ধে উৎকোচ গ্রহণের অভিযোগ তুলে সেই টাকা ফেরতের দাবিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আবেদন করেছেন এক ভুক্তভোগী। ‎ ‎ ভুক্তভোগী মো. রুবেল মিয়া বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দী গ্রামের আলম মিয়ার ছেলে। তিনি অভিযোগ করেন, গত বছরের ১ মার্চ দরিকান্দী ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত নায়েব মো. শামসুদ্দোহা সরকারি ভাবে খালের মাটি কাটার অনুমোদন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে নগদ ৭৯ হাজার টাকা উৎকোচ গ্রহণ করেন। ‎ ‎ আবেদনে রুবেল মিয়া উল্লেখ করেন, টাকা নেওয়ার পর ওই কর্মকর্তা কোনো অনুমোদনইRead More


ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক সাবেরের ওপর হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক সাবেরের ওপর হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার ১ নং আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB-9), ব্রাহ্মণবাড়িয়া। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে র‍্যাবের একটি বিশেষ অভিযানের মাধ্যমে দীর্ঘদিন ধরে পলাতক আসামিকে আটক করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী আগে থেকেই তৎপর ছিল এবং আসামিকে ধরতে অভিযান জোরদার করেছিল। ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক সাবেরের ওপর নৃশংস হামলার ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। ঘটনার পর ভুক্তভোগীর পরিবার ও সংগঠনের পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি করা হয়েছিল। র‍্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছেRead More


বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য: বিদ্রোহী প্রার্থী কাজী নাজমুল হোসেনকে দল থেকে বহিষ্কার

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় কাজী নাজমুল হোসেন তাপস কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারের কথা জানানো হয়। জেলা বিএনপির কাছে পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কাজী নাজমুল হোসেন তাপস কে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। একই সঙ্গে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থনীতিক বিষয়কRead More


ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে হাঁস প্রতীক পেলেন রুমিন ফারহানা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা হাঁস প্রতীক পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে প্রতীক সংগ্রহ করেন তিনি। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের ৪৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পাওয়ার পর উচ্ছ্বসিত রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, আমি আমার ভোটার ও কর্মী-সমর্থকদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তারাই আমাকে আজকের এই জায়গায় এনেছেন। তারা যখন আমাকে দেখেন, ছোট ছোট বাচ্চারা চিৎকার করে বলে-আমাদের হাঁস মার্কা, আমাদের হাঁস মার্কা। তাই এইRead More


নাসিরনগরে ইউপি চেয়ারম্যানের সিল জালিয়াতি: ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা মেম্বার ও পরিষদের সিল অবৈধভাবে নিজের হেফাজতে রাখার দায়ে এক কম্পিউটার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ জানুয়ারি) নাসিরনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদের নেতৃত্বে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম সঞ্জিত সরকার (৪৬)। তিনি ওই এলাকার একটি অনলাইন ও প্রিন্টিং দোকানের মালিক। অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন কয়েকটি দোকানে তল্লাশি চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় সঞ্জিত সরকারের দোকান থেকে ধরমণ্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা মেম্বারRead More


নাসিরনগরে বিনা নোটিশে দিনভর বিদ্যুৎ বিভ্রাট: চরমে জনদুর্ভোগ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কোনো প্রকার পূর্ব ঘোষণা বা আগাম নোটিশ ছাড়াই মঙ্গলবার (২০ জানুয়ারি) দিনভর বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ গ্রাহকরা। সকাল থেকে শুরু হওয়া এই বিদ্যুৎ বিভ্রাটে স্থবির হয়ে পড়েছে ব্যবসা-বাণিজ্যসহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা। স্থানীয় গ্রাহকদের অভিযোগ, সাধারণত দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ রাখার আগে মাইকিং বা বিজ্ঞপ্তির মাধ্যমে জনগনকে অবহিত করার নিয়ম থাকলেও নাসিরনগর পল্লী বিদ্যুৎ অফিস তা করেনি। ফলে কোনো প্রস্তুতি ছাড়াই হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন হাজার হাজার মানুষ। বিশেষ করে চার্জিং ডিভাইস, ফ্রিল্যান্সিং ও অনলাইন ভিত্তিক কাজ এবং ব্যবসা প্রতিষ্ঠানে বড়Read More


সুহিলপুরে মসজিদের বারান্দা থেকে উদ্ধার অজ্ঞাতনামা নবজাতক কন্যাশিশু

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের পাশের সুহিলপুর জামে মসজিদের বারান্দা থেকে এক অজ্ঞাতনামা নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটির বয়স আনুমানিক দুই থেকে চার দিন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে স্থানীয়রা মসজিদের বারান্দায় নবজাতকটিকে পড়ে থাকতে দেখে বিষয়টি সংশ্লিষ্টদের জানান। খবর পেয়ে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাহিম মাহিন স্থানীয় কয়েকজনের সহযোগিতায় নবজাতকটিকে উদ্ধার করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।Read More


This site is protected by wp-copyrightpro.com