Thursday, January 22nd, 2026
নবীনগরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের টাকা ফেরত চেয়ে এসিল্যান্ডের কাছে আবেদন
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক ভূমি কর্মকর্তার বিরুদ্ধে উৎকোচ গ্রহণের অভিযোগ তুলে সেই টাকা ফেরতের দাবিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আবেদন করেছেন এক ভুক্তভোগী। ভুক্তভোগী মো. রুবেল মিয়া বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দী গ্রামের আলম মিয়ার ছেলে। তিনি অভিযোগ করেন, গত বছরের ১ মার্চ দরিকান্দী ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত নায়েব মো. শামসুদ্দোহা সরকারি ভাবে খালের মাটি কাটার অনুমোদন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে নগদ ৭৯ হাজার টাকা উৎকোচ গ্রহণ করেন। আবেদনে রুবেল মিয়া উল্লেখ করেন, টাকা নেওয়ার পর ওই কর্মকর্তা কোনো অনুমোদনইRead More
ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক সাবেরের ওপর হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক সাবেরের ওপর হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার ১ নং আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB-9), ব্রাহ্মণবাড়িয়া। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে র্যাবের একটি বিশেষ অভিযানের মাধ্যমে দীর্ঘদিন ধরে পলাতক আসামিকে আটক করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী আগে থেকেই তৎপর ছিল এবং আসামিকে ধরতে অভিযান জোরদার করেছিল। ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক সাবেরের ওপর নৃশংস হামলার ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। ঘটনার পর ভুক্তভোগীর পরিবার ও সংগঠনের পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি করা হয়েছিল। র্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছেRead More
বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য: বিদ্রোহী প্রার্থী কাজী নাজমুল হোসেনকে দল থেকে বহিষ্কার
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় কাজী নাজমুল হোসেন তাপস কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারের কথা জানানো হয়। জেলা বিএনপির কাছে পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কাজী নাজমুল হোসেন তাপস কে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। একই সঙ্গে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থনীতিক বিষয়কRead More



















