Main Menu

সরাইলে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]
মোহাম্মদ মাসুদ | ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় পার্টির উদ্যোগে এক নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার নিজ গ্রাম নোয়াগাঁওয়ে এ সভার আয়োজন করা হয়।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৫টায় নোয়াগাঁও পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। তিনি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান।
সভায় সভাপতিত্ব করেন মো. সিরাজ মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আবদুল হামিদ ভাসানী।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নোয়াগাঁও ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, চুন্টা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. বাহার মিয়া, পানিশ্বর ইউনিয়নের জাতীয় পার্টির নেতা মো. কামাল মিয়া, নোয়াগাঁও ১নং ওয়ার্ডের সাবেক সদস্য মো. মারাজ মিয়া, আখিতারা গ্রামের সাবেক সদস্য লুৎফর রহমান, আশুগঞ্জ জাতীয় পার্টির নেতা আজাহার হোসেন, নোয়াগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য মো. দেউয়ান আলী, মো. নাসির মেম্বার, জাতীয় পার্টির নেতা মো. সবুজ, সাবেক সভাপতি মো. তাহের মিয়া ও নেতা মো. মাসুক মিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।
সভা শেষে অংশগ্রহণকারীরা একটি মিছিল নিয়ে কালিকচ্ছ বাজারে প্রবেশ করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আলী নেওয়াজ।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares