Main Menu

বাঞ্ছারামপুরে বিস্ফোরক মামলায় যুবলীগের ৪ নেতা গ্রেপ্তার

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিস্ফোরক ও দ্রুত বিচার আইনের মামলায় যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৫ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের জয়কালীপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন ওই গ্রামের বাসিন্দা নান্নু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩৫), আব্দুস সালামের ছেলে মো. শাকিরুজ্জামান ওরফে শাকির (৩৫), মৃত আব্দুল খালেকের ছেলে নাজিম উদ্দিন (৩৫) এবং মৃত আব্দুল মতিনের ছেলে খাইরুল ইসলাম (৩২)। তাদের মধ্যে সাইফুল পাহাড়িয়াকান্দি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ও বাকীরা সদস্য পদে রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্ন (দ্রুত বিচার) ও বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে। রবিবার ভোরে গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।
অপরাধীদের ধরতে বাঞ্ছারামপুর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares