Monday, January 26th, 2026
গণতন্ত্র পুনরুদ্ধার করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে: নাসিরনগরে এম এ হান্নান
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হরিপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শাহজাহান উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা আয়োজন করা হয়। জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম. এ হান্নান। তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। সেজন্য আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী তিতন আলী ফকির, সঞ্চালনা করেন অ্যাডভোকেট আবুল কাসেম। প্রধান বক্তা হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সাধারণRead More
সরাইল ২৫ বিজিবি ২ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে
মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়া’র সরাইলে ২৫ বিজিবি শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সীমান্ত ব্যাংকের পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে। আজ রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার সরাইল ২৫ বিজিবি কালিকচ্ছ এলাকা থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। এ বিষয়ে বিজিবি কর্তৃপক্ষ জানান , কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সীমান্ত ব্যাংকের পক্ষ থেকে বিজিবি এর সার্বিক সহযোগিতায় ২ শত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর সহকারি পরিচালক জনাব মোঃ নুরুল হুদা ওRead More
সুষ্ঠ নির্বাচন হলে ধানের শীষেরই জয় হবে: শ্যামল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া–৩ (সদর–বিজয়নগর) আসনের বিভিন্ন গ্রামগঞ্জে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি। রবিবার সকাল থেকে তিনি সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা দিয়ে প্রচারণা কার্যক্রম শুরু করেন। সকালে বড় হরণ গ্রামে গণসংযোগের মাধ্যমে প্রচারণা শুরু করে বড় হরণ আলিয়া মাদ্রাসা মাঠে একটি পথসভায় অংশ নেন। পরে বিলকেন্দুয়াই, নরসিংসারসহ নাটাই দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। প্রচারণাকালে তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন এবং এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েRead More
ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে চতুর্মুখী লড়াইয়ের আভাস
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর)২৪৭ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠ এখন পুরোপুরি জমে উঠেছে। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও ইসলামিক দল গুলির মধ্যে। তবে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থী এবং জামায়াতের ১০ দলীয় জোটের বিপরীতে ইসলামী আন্দোলনের শক্ত অবস্থান নির্বাচনী সমীকরণকে জটিল করে তুলেছে। স্থানীয়রা এখানে চতুর্মুখী লড়াইয়ের আভাস পাচ্ছেন। নবীনগরে এক সময় বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ছিল। মরহুম কাজী মো: আনোয়ার হোসেন এখান থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ২০১৭ সালে তাঁর মৃত্যুর পর থেকেই স্থানীয়Read More
বাঞ্ছারামপুরে বিস্ফোরক মামলায় যুবলীগের ৪ নেতা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিস্ফোরক ও দ্রুত বিচার আইনের মামলায় যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৫ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের জয়কালীপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন ওই গ্রামের বাসিন্দা নান্নু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩৫), আব্দুস সালামের ছেলে মো. শাকিরুজ্জামান ওরফে শাকির (৩৫), মৃত আব্দুল খালেকের ছেলে নাজিম উদ্দিন (৩৫) এবং মৃত আব্দুল মতিনের ছেলে খাইরুল ইসলাম (৩২)। তাদের মধ্যে সাইফুল পাহাড়িয়াকান্দি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ও বাকীরা সদস্য পদে রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিনRead More
সরাইলে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত
মোহাম্মদ মাসুদ | ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় পার্টির উদ্যোগে এক নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার নিজ গ্রাম নোয়াগাঁওয়ে এ সভার আয়োজন করা হয়। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৫টায় নোয়াগাঁও পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। তিনি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান। সভায় সভাপতিত্ব করেন মো. সিরাজ মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আবদুল হামিদ ভাসানী।Read More
মারা গেছেন খ্যাতনামা সাংবাদিক মার্ক টালি: মায়ের জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায়
রোববার ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে ৯০ বছর বয়সে মারা গেছেন খ্যাতনামা সাংবাদিক মার্ক টালি। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন তৎকালীন বিবিসির এই দক্ষিণ এশিয়াবিষয়ক সংবাদদাতা। স্মৃতি ’৭১। দাউ দাউ আগুনে পুড়ে যাচ্ছিল সব। পুড়ছিল ঘরবাড়ি, দোকানপাট। পুড়ছিল ফসলের গুদাম, গোয়াল ঘর, খড়ের গাদা। পাকের ঘর, যত্নে বেড়ে ওঠা তুলসী গাছ। মায়াঘেরা পুজোর ঘর। শোবার ঘর। প্রিয় বৈঠকখানা। বাড়ির সামনের রোয়াক। সবকিছু। উত্তুরে হাওয়ায় ভাসছিল ধোঁয়া আর লাশের গন্ধ। কোথাকার হাওয়া কোথায় গিয়ে মেশে। বলতে পারে না কেউ। বাঙাল মুল্লুকের পোড়া গন্ধ কি গিয়ে পৌঁছে সেই দিল্লি অবধি? নাকি নাকRead More



















