সরাইল ২৫ বিজিবি ২ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে
মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়া’র সরাইলে ২৫ বিজিবি শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সীমান্ত ব্যাংকের পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে।
আজ রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার সরাইল ২৫ বিজিবি কালিকচ্ছ এলাকা থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। এ বিষয়ে বিজিবি কর্তৃপক্ষ জানান , কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সীমান্ত ব্যাংকের পক্ষ থেকে বিজিবি এর সার্বিক সহযোগিতায় ২ শত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর সহকারি পরিচালক জনাব মোঃ নুরুল হুদা ও সীমান্ত ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মোঃ ওয়াশেফ উল রেজা। দেশের বিভিন্ন স্থানে সীমান্ত ব্যাংকের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।



















