The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইল ২৫ বিজিবি ২ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে

মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়া’র সরাইলে ২৫ বিজিবি শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সীমান্ত ব্যাংকের পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে।

আজ রবিবার (২৬ জানুয়ারি)  সকাল ১১ টায় উপজেলার সরাইল ২৫ বিজিবি কালিকচ্ছ এলাকা থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। এ বিষয়ে বিজিবি কর্তৃপক্ষ জানান , কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সীমান্ত ব্যাংকের পক্ষ থেকে বিজিবি এর সার্বিক সহযোগিতায় ২ শত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সরাইল  ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর সহকারি  পরিচালক জনাব মোঃ নুরুল হুদা  ও সীমান্ত ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মোঃ ওয়াশেফ উল  রেজা।  দেশের বিভিন্ন স্থানে সীমান্ত ব্যাংকের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

Exit mobile version