Wednesday, January 21st, 2026
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে হাঁস প্রতীক পেলেন রুমিন ফারহানা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা হাঁস প্রতীক পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে প্রতীক সংগ্রহ করেন তিনি। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের ৪৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পাওয়ার পর উচ্ছ্বসিত রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, আমি আমার ভোটার ও কর্মী-সমর্থকদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তারাই আমাকে আজকের এই জায়গায় এনেছেন। তারা যখন আমাকে দেখেন, ছোট ছোট বাচ্চারা চিৎকার করে বলে-আমাদের হাঁস মার্কা, আমাদের হাঁস মার্কা। তাই এইRead More
নাসিরনগরে ইউপি চেয়ারম্যানের সিল জালিয়াতি: ব্যবসায়ীকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা মেম্বার ও পরিষদের সিল অবৈধভাবে নিজের হেফাজতে রাখার দায়ে এক কম্পিউটার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ জানুয়ারি) নাসিরনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদের নেতৃত্বে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম সঞ্জিত সরকার (৪৬)। তিনি ওই এলাকার একটি অনলাইন ও প্রিন্টিং দোকানের মালিক। অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন কয়েকটি দোকানে তল্লাশি চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় সঞ্জিত সরকারের দোকান থেকে ধরমণ্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা মেম্বারRead More
নাসিরনগরে বিনা নোটিশে দিনভর বিদ্যুৎ বিভ্রাট: চরমে জনদুর্ভোগ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কোনো প্রকার পূর্ব ঘোষণা বা আগাম নোটিশ ছাড়াই মঙ্গলবার (২০ জানুয়ারি) দিনভর বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ গ্রাহকরা। সকাল থেকে শুরু হওয়া এই বিদ্যুৎ বিভ্রাটে স্থবির হয়ে পড়েছে ব্যবসা-বাণিজ্যসহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা। স্থানীয় গ্রাহকদের অভিযোগ, সাধারণত দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ রাখার আগে মাইকিং বা বিজ্ঞপ্তির মাধ্যমে জনগনকে অবহিত করার নিয়ম থাকলেও নাসিরনগর পল্লী বিদ্যুৎ অফিস তা করেনি। ফলে কোনো প্রস্তুতি ছাড়াই হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন হাজার হাজার মানুষ। বিশেষ করে চার্জিং ডিভাইস, ফ্রিল্যান্সিং ও অনলাইন ভিত্তিক কাজ এবং ব্যবসা প্রতিষ্ঠানে বড়Read More
সুহিলপুরে মসজিদের বারান্দা থেকে উদ্ধার অজ্ঞাতনামা নবজাতক কন্যাশিশু
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের পাশের সুহিলপুর জামে মসজিদের বারান্দা থেকে এক অজ্ঞাতনামা নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটির বয়স আনুমানিক দুই থেকে চার দিন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে স্থানীয়রা মসজিদের বারান্দায় নবজাতকটিকে পড়ে থাকতে দেখে বিষয়টি সংশ্লিষ্টদের জানান। খবর পেয়ে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাহিম মাহিন স্থানীয় কয়েকজনের সহযোগিতায় নবজাতকটিকে উদ্ধার করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।Read More



















