Main Menu

April, 2023

 

শেখ হাসিনার মতো নেতা আমরা পাবনা…আইনমন্ত্রী

কসবা প্রতিনিধি ॥ আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার মতো নেতা আমরা পাবনা। তাঁকে আমাদের ধরে রাখতে হবে। শেখ হাসিনা থাকলেই মানুষের মুখে হাসি ফুটে এবং বাংলাদেশের উন্নয়ন হয়। বাংলাদেশ তাঁর দেখানো পথে ২০৪১ সালে সারাদেশে বিশ্বে একটি উন্নত দেশ হিসেবে পরিচিত হবে এবং সেই অর্জন লাভ করতে পারবে। বৃহস্পতিবার সন্ধ্যায় কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিব শতবর্ষ উপলক্ষে ভ’মিহীন ও গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মানের লক্ষ্যে ব্যক্তিগত তহবিল থেকে অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। আইনমন্ত্রী আরোRead More


প্রতিশোধ নিতেই জগৎসারে ৫ জন মিলে ছুরি ও ক্ষুর দিয়ে ছোট ভাইকে নৃশংসভাবে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় চাঞ্চল্যকর কিশোর জাহিদুল (১৬) হত্যার ঘটনার তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, জগৎসার গ্রামের মোহাম্মদ হোসেন (৩৫), নজরুল ইসলাম (৪৪) ও মোঃ সিয়াম (১৫)। অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মো: ইকবাল হোছাইন জানান, আসামী মোহাম্মদ হোসেনকে গ্রেফতারের পর তার দেয়া জবানবন্দির ভিত্তিতে বুধবার রাতে জগৎসার গ্রাম থেকে আরো দুই আসামী নজরুল ইসলাম ও সিয়ামকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে তারা জানায়, নিহত জাহিদুলের বড় ভাই ছানাউল্লাহ্ একই এলাকার নজরুল ও হোসেনেকে মাদকসহ পুলিশের কাছে ধরিয়েRead More


বিএনপি দেশের টাকা লুট করে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে -আইনমন্ত্রী

মিঠু সূত্রধর পলাশ : নবীনগর উপজেলার কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট চেয়েছেন। মন্ত্রী বলেন,১৯৭৫ সালে কতিপয় মোশতাক বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে ষড়যন্ত্রকারিরা পাকিস্তান বানাতে চেয়েছিলো।দীর্ঘ ২১ বছর পর শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশটাকে মর্যাদার আসনে বসিয়েছে।দেশ এখন সারা বিশ্বে মর্যাদার আসনে আসীন।ষড়যন্ত্রকারীরা শেখ হাসিনাকে ২০ বার হত্যা করতে চেয়েছে।এখনো ষড়যন্ত্র চলছে ।তিনি সকলকে চোখ কান খোলা রাখতে বললেন। তিনি বর্তমান ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন,২০৪১ সালে আপনারাই এই দেশকে নেতৃত্ব দেবেন।তাই শিক্ষকদেরকেRead More


বিজয়নগরে মাইক্রোবাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাইক্রোবাস চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শ্যামলীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের আব্দুল খালেকের ছেলে শিপন (২২) এবং একই গ্রামের ফরিদ মিয়ার ছেলে মারুফ ওরফে ইমন (২১)। ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, বিকেলে বিজয়নগরে শ্যামলীঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয় সিলেটগামী একটি মাইক্রোবাস। এতে মোটরসাইকেলে থাকা দুই যুবক গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০Read More


৩০ ঘন্টা পর ঢাকামূখী আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের বগি উদ্ধার ও রেল লাইন মেরামতশেষে ৩০ ঘন্টা পর চট্টগ্রাম-সিলেটের সাথে ঢাকামূখী আপলাইন ট্রেন চলাচলে উপযোগী করা হয়েছে। শুক্রবার রাতে পৌণে ৮ টায় বিষয়টি নিশ্চত করেছেন সহকারী আখাউড়া রেলওয়ে জংশনের নির্বাহী প্রকৌশলী মেহেদী আহসান আহম্মেদ তারেক। তিনি জানান, লাইনচ্যুত বগি উদ্ধার কাজ শেষ করার পর রেল লাইন মেরামত, স্লীপার বসানো ও টেকনিক্যাল কাজ শেষে ঢাকামূখী আপলাইনে রেল যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে। তবে উদ্ধার কাজ চলাকালীন সময়ে আপলাইনে ট্রেন চলাচল না করলেও ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিলো। এদিকে দুর্ঘটনা তদন্তে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয়Read More


কসবায় বিয়ের প্রলোভনে ধর্ষণ ॥ ৮ মাসের অন্তঃসত্বা বাকপ্রতিবন্ধী নারী

রুবেল আহমেদ: কসবায় বিয়ের প্রলোভনে ধর্ষনে ৮ মাসের অন্তঃসত্বা স্বামী পরিত্যক্ত বাকপ্রতিবন্ধী দুই সন্তানের জননী। উপজেলার মেহারী ইউনিয়নের চৌবেপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনায় অভিযুক্ত একই গ্রামের জসিম মিয়ার ছেলে ইজিবাইক চালক নাইম মিয়ার বিরুদ্ধে কসবা থানায় মামলা দায়ের করেছে বাকপ্রতিবন্ধী নারীর বাবা। বিষয়টি নিয়ে গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সুবিচার ও সন্তানের পিতৃপরিচয় পেতে এলাকার সাংসদ আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন পরিবার ও এলাকাবাসী। অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার চৌবেপুর গ্রামের নোয়াবাড়ী এলাকায় অতি সাধারন কৃষক আবদুল করিমের বাকপ্রতিবন্ধি মেয়ের প্রায় এক যুগ আগে একইRead More


ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় জাহিদুল (১৬) নামে এ কিশোরের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিন জগৎসার গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের একলাছ মিয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরানুল ইসলাম জানান, জাহিদুল চট্টগ্রামের একটি বিস্কিট বেকারীতে চাকুরী করেন। সম্প্রতি ঈদের ছুটিতে সে বাড়িতে আসে। সোমবার সন্ধ্যা থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয়রা আজ মঙ্গলবার সকালে একটি পুকুরে তার মরদেহ দেখে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, সুরতহাল রিপোর্টে নিহতের গলা,Read More


ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তীতে শিক্ষার্থীদের মিলনমেলা

কেউ করেন সরকারি চাকরি, কেউ করেন ব্যবসা। সবাই একই প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। দীর্ঘদিনের পুরনো সহপাঠীদের দেখে একজন আরেকজনকে জড়িয়ে ধরছেন, ফেটে পড়ছেন অট্টহাসিতে। এমন চিত্র দেখা গেল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তীতে। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ক্যাপ্টেন (মাস্টার মেরিনার) জয়নাল আবেদীনের সার্বিক সহযোগীতায় মিলন মেলায় আয়োজন করা হয়। ঈদের তৃতীয় দিন হলেও অনুষ্ঠানে ছিল ঈদের আমেজ। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সূবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করা হয়। এরপর জাতীয় সঙ্গীতRead More


সরাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

মোহাম্মদ মাসুদ : সরাইল উপজেলা’র কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল ৮ টায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসুল্লিরা। সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকার মুসুল্লিরা ঈদগাহ মাঠে জড়ো হতে থাকে। পরে মুফতি আবুল বাশার সরাইলি খতিব হিসেবে দায়িত্ব পালন করেন, এসময় তিনি বিভিন্ন বয়ান পেশ করেন। সরাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার উদ্দিন, সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন, আওয়ামীলীগ নেতা মাহফুজ আলী, ইকবাল হোসেন সহ রাজনৈতিক ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা এক সাথেRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ৯৮৬ টি ঈদগাহ ও ৪৯৬ টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্যদিয়ে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করা হয়েছে। শনিবার সকাল ৮ টায় জেলা শহরের কাজীপাড়াস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জেলা জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতী সিবগাহতুল্লাহ নূর। প্রধান জামাতে স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহন করেন। নামাজ আদায়ের পর খুতবা শেষে দেশ, জাতি ও বিশ^ মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করাRead More


This site is protected by wp-copyrightpro.com