Main Menu

April, 2023

 

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের প্রধান জামাত সকাল ৮ টায়

ব্রাহ্মণবাড়িয়ায় সকাল ৮ টায় জেলা শহরের কাজীপাড়াস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন জেলা জামে মসজিদের খতিব মাওলানা সিবগাহতুল্লাহ নূর। ইতিমধ্যে দিনটি পালনে সব ধরণের প্রস্ততি সম্পন্ন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। এছাড়াও টেংকের পাড় জামে মসজিদ, পশ্চিম মেড্ডা শরীফপুর ঈদগাহ মাঠ, সদর হাসপাতাল মসজিদসহ জেলার ৯৮৬ টি ঈদাগহ ও ৪৯৬ টি মসজিদে সকাল ৮টা থেকে ৯টার ভেতর ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এদিকে আজ শুক্রবার দুপুরে জেলা ঈদগাহ ময়দানের প্রস্ততি কাজ পরির্দশন করেছেন জেলা প্রসাশক মোঃ শাহাগীর আলম। এসময় তিনি মাঠের বিভিন্ন অংশ ঘুরে দেখেনRead More


শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ

বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৪ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এ উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সংবাদ জানান ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান। এর আগে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করতে সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয়Read More


কসবায় আট মাসে ৫ কোটি টাকার মাদক ও গাড়ি উদ্ধার

রুবেল আহমেদ : কসবায় থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে গত আট মাসে প্রায় ৫ কোটি টাকার বিভিন্ন মাদক ও গাড়ি উদ্ধার করা হয়েছে। কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা যোগদানের পর থেকে শুরু হয় মাদক বিরোধী অভিযান। জেলা পুলিশের নির্দেশনায় চলছে এই অভিযান। সম্প্রতি জেলায় মাদক উদ্ধারে শ্রেষ্ট ওসির খেতাব পেয়েছেন মোহাম্মদ মহিউদ্দিন। কসবা থানা সুত্রে জানা যায়, গত আট মাসে প্রায় সাড়ে চার কোটি টাকার বিভিন্ন মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। পাশাপাশি মাদক পাচারে ব্যবহৃত প্রায় এক কোটি টাকা মুল্যমানের বিভিন্ন ধরনের পরিবহন আটক করা হয়েছে। মাদক ব্যবসায়ী এবং পাচারকারীRead More


১৩ গুলি শরীরে নিয়ে বিছানায় কাতরাচ্ছেন সাংবাদিক মাসুদ

মনিরুজ্জামান পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩টি গুলি শরীরে নিয়ে বিছানায় কাতরাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়াটুয়েন্টিফোরডটকম, বিজয়টিভির সরাইল প্রতিনিধি সাংবাদিক মাসুদ। এর আগে গত শুক্রবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার কালিকচ্ছ বাজারে দুপক্ষের সংঘর্ষের সময় পুলিশের এ্যাকশনে সে গুলিবিদ্ধ হয়। ইতিমধ্যে তার শরীর থেকে অপারেশন করে দুটি গুলি বের করা হয়েছে। এ ঘটনায় ফয়সাল (২২) নামের এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছিল। সংঘর্ষের সময় আতংকিত হয়ে দোকান বন্ধ করার সময় পুলিশ অতর্কিতভাবে ফয়সালকে গুলি করে। এতে সে নিহত হয়। দাবি নিহতের পরিবারের। তবে পুলিশের পক্ষ থেকে ককটেলের স্প্রিন্টারবিদ্ধ হয়ে ফয়সাল নিহত ও সাংবাদিক মাসুদসহ অন্যান্যরা আহতRead More


বিজয়নগরে রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

জিয়াদুল হক বাবু : বিজয়নগরে ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে স্কুল মাঠে স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসি রাজু আহমেদ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন,দুপ্রক সভাপতি অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান, ওসি তদন্ত রঞ্জন কুমার ঘোষ, মাদ্রাসার সুপার মাওলানা মোখলেছুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদকRead More


মাওলানা হেমায়েতুল্লাহ নূরের ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়ার খ্যাতিসম্পন্ন মাওলানা হাফেজ মো. হেমায়েতুল্লাহ নূর ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বৎসর। সোমবার (১৭ এপ্রিল) ফজর নামাজ শেষে বাসায় ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি অনার্স কলেজ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডস্থ খাটিহাতা মাদরাসা শায়খুল হাদীসের দায়িত্ব পালন করছিলেন। এছাড়া চলতি রমজানে ব্রাহ্মণবাড়িয়া শহরের সরকার পাড়া জামে মসজিদে খতমে তারাবীহ’র নামাজও পড়াচ্ছিলেন। তিনি স্ত্রীRead More


অবশেষে বৃষ্টির আভাস দিলো আবহাওয়া অফিস

পঞ্জিকা বলছে, চৈত্র ছাড়িয়ে চলছে বৈশাখ। বছরের সবচেয়ে উত্তপ্ত সময়ে সূর্যের প্রখর তাপ পোড়াচ্ছে নগর-প্রান্তর। যান্ত্রিক নগরের ব্যস্ততায় বাধ সাধছে তীব্র গরম। পিচের রাস্তায় এখন মরুর মরীচিকা। ঘর থেকে বের হলেই প্রাণ ওষ্ঠাগত। টানা ১৫ দিন দেশের ওপর দিয়ে বয়ে চলেছে তীব্র তাপপ্রবাহ। কোথাও মেঘ বা বৃষ্টির দেখা নেই। অবশেষে বহুল প্রতীক্ষিত বৃষ্টির আভাস দিলো আবহাওয়া অধিদফতর। রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়া অফিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে দেশে বজ্রসহ বৃষ্টির দেখা মিলতে পারে। বিজ্ঞপ্তিতে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা নিয়ে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বজ্রসহRead More


বিজয়নগরে সেরা ফুটবলারদের সংবর্ধনা

বিজয়নগরে সাবেক সেরা ফুটবলার ও উদীয়মান ফুটবলারদের সংবর্ধা দেয়া হয়েছে। রোববার (১৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার মির্জাপুর বেগম মরিয়ম কিন্ডারগার্টেন প্রাঙ্গণে জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ সংবর্ধণা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল হাফেজ শফিকুর রহমানের সভাপতিত্বে ও ছাত্রলীগনেতা আমিনুল ইসলাম হানিফের সঞ্চলনায় অনুষ্টানের উপস্থিত ছিলেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ দবির আহমেদ ভূঞা, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আদেল মোহাম্মদ জাহাঙ্গীর, সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান, প্রেসক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী, জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ বিল্লাল আহমেদ, শেখ এমরানুল ইসলাম,উপজেলা যুবলীগেরRead More


বিপ্লবী উল্লাসকর দত্তের ১৩৮তম জন্মদিন উপলক্ষ্যে সেমিনার

ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানপুরুষ, ব্রাহ্মণবাড়িয়ার কৃতিসন্তান, প্রখ্যাত বিপ্লবী উল্লাসকর দত্তের ১৩৮তম জন্মদিন উপলক্ষ্যে ‘উল্লাসকর দত্তের সংগ্রামী জীবন ও স্মৃতি রক্ষার আন্দোলন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘উল্লাসকর দত্ত স্মৃতি সংসদ, ব্রাহ্মণবাড়িয়া’র আয়োজনে রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। উল্লাসকর দত্ত স্মৃতি সংসদ, ব্রাহ্মণবাড়িয়া-এর সভাপতি, বিশিষ্ট কবি ও গবেষক জয়দুল হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আ. কুদদূস। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উদীচী ব্রাহ্মণবাড়িয়ার জেলা শাখার উপদেষ্টা কমরেড সাজিদুল ইসলাম, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ (সিলেট অঞ্চল)-এর সাংগঠনিকRead More


কসবায় অসহায় মানুষের মাঝে বিজিবির ইফতার বিতরন

রুবেল আহমেদ ॥ কসবায় দুই শতাধিক অসহায়,দুস্থ ও রোজাদার মানুষের মাঝে সুলতানপুর ৬০ বিজিবির উদ্যোগে ইফতার সামগ্রী ও রাতের খাবার বিতরন করা হয়েছে। রোববার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের খিরনাল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এসকল ইফতার সামগ্রী বিতরন করা হয়। ইফতার সামগ্রী বিতরন করেন সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশিক হাসান উল্লাহ। এ সময় বিজিবির অন্যান্য কর্মকর্তাগন, গোপিনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান ভুইয়া, গোপীনাথপুর ইউপি মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ফজলুর রহমান ও ইউপি সদস্য ফরিদ আহাম্মদসহ গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।


This site is protected by wp-copyrightpro.com