Main Menu

April, 2023

 

বিজয়নগরে সীমান্তবাসীদের মাঝে বিজিবির ইফতার ও রাতের খাবার বিতরণ

মোহাম্মদ মাসুদ : সীমান্তবর্তী এলাকার রোজাদার মানুষের মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) । রবিবার (১৬ এপ্রিল) বিকেলে সীমান্তবর্তী বিজয়নগর উপজেলার চাওড়া এলাকার কবি সানাউল হক কলেজ মাঠে ২৫০ জন অসহায় দুস্থ ও দরিদ্র রোজাদার মানুষের মাঝে এই ইফতার ও রাতের খাবার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি থেকে রোজাদার মানুষদের মাঝে ইফতার ও রাতের খাবার তুলে দেন ২৫ বিজিবির অধিনায়ক, লেঃ কর্নেল সৈয়দ আরমান আরিফ, পিএসসি। এসময় ২৫ বিজিবি সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম, কবি সানাউল হক কলেজ অধ্যাপক মোঃ আহসান আহমেদ রানা, চাওড়াRead More


বিজয়নগরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মোঃ জিয়াদুল হক বাবু : বিজয়নগরে ইসলামপুর আলহাজ্ব আমেনা বেগম দারুল কোরআান দাখিল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্টিত হয়েছে। রবিবার সকালে মাদ্রাসার হল রুমে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও আব্দুল গফুর মাষ্টারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন আদমপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খান মোহাম্মদ আশেক এলাহি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা কাজী হারিছুর রহমান, স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান,ওসি তদন্ত রঞ্জন কুমারRead More


হেলমেট ছাড়া তেল না দেওয়ায় ভাদুঘরে পাম্প কর্মীকে ছুরিকাঘাত, টাকা ছিনতাই

জেলা প্রশাসকের নির্দেশনায় গত ১০ এপ্রিল থেকে ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেট ছাড়া তেল বিক্রি বন্ধ রয়েছে। আর হেলমেট ছাড়া তেল না দেয়ায় এবার ভাদুঘরে মেসার্স এস.রহমান ফিলিং ষ্টেশনে হামলা চালিয়েছে এক মোটরবাইক চালক। হামলায় মেসার্স এস.রহমান ফিলিং ষ্টেশনের ক্যাশিয়ার আশিক রহমান গুরুত্বরভাবে আহত হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আশিক বাদী হয়ে সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ থেকে জানা যায়, ভাদুঘর দেওয়ানপাড়ার কামাল মিয়া ওরফে বাস কামালের ছেলে হৃদয় (২২) হেলমেট না পড়ে এসে তেল দিতে পাম্পের লোকজনকে হুমকী ধমকী দিতে থাকে। এ সময় পাম্পকর্মীরা তেল দিতেRead More


কসবায় ৬টি চোরাই মোটরসাইকেলসহ চক্রের এক সদস্য গ্রেপ্তার

কসবায় ৬টি চোরাই মোটরসাইকেলসহ হিমেল ভ’ইয়া (২৮) নামে চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ( ১৩ এপ্রিল) রাতে উপজেলার খাড়েরা ইউনিয়নের দেলী গ্রামের গ্রেপ্তারকৃত হিমেল ভূইয়ার বাড়ি থেকে এই মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়। এসময় জড়িত থাকায় তাকে আটক করে নিয়ে আসে পুলিশ। হিমেল ভ’ইয়া দেলী গ্রামের মৃত মোস্তফা ভূইয়ার ছেলে। এ ঘটনায় হিমেল ও চক্রের হোতা একই গ্রামের মেরাজুল ইসলামসহ গংয়ের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেছে পূলিশ। শুক্রবার দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। থানা সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত এ চক্রটি মোটরসাইকেল চুরির সাথে জড়িত। পুলিশের ধরাছোয়ারRead More


তিতাসের কাউন্টারে ছদ্মবেশে ম্যাজিস্ট্রেট, কয়েকগুণ দামে টিকিট বিক্রি, রেলকর্মীসহ আটক ৪

৬০ টাকার টিকিট ১০০ টাকা। বিশেষ সময়ে অর্থাৎ উৎসব পার্বনে তা ২শ থেকে ৩শ টাকা ছাড়িয়ে যায়। এ অনিয়ম যেন অনেকটা নিয়মেই পরিণত হয়েছে তিতাস কমিউটার ট্রেনের ব্রাহ্মণবাড়িয়া কাউন্টারে। এতদিন এ অনিয়ম দেখা কেউ না থাকলেও এবার ছদ্মবেশে অভিযানে নামেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম শেখ। তার কাছেই ট্রেনের ৬০ টাকার টিকিটের দাম ১০০ টাকা চান কাউন্টার সেলসম্যান সালাউদ্দিন। ফলাফল ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড। শনিবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে চালানো ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম শেখ। তারRead More


ঈদ যাত্রায় ব্রাহ্মণবাড়িয়ার ৪০ কিলোমিটার সড়কে দুর্ভোগের শঙ্কা

আর কদিন বাদেই শুরু হবে ঈদ যাত্রা। বৃহৎ এ ধর্মীয় উৎসবকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল নামবে নৌ-পথ, রেলপথসহ সড়ক পথে। তবে এই ঈদযাত্রায় ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়ে চলাচলকারী যাত্রীদের যানজটে আটকে পড়াসহ সীমাহীন দুর্ভোগের শঙ্কা তৈরি হয়েছে। যদিও সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, ইতিমধ্যেই ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার ১৬ কিলোমিটার অংশে দুর্ভোগ কমিয়ে আনাসহ স্বাভাবিক যান চলাচলের উপযোগী করে তুলতে কাজ প্রায় শেষ পর্যায়ে। খোঁজ নিয়ে জান যায়, দেশের পূর্বাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার ব্রাহ্মণবাড়িয়া জেলা। ঢাকা-সিলেট মহাসড়ক ও কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কে ব্রাহ্মণবাড়িয়া ৭৬ কিলোমিটার অংশ রয়েছে। ২০২০ সালের মার্চে শুরু হয় ব্রাহ্মণবাড়িয়ারRead More


কসবায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অমান্য করে অধ্যক্ষ ছাড়াই চলছে দুই কলেজ

রুবেল আহমেদ : কসবায় টি. আলী ডিগ্রী কলেজ ও কুটি মিয়া আবদুল্লাহ ওয়াজেদ মহিলা কলেজের অধ্যক্ষ নিয়োগে এলাকার সাংসদ আইনমন্ত্রী আনিসুল হক’র নির্দেশনার প্রায় আট মাস পেরুলেও এখন পর্যন্ত সম্পন্ন হয়নি কলেজ দুটির অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অমান্য করে উপজেলার দুটি কলেজে দু’জন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রয়েছেন বহাল তবিয়তে। ফলে ওই দুটি কলেজের শিক্ষার মান নিয়ে উদ্বিগ্ন অভিভাবক মহল। কলেজ দুটির নিয়মিত অধ্যক্ষ না থাকায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আনুগত্য শিক্ষক কর্মচারীরা খেয়াল খুশি মতো কলেজে আসা যাওয়ার অভিযোগ রয়েছে। জানা যায়, কুটি মিয়া আবদুল্লাহ ওয়াজেদ মহিলা কলেজ ও কসবাRead More


নাসিরনগরে পাগলা কুকুরের কামড়ে নারী পুরুষসহ অন্তত ২০ জন আহত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাগলা কুকুরের কামড়ে নারী পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছে। সোমবার (১০ এপ্রিল) বিকাল থেকে মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর পর্যন্ত এ ঘটনা ঘটে। উত্তেজিত জনতা এরইমধ্যে একটি কুকুরকে পিটিয়ে হত্যা করেছে বলে জানা গেছে। ঘটনাটি উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের। স্খানীয়রা ও কুকুরের কামড়ে আক্রান্ত ব্যক্তিরা জানান,গত সোমবার দুপুরে নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামে একটি বেওয়ারিশ কুকুর আসে পাশের উপজেলা লাখাই থেকে। এ কুকুরটি ১৩ জনকে কামড়ায়। এর পরদিন মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত আরও ৭ জনকে কামড়ায়। তাদেরকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্যRead More


ইউরোপের বাইরে বাংলাদেশই প্রথম বিদ্যুৎ আমদানি করে- আখাউড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম বলেছেন, গত একদশকে ভারত ও বাংলাদেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় গেছে। বিশেষ করে মহান স্বাধীনতা যুদ্ধের সময় ত্রিপুরা সরকারের সহযোগিতা আমাদেরকে আমৃত্যু বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করেছে। তিনি মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলা যাওয়ার পথে বন্দরে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশের সাথে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর জনসংখ্যার একটি বাজার তৈরি হচ্ছে। অর্থনৈতিকভাবে ভারতের অন্য অঞ্চল থেকে এ রাজ্যগুলো কিছুটা চ্যালেঞ্জিং অবস্থানে থাকলেও তাদের ক্রমবর্ধমান উন্নতি হচ্ছে। এটাকে আমরা আমাদের বাজারের সাথে সম্পৃক্ত করতে চাই। এটা করতে গেলে যোগাযোগ ব্যবস্থারRead More


আখাউড়ায় জমি নিয়ে বিরোধ, ভাই ও ভাতিজার রডের আঘাতে প্রাণ গেল রহমানের

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। নিহত আব্দুর রহমান (৫০) উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার গ্রামের আব্দুল কাদির মিয়ার ছেলে। সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সন্ধ্যায় নামাজ শেষে বাড়ি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। পরিবারের লোকজন জানায়, আব্দুর রহমানের বসতবাড়ি ও পুকুরের জায়গা নিয়ে ছোট ভাই খলিলুর রহমান সঙ্গে একাধিক মামলাসহ ২০ বছর ধরে বিরোধ চলে আসছে। সোমবার দুই ভাইয়ের মধ্যে বাগবিতন্ডা হয়। এরই জের ধরে সন্ধ্যায় আব্দুর রহমান মসজিদ থেকে নামাজ পড়েRead More


This site is protected by wp-copyrightpro.com