Main Menu

আখাউড়ায় জমি নিয়ে বিরোধ, ভাই ও ভাতিজার রডের আঘাতে প্রাণ গেল রহমানের

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। নিহত আব্দুর রহমান (৫০) উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার গ্রামের আব্দুল কাদির মিয়ার ছেলে। সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সন্ধ্যায় নামাজ শেষে বাড়ি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।

পরিবারের লোকজন জানায়, আব্দুর রহমানের বসতবাড়ি ও পুকুরের জায়গা নিয়ে ছোট ভাই খলিলুর রহমান সঙ্গে একাধিক মামলাসহ ২০ বছর ধরে বিরোধ চলে আসছে। সোমবার দুই ভাইয়ের মধ্যে বাগবিতন্ডা হয়। এরই জের ধরে সন্ধ্যায় আব্দুর রহমান মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে আসার পথে খলিলুর রহমান ও তার ছেলে তানভীর ও বাবুসহ ৫/৬ জনের একটি দল লোহার রড দিয়ে তাকে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত খলিলুর রহমান পলাতক। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তবে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় আনা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares