Main Menu

সরাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ : সরাইল উপজেলা’র কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল ৮ টায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসুল্লিরা।
সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকার মুসুল্লিরা ঈদগাহ মাঠে জড়ো হতে থাকে।

পরে মুফতি আবুল বাশার সরাইলি খতিব হিসেবে দায়িত্ব পালন করেন, এসময় তিনি বিভিন্ন বয়ান পেশ করেন।

সরাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার উদ্দিন, সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন, আওয়ামীলীগ নেতা মাহফুজ আলী, ইকবাল হোসেন সহ রাজনৈতিক ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা এক সাথে ঈদের নামাজ আদায় করেন। এছাড়াও উপজেলার বিভিন্ন জায়গায় ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares