Main Menu

নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন ॥ থানায় মামলা

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছে প্রেমিকা। ঘটনাটি ঘটেছে উপজেলার ভলাকূট ইউনিয়নের ভলাকূট গ্রামে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নাসিরনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার ভলাকূট গ্রামের বিল্লাল মিয়ার কিশোরী কন্যার সাথে একই এলাকার হিন্দু পরিবারের সন্তান নিবারন দাসের ছেলে খোকন দাস-(২০) এর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। খোকন ধর্মান্তরিত হয়ে ওই কিশোরীকে বিয়ে করার আশ্বাস দিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করে। এতে ওই কিশোরী ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়।
কিশোরীর পরিবার থেকে খোকনকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে খোকন তালবাহানা শুরু করে। নিরুপায় হয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই কিশোরী বিয়ের দাবিতে  খোকনের বাড়িতে অনশন করে। এ সময় প্রেমিক খোকন বাড়িতে ছিলনা। গভীর রাতে খোকনের পরিবারের লোকজন  স্থানীয় চৌকিদারের মাধ্যমে কিশোরীকে থানায় পাঠায়। থানায় থাকা কিশোরী জানান, খোকন আমাকে বিয়ের আশ্বাস দিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে। আমি বর্তমানে অন্তঃসত্ত্বা। খোকন আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করবো। এ ঘটনায় শুক্রবার কিশোরী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ ইয়াসিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এঘটনায় মামলা হয়েছে। আমরা আসামীকে গ্রেপ্তারের চেষ্টা করছি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares